
সিঙ্গাপুর কাগজ-কলমে স্বাগতিক হলেও বোঝারই উপায় ছিল না যে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ হচ্ছে সিঙ্গাপুরে। গ্যালারিতে লাল-সবুজের পতাকা হাতে হাজির হয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। দর্শকেরা। বাংলাদেশের সমর্থনে গলা ফাটানোর পাশাপাশি মাঠ পরিষ্কারের কাজও করেছেন। সিঙ্গাপুরের সংবাদমাধ্যমেও প্রচার করা হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের কার্যক্রম।
সাধারণত ম্যাচ শেষে জাপানের দর্শকদের মাঠের আবর্জনা পরিষ্কার করতে দেখা যায়। গতকাল সিঙ্গাপুর ম্যাচের পর প্রবাসী বাংলাদেশিরা সেরকম নজিরই স্থাপন করেছেন। প্রবাসী বাংলাদেশিদের এমন কার্যক্রম বেশ প্রশংসিত হয়েছে। সেন্ট্রাল নিউজ এশিয়া (সিএনএ) নামের সিঙ্গাপুরের এক সংবাদমাধ্যম নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে আজ ২২ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছে। ভিডিওতে দেখা গেছে, বাংলাদেশের জার্সি পরিহিত দর্শকেরা গ্যালারিতে পড়ে থাকা বোতলসহ অন্যান্য আবর্জনা তুলে নিয়ে পলিথিনে সংগ্রহ করছেন। ক্যাপশনে সিএনএ লিখেছে, ‘সিঙ্গাপুর-বাংলাদেশ ম্যাচের পর জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশি ফুটবল ভক্তরা আবর্জনা পরিষ্কার করছেন।’
হামজা চৌধুরী-শমিত সোমদের জন্য গলা ফাটিয়েছেন প্রায় ৬ হাজার প্রবাসী বাংলাদেশি। যা বিশ্বাসই হচ্ছিল না হামজার। সিঙ্গাপুর ম্যাচ শেষে মিক্সড জোনে বাংলাদেশি এই অভিজ্ঞ ডিফেন্সিভ মিডফিল্ডার বলেন, ‘সবাইকে অসংখ্য ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। আপনারা আমাদের অনেক সমর্থন দিয়েছেন। স্টেডিয়ামে তো বটেই, এমনকি তার আগেও সিঙ্গাপুরে এত দর্শক দেখে আমি বিশ্বাসই করতে পারছিলাম না। মনে হচ্ছিল বিদেশের মাটিতেও আমরা নিজেদের ঘরেই আছি। তারা বিশ্বের সেরা সমর্থক, আলহামদুলিল্লাহ। তাই সবার জন্য অনেক অনেক শুভকামনা এবং ইনশাআল্লাহ এভাবেই আমাদের সমর্থন দিয়ে যাবেন।’
সিঙ্গাপুরের কাছে গতকাল এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। তবে আধিপত্য বিস্তার করে খেলেছে হাভিয়ের কাবরেরার দলই। দ্বিতীয়ার্ধে বেশ কিছু সুযোগ তৈরি করেছিল সফরকারীরা। কিন্তু কখনো পোস্টে লেগে বল ফিরে এসেছে। কখনোবা ঠিকঠাক ফিনিশিংয়ের অভাবে গোল হয়নি।
বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচে গতকাল প্রবাসী বাংলাদেশিদের জন্য ৬ হাজার টিকিট বরাদ্দ রাখা ছিল। শেষ পর্যন্ত হারের হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে ভক্ত-সমর্থকদের। ৬ ম্যাচে ৫ পয়েন্ট নিয়েই শেষ হলো হামজাদের এশিয়ান কাপ বাছাই।
৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে ‘সি’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে মূলপর্বে উঠেছে সিঙ্গাপুর। ৮, ৫ ও ৫ পয়েন্ট নিয়ে দুই, তিন ও চারে হংকং, বাংলাদেশ ও ভারত। বাংলাদেশ-ভারত দুই দলের পয়েন্ট, গোল ব্যবধান একই থাকলেও এগিয়ে রয়েছে বাংলাদেশ। গত বছরের নভেম্বরে ভারতকে ১-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ।

তামিম বলেন, ‘আমরা চাচ্ছি আগামী বছরের এপ্রিল-মে মাসের মধ্যে সব ফ্র্যাঞ্চাইজির প্রক্রিয়া সম্পন্ন করতে। আগে যা হতো—একেবারে শেষ মুহূর্তে সবকিছু করা হতো। আমরা পর্যাপ্ত সময় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো চূড়ান্ত করতে চাই, যাতে কেউ নিয়ম ভঙ্গ করলে বা সরে দাঁড়ালে আমাদের হাতে বিকল্প খোঁজার মতো যথেষ্ট সময় থাকে। আমরা এ
৭ ঘণ্টা আগে
ডারউইনে স্বাগতিক অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে এখন ইতিহাসকে সমৃদ্ধ করার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ব্যাটিং, বোলিংয়ে প্রতিপক্ষকে নাজেহাল করেছে ফিল সিমন্সের বাংলাদেশ।প্রতিপক্ষকে ধবলধোলাইয়ের এমন সম্ভাবনা যখন বাংলাদেশের সামনে, তখন স্বাভাবিকভাবেই কৌশল নিয়ে কৌতূহল জেগেছে অনেকের। তবে সিমন্স তা খোলাসা করেননি।
৮ ঘণ্টা আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটে হারের পরও প্রতিপক্ষকে নিয়ে কোনো বিস্ময় নেই অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরন গ্রিনের। বরং তাঁর দাবি, বাংলাদেশ যে ভালো দল, সেটি আগেই তাঁদের জানা ছিল। প্রথম দিনের পরই ম্যাচটা কঠিন হতে যাচ্ছে সেটিও বুঝে গিয়েছিলেন তাঁরা।
৯ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়াকে হারানো তো চাট্টিখানি কথা নয়। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ার পর প্রশংসায় ভাসছেন নাজমুল হোসেন শান্ত-মুশফিকুর রহিমরা। এবার তাদের সামনে ইতিহাস সমৃদ্ধ করার হাতছানি। ম্যাকেতে পরশু শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টটা নিয়েই এখন ভাবনা প্রধান কোচ ফিল সিমন্স
৯ ঘণ্টা আগে