
ডারউইন টেস্টে বাংলাদেশের দাপট অব্যাহত আছে। প্রথম চার সেশনের মতো দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনটাও নিজেদের করে নিল সফরকারীরা। মুমিনুল হক, তানজিদ হাসান তামিম ফিরে গেলেও নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের ব্যাটে লিড বাড়াচ্ছে বাংলাদেশ।
দ্বিতীয় সেশন শেষে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেট ২৮৬ রান। ৮৮ রানের লিড নিয়ে চা বিরতিতে গেছে অতিথিরা। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ৭৯ রানে অপরাজিত আছেন শান্ত। ২৬ রান নিয়ে শেষ সেশনে ব্যাট করতে নামবেন মুশফিক।
২ উইকেট হারিয়ে ১৮১ রান নিয়ে দ্বিতীয় সেশন শুরু করে বাংলাদেশ। মিচেল স্টার্কের বলে বাউন্ডারি মেরে বাংলাদেশকে লিড এনে দেন তানজিদ। কিছুক্ষণ পর ক্যারিয়ারের প্রথম ফিফটিকে সেঞ্চুরিতে রূপ দেন এই ওপেনার। ছক্কার উদ্দেশে নাথান লায়নকে উঁড়িয়ে মারতে গিয়ে স্টার্কের তালুবন্দী হন তিনি। ১০১ রান করে তানজিদ বিদায় নিলে ২৩১ রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। এরপর ক্রিজে আসেন মুশফিক। শান্তকে নিয়ে রানের চাকা সচল রেখেছেন সাবেক অধিনায়ক।
চা বিরতিতে যাওয়ার আগে দ্বিতীয় সেশনে তানজিদকে হারিয়ে ১০৫ রান করেছে বাংলাদেশ। এর আগে দিনের প্রথম সেশনে ১ উইকেট হারিয়ে ৮৫ রান করে সফরকারীরা।
শাহরিয়ার নাফিসের পর বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরির স্বাদ পেয়েছেন তানজিদ। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগারের দেখা পেলেন তিনি। তানজিদের পর সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েছেন শান্ত। যেভাবে ব্যাট করছেন, তাতে সেঞ্চুরির ভালো সুযোগই আছে শান্তর সামনে।

শেষ পর্যন্ত একা লড়াই চালিয়ে গেলেন হাসান নাওয়াজ। কিন্তু বাকিরা তাঁকে সঙ্গ দিতে না পারায় চিন্তা করতে হয়নি ভারতকে। এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের ফাইনালে পাকিস্তানকে ১৯ রানে হারিয়ে সোনা জিতে নিল শ্রেয়াশ আইয়ারের দল।
১০ মিনিট আগে
লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষটা এখন কেবল সময়ের অপেক্ষা। ৭ অক্টোবর ভোরে মনুমেন্তালে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা। এই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নেবেন এলএমটেন। তার আগে মেসিকে নিয়ে নিজের আবেগ ও আক্ষেপের কথা জানালেন আর্জেন্টিনার নতুন অধিনায়ক ক্রিস্তিয়ান রোমেরো।
২৪ মিনিট আগে
কোচ হিসেবে ঘরের মাঠে জিনেদিন জিদানের প্রথম ম্যাচে জয়হীন থাকল ফ্রান্স। উয়েফা নেশনস লিগে ইতালির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ফরাসিরা। ফল নিজেদের পক্ষে না এলেও দলের পারফরম্যান্সে সন্তুষ্ট জিদান। তাঁর মতে, ফ্রান্সের বিপক্ষে কোনো প্রতিদ্বন্দ্বীতাই করতে পারেনি ইতালি।
১ ঘণ্টা আগে
অভিষেক শর্মার ব্যাটে উড়ন্ত সূচনা পেয়েছিল ভারত। শুরুর সেই ভীতের ওপর দাঁড়িয়ে শেষটায় দারুণভাবে তুলির আঁচড় দিলেন তিলক ভর্মা ও শিবম দুবে। চিরপ্রতিদন্দ্বী পাকিস্তানের বিপক্ষে রান পাহাড়ে চড়ল ভারত।
২ ঘণ্টা আগে