
সান মারিনোর বিপক্ষে খেলতে গতকাল দলের সঙ্গে যোগ দিয়েছেন হামজা চৌধুরী। ইউরোপিয়ান পরিবেশ হামজার কাছে অচেনা কিছু নয়। যদিও বাংলাদেশের স্থানীয় ফুটবলারদের কাছে একেবারেই নতুন অভিজ্ঞতা। এর আগে কখনোই তাঁরা ইউরোপের মাটিতে ইউরোপিয়ান দলের বিপক্ষে খেলেননি।
সেই রোমাঞ্চে বাড়তি অভিজ্ঞতা যোগ করে দিতে পারেন হামজা। দলের সঙ্গে যোগ দিয়েই বলেন, ‘আমি খুব রোমাঞ্চিত। এখানকার পরিবেশটা খুব সুন্দর ছিল। তবে ম্যাচটি নিয়ে সবচেয়ে বেশি রোমাঞ্চিত।’
জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়াসহ সিনিয়র ফুটবলারদের সঙ্গে মাঠের রসায়ন এবং নতুন কোচের অধীনে নতুন কৌশলের সঙ্গে খাপ খাইয়ে নেওয়াকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন হামজা। তবে দ্রুত মানিয়ে নিতে তিনি দারুণ আত্মবিশ্বাসী, ‘সবার জন্যই এটা নিশ্চিতভাবেই কিছুটা চ্যালেঞ্জিং হবে। তবে সময়ের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারব ইনশা আল্লাহ। কঠোর পরিশ্রম করতে ও কোচের নির্দেশনা শুনতে প্রস্তুত।’
র্যাঙ্কিংয়ের সবচেয়ে তলানির দল (২১১) সান মারিনো। বাংলাদেশ (১৮১) এগিয়ে আছে ৩০ ধাপ। তবে তাদের হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ দেখেন না হামজা, ‘ম্যাচটি নিশ্চিতভাবেই সহজ হবে না। ওরা সব সময় বড় দেশগুলোর বিপক্ষে খেলে অভ্যস্ত, ওদের খেলার গুণগত মানও অনেক উন্নত। আমরা ওদের মাঠে খেলছি, ওদের নতুন কোচ এসেছে—সব মিলিয়ে পুরো বিষয়টাই বেশ চ্যালেঞ্জিং। আমাদের জন্য এটা একটা ভালো চ্যালেঞ্জ।’
৫ জুনের ম্যাচ শুধু সান মারিনোর বিপক্ষে ভালো খেলার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং নভেম্বরে ঢাকায় হতে যাওয়া সাফ চ্যাম্পিয়নশিপের জন্য দলের শক্তি ও দুর্বলতা পরখ করার সেরা সুযোগ। হামজা বলেন, ‘ইউরোপ ও সান মারিনোকে আমাদের সামর্থ্য দেখানোর জন্য উন্মুখ হয়ে আছি। পাশাপাশি সাফ চ্যাম্পিয়নশিপের জন্য এটি একটি চমৎকার প্রস্তুতি হবে।’
হামজা অনুশীলন করছেন আজ থেকে। ম্যাচের আগে দলের সঙ্গে দুটি সেশন পাচ্ছেন তিনি।

বড় মঞ্চে ভালো না করার কারণটা পরিষ্কার না আমার কাছেও। তবে বড় দলের সঙ্গে আমাদের ব্যবধান কিন্তু অনেক কমছে। আমরা আগের তুলনায় অনেক ধারাবাহিক। নিয়মিত বড় দলকে হারাই। বড় বড় ম্যাচ জিতি। দ্বিপক্ষীয় সিরিজে ভালো খেলছি। এশিয়া কাপের ফাইনালও তিনবার খেলছি। কিন্তু ট্রফি জিততে পারিনি। রানার্সআপ আসলে কেউ মনে রাখে না।
১৬ মিনিট আগে
আরও একটি বড় মঞ্চের পরীক্ষা, আরও একবার ব্যর্থ বাংলাদেশ ক্রিকেট দল। এশিয়াডে সান্ত্বনার ব্রোঞ্জ জয়ের সুযোগও হাতছাড়া হয়েছে। এভাবে শূন্য হাতে ফেরার গল্প আর নতুন কি! কিন্তু দ্বিপক্ষীয় সিরিজে বাংলাদেশ বড় দলগুলোকে হারিয়ে দেয়। এমনকি বয়সভিত্তিক ক্রিকেটের বিশ্বকাপও একবার জেতা হয়েছে। কিন্তু এশিয়া কাপ, এশিয়ান গে
২১ মিনিট আগে
ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য পর্তুগাল দলের দরজা বন্ধ করেননি কোচ জর্জ জেসুস। বরং জাতীয় দলে ফিরবেন কি না, সেই সিদ্ধান্ত সিআরসেভেনর ওপরই ছেড়ে দিয়েছেন তিনি। নরওয়ের বিপক্ষে ২-১ গোলের জয়ের পর জেসুসের এমন বার্তায় নতুন করে আলোচনায় এসেছে পর্তুগাল অধিনায়কের আন্তর্জাতিক ক্যারিয়ার।
৩১ মিনিট আগে
৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
১১ ঘণ্টা আগে