
লিওনেল স্কালোনিকে নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের জন্য এলো সুখবর। বিশ্বকাপজয়ী কোচের সঙ্গে চুক্তি নবায়নের আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সভাপতি ক্লদিও তাপিয়া এ নিয়ে স্কালোনির সঙ্গে বৈঠকও করেছেন। এমনটাই জানিয়েছে টিওয়াইসি স্পোর্টস।
এএফএ শুক্রবার স্কালোনি ও তাপিয়ার একটি ছবি প্রকাশ করে জানায়, চুক্তি নবায়ন নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনা শুরু হয়েছে। স্কালোনির বর্তমান চুক্তির মেয়াদ চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত। বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের পর নিজের ভবিষ্যৎ নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন তিনি।
তবে সম্প্রতি স্কালোনি নিজেই আর্জেন্টিনার দায়িত্বে থাকার আগ্রহের কথা জানিয়েছেন। তাপিয়ার সঙ্গে আলোচনায় বসার বিষয়ে নিজের প্রস্তুতির কথা জানিয়ে তিনি বলেছিলেন, ‘এখানে থাকার ইচ্ছা আমার আছে, তবে অনেক কিছু নিয়ে কথা বলতে হবে। আলোচনার জন্য আমার পুরোপুরি আগ্রহ আছে।’
টিওয়াইসি স্পোর্টসের তথ্য অনুযায়ী, নতুন চুক্তি দুই বছরের হতে পারে। সে ক্ষেত্রে ২০২৮ কোপা আমেরিকা পর্যন্ত আর্জেন্টিনার দায়িত্বে থাকবেন স্কালোনি। চুক্তিতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর সুযোগ থাকতে পারে, যা তাঁকে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে রাখার পথ তৈরি করবে। তবে এই কাঠামো এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি।
চুক্তি নবায়নের আলোচনা চলার মধ্যেই পরবর্তী তিনটি প্রীতি ম্যাচে আর্জেন্টিনার দায়িত্ব পালন করবেন স্কালোনি। ৩০ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এরপর ৩ অক্টোবর বুরকিনা ফাসো এবং ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে খেলবে তারা। বেনিনের বিপক্ষে ম্যাচটিই হবে লিওনেল মেসির আর্জেন্টিনার জার্সিতে বিদায়ী ম্যাচ।
স্কালোনি ইতোমধ্যে দলে পরিবর্তনের আভাসও দিয়েছেন। নতুন তালিকায় ফ্রাঙ্কো মাস্তানতুওনো, জিয়ানলুকা প্রেস্টিয়ান্নি, আগুস্তিন গিয়াই, মাতিয়াস সুলে, ভালেন্তিন গোমেস ও একি ফার্নান্দেসের মতো তরুণদের রেখেছেন তিনি। প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন রোমান ভেগা, সান্তিয়াগো সিমোন, লিওনেল ফ্লোরেস ও তোবিয়াস আন্দ্রাদাও।
স্কালোনির থাকার পক্ষে দলের খেলোয়াড়েরাও কথা বলেছেন। এনসো ফার্নান্দেন সরাসরি বলেছেন, ‘আশা করি তিনি চুক্তি নবায়ন করবেন। তিনি আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং তিনিই দলটাকে গড়ে তোলেন।’
২০১৮ সালে আর্জেন্টিনার দায়িত্ব নেওয়ার পর স্কালোনির অধীনে দলটি ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা, ২০২২ ফাইনালিসিমা এবং ২০২২ বিশ্বকাপ জিতেছে। এবার তাঁর সামনে রয়েছে মেসি ও নিকোলাস ওতামেন্দির মতো অভিজ্ঞদের বিদায়ের পর নতুন প্রজন্মকে নিয়ে দল গড়ার চ্যালেঞ্জ।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ ঘিরে নিজের লক্ষ্য পরিষ্কার করেছেন বিরাট কোহলি। ভারতের হয়ে আগামী বিশ্বকাপই তাঁর শেষ ওয়ানডে বিশ্বকাপ হবে বলে জানালেন এই অভিজ্ঞ ব্যাটার। আসন্ন বিশ্বকাপে শিরোপা জিততে যা কিছু করা দরকার, সবকিছু করতে প্রস্তুত তিনি।
২ ঘণ্টা আগে
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচে জশ ইংলিসকে পাচ্ছে না অস্ট্রেলিয়া। ডান হাতের তর্জনীতে চিড় ধরায় সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে থেকে ছিটকে গেছেন এই উইকেটরক্ষক ব্যাটার।
৪ ঘণ্টা আগে
এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে। শেষ চারে উঠার মিশনে মালয়েশিয়ার বিপক্ষে খেলতে নামবে লিটন দাসের দল।
৫ ঘণ্টা আগে
২০২৭ আফ্রিকা কাপ অব নেশনসের বাছাইপর্বে শুরুটা ভালো হলো না মিসরের। কায়রো ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে অ্যাঙ্গোলার সঙ্গে গোলশূন্য ড্র করে ঘরের মাঠে গুরুত্বপূর্ণ দুই পয়েন্ট হারিয়েছে ফারাওরা।
৭ ঘণ্টা আগে