বিসিবির পরিচালনা পর্ষদের প্রায় ৭ ঘণ্টার ম্যারাথন সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে হুট করে এল সাকিব আল হাসান প্রসঙ্গ। হঠাৎ সাকিবকে জাতীয় দলে ফেরানোর চিন্তা করছে বিসিবি।
সংবাদ সম্মেলনে বিসিবির মিডিয়া কমিটির প্রধান আমজাদ হোসেন বলেন, ‘নতুন করে ২৭ ক্রিকেটার চুক্তিবদ্ধ হয়েছেন। তিনি (সাকিব) যদি ফিট থাকেন, পারফর্ম করতে থাকেন, তাঁকে হোম ও অ্যাওয়ে সিরিজে বিবেচনা করতে পারবে নির্বাচক প্যানেল।’ আরেক পরিচালক আসিফ আকবর বলেন, ‘সাকিব খেলবে, আমরা সিদ্ধান্ত নিয়েছি। তার আইনি জটিলতা বিষয়টি দেখবে সরকার।’
সাকিবকে ফেরানো নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। আসিফ যোগ করেন, ‘সাকিব দেশে অবসর নিতে চায়। সাকিব আমাদের ক্রিকেটের ব্র্যান্ড। সে কারণে আজ বোর্ড মিটিংয়ে উত্থাপিত হয়েছে সাকিব-ইস্যু। বোর্ড থেকে আমরা সাকিবকে চেয়েছি।’
বিশ্বকাপে বাংলাদেশের বাদ পড়ার বিষয়টি নিয়ে আসিফ বলেন, ‘(বাংলাদেশ) বিশ্বকাপে যাচ্ছে না নিরাপত্তার হুমকির কারণে। সরকার টু সরকার যখন আলোচনা হয়, সবার আগে নিরাপত্তা দেখা হয়। ক্যাবিনেটে রাষ্ট্র সিদ্ধান্ত নিয়েছে নিরাপত্তার কারণে যাব না। সেখানে অনেক কিছু ঘটতে পারে। বিসিবি রাষ্ট্র না, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। ওখানে রাষ্ট্র থেকে নিশ্চয়তা দেওয়া হয়নি আমাদের। যতই বলুক, সে কারণে রাষ্ট্র সিদ্ধান্ত নিয়েছে ওখানে খেলব না।’

এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেওয়া হয়েছিল লিটন দাসকে। কিন্তু আইপিএল থেকে মোস্তাফিজের বাদ পড়া এবং উদ্ভুত পরিস্থিতিতে বিশ্বকাপ খেলা হয়নি বাংলাদেশ। তবে এই সংস্করণে লিটনের প্রতি আস্থা রেখেই তাঁর নেতৃত্বের মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত বর্ধিত করেছে বিসিবি। এই সময় পর্যন্ত লিটনের ডে
৭ ঘণ্টা আগে
প্রবাসী ফুটবলারদের নিয়ে যু্ব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের প্রত্যাশা, ‘আমরা এই দলকে ধরে আগামী বাংলাদেশের ফুটবল টিম গড়তে চাই। যারা বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড়রা রয়েছেন তাদের মাধ্যমে এবং আমাদের টিমওয়ার্কের মাধ্যমে আমরা একটি কথা প্রমাণ করতে চাই যে আমরা সবাই বাংলাদেশি এবং সবার আগে আমার বাংলাদেশ
৮ ঘণ্টা আগে
বিমানবন্দর থেকে ফুটবলারদের নিয়ে বাসটি সরাসরি হাতিরঝিলের এম্ফিথিয়েটারের উদ্দেশে রওনা হয়। সেখানে বাফুফের পক্ষ থেকে খেলোয়াড়দের জন্য আনুষ্ঠানিক সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
১০ ঘণ্টা আগে
পিঠের চোটের কারণে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সানরাইজার্স হায়দরাবাদের হয়ে এখনো মাঠে নামা হয়নি প্যাট কামিন্সের। চোটের সবশেষ অবস্থা জানতে টুর্নামেন্টের মাঝপথে দল ছেড়ে দেশে ফিরলেন এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডার।
১৩ ঘণ্টা আগে