
সিঙ্গাপুর নয়, গত ৩১ মার্চ এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচটিতে জয়ী দল হতে পারত বাংলাদেশ। বিশেষ করে দ্বিতীয়ার্ধে বাংলাদেশ মুহুর্মুহু আক্রমণ করে সিঙ্গাপুরের রক্ষণভাগে। শেষ পর্যন্ত হার নিয়েই মাঠ ছাড়তে হয় হামজা চৌধুরী-শমিত সোমদের।
এশিয়ান কাপ থেকে আগেই ছিটকে যাওয়া বাংলাদেশ চেয়েছিল সিঙ্গাপুরকে হারিয়ে একটি বিশেষ বার্তা দিতে। এক গোল হজমের পর যেভাবে বাংলাদেশ একের পর এক আক্রমণ করে, তাতে চিন্তায় পড়ে গিয়েছিল স্বাগতিকেরা। হামজা নিজে গোল যেমন করে ফেলেছিলেন, পাশাপাশি একটা অ্যাসিস্টও হতে পারত তাঁর নামের পাশে। কিন্তু পোস্টে লেগে ফিরে এলে আর কী করার! সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরে শেষ হয় বাংলাদেশের বাছাইপর্ব। গত রাতে নিজের অফিশিয়াল ফেসবুক পেজে সতীর্থদের সঙ্গে ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমরা যেভাবে গ্রুপ পর্ব শেষ করতে চেয়েছিলাম, সেভাবে হয়নি। কিন্তু এক বছরে আমরা যতদূর এগিয়েছি, তাতে আমি গর্বিত।’
বাংলাদেশ দলে হামজার অভিষেক ২০২৫ সালে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ দিয়েই। গত বছর ভারতের বিপক্ষে তাঁর অভিষেকে বাংলাদেশ ড্র করলেও শুরুতেই নজর কাড়েন তিনি। দ্রুতই হয়ে ওঠেন বাংলাদেশ দলের প্রাণভোমড়া। এরপর থেকে ঢাকার জাতীয় স্টেডিয়াম তো বটেই, বিদেশের মাঠে খেলা হলেও প্রবাসী বাংলাদেশিরা হামজাকে দেখতে গ্যালারিতে ভিড় জমান।
সিঙ্গাপুরের বিপক্ষে মঙ্গলবার ম্যাচ শেষে যেভাবে নুয়ে পড়েন, সেটা বাংলাদেশেরই প্রতীকী ছবি হয়ে থাকল। আশা জাগিয়ে জিততে না পারায় হামজা হতাশ হলেও ভক্ত-সমর্থকদের ভালোবাসা দেখে মুগ্ধ। ফেসবুকে গত রাতে বাংলাদেশের অভিজ্ঞ ডিফেন্সিভ মিডফিল্ডার লিখেছেন, ‘সামনে আমাদের জন্য ইনশাআল্লাহ আরও অনেক কিছু অপেক্ষা করছে। সমর্থন সব সময় যেমন থাকে, তেমনই অসাধারণ ছিল।’ পোস্টের শেষে বাংলাদেশের পতাকা জুড়ে দেন হামজা চৌধুরী।
সিঙ্গাপুরের বিপক্ষে হামজাদের সমর্থনে গলা ফাটিয়েছেন ছয় হাজার বাংলাদেশি। সেদিন
ম্যাচ শেষে মাঠের আবর্জনা পরিষ্কার করে অসাধারণ নজির স্থাপন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। সেন্ট্রাল নিউজ এশিয়া (সিএনএ) নামের সিঙ্গাপুরের এক সংবাদমাধ্যম নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে গত পরশু ২২ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা গেছে, বাংলাদেশের জার্সি পরিহিত দর্শকেরা গ্যালারিতে পড়ে থাকা বোতলসহ অন্যান্য আবর্জনা তুলে নিয়ে পলিথিনে সংগ্রহ করছেন। ক্যাপশনে সিএনএ লিখেছিল, ‘সিঙ্গাপুর-বাংলাদেশ ম্যাচের পর জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশি ফুটবল ভক্তরা আবর্জনা পরিষ্কার করছেন।’
৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে ‘সি’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে মূলপর্বে উঠেছে সিঙ্গাপুর। ৮, ৫ ও ৫ পয়েন্ট নিয়ে দুই, তিন ও চারে হংকং, বাংলাদেশ ও ভারত। বাংলাদেশ-ভারত দুই দলের পয়েন্ট, গোল ব্যবধান একই থাকলেও এগিয়ে রয়েছে বাংলাদেশ। গত বছরের নভেম্বরে ভারতকে ১-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ।

বসনিয়া এন্ড হারজেগোভিনার কাছে টাইব্রেকারে হেরে যাওয়ায় বিশ্বকাপে আর খেলতে পারছে না ইতালি। টানা তৃতীয়বার বিশ্বকাপে খেলতে না পারার ব্যর্থতায় চলছে পদত্যাগের হিড়িক। ইতালির ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) প্রধান গ্যাব্রিয়েল গ্রাভিনার পদত্যাগের রেশ না কাটতেই সরে দাঁড়ালেন জিয়ানলুইজি বুফন।
৬ মিনিট আগে
বেশি দামে ক্রিকেটার কিনে ভরাডুবির ঘটনা আইপিএল ইতিহাসে নতুন কিছু নয়। সবশেষ গত বছরের ডিসেম্বরে যখন বিদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ দামে বিক্রি হয়েছিলেন ক্যামেরন গ্রিন, তখনই হয়তো কলকাতা নাইট রাইডার্সের ভক্ত-সমর্থকেরা দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন। এবার ঠিক ইতিহাসের পুনরাবৃত্তিই হচ্ছে।
৩৯ মিনিট আগে
অম্লমধুর এক সময় যাচ্ছে নেইমারের। মাঠে নিয়মিত খেলার সুযোগ পাচ্ছেন না। পেলেও যে খুব ধারাবাহিকভাবে খেলতে পারছেন,ব্যাপারটা তেমনও নয়। আজ ব্রাজিলিয়ান সিরি-‘আ’তে খেলতে নেমে জয় নিয়ে মাঠ ছেড়েছেন। তবে বাদ পড়েছেন পরের ম্যাচ থেকেই।
১ ঘণ্টা আগে
ইতালির কিংবদন্তি গোলরক্ষক দিনো জফ যথার্থই বলেছেন—‘প্রথমবার (বিশ্বকাপে উঠতে ব্যর্থ হওয়া) ছিল দুর্ভাগ্য, দ্বিতীয়বারও হয়তো তাই। কিন্তু তৃতীয়বার? কোনো অজুহাত চলে না।’
২ ঘণ্টা আগে