
র্যাঙ্কিংয়ের ব্যবধানটা মাঠের লড়াইয়ে ফুটিয়ে তুলতে পারল না বাংলাদেশ। এশিয়ান গেমস বাছাই হকিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে অপেক্ষাকৃত কম শক্তির শ্রীলঙ্কার কাছে হারতে হয়েছে বাংলাদেশকে। আজ ব্যাংককের আরটিএএফ টার্ফে ৩-২ গোলে হেরেছেন আশরাফুল-আমিরুলরা।
বিশ্ব হকি র্যাঙ্কিংয়ে বর্তমানে বাংলাদেশের অবস্থান ২৮তম। শ্রীলঙ্কা রয়েছে ৩৬ নম্বরে। র্যাঙ্কিংয়ে ৮ ধাপ এগিয়ে থেকেও লঙ্কানদের গতির কাছে পরাস্ত হতে হয়েছে আমিরুল-আশরাফুলদের।
ম্যাচের শুরু থেকেই বাংলাদেশকে চাপে রাখার চেষ্টা করে শ্রীলঙ্কা। ম্যাচের ৬ মিনিটেই পেনাল্টি কর্নার থেকে গোল করে লঙ্কানদের এগিয়ে নেন সেরান বোথালে। তবে পিছিয়ে পড়েও দমে যায়নি বাংলাদেশ। ১৩ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে দুর্দান্ত এক গোলে সমতা ফেরান নির্ভরযোগ্য ডিফেন্ডার আশরাফুল ইসলাম।
তবে সমতায় ফেরার স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি।১৬ মিনিটে কুশাল ভিরাপুলির ফিল্ড গোলে আবারও এগিয়ে যায় শ্রীলঙ্কা। এরপর দীর্ঘ সময় কোনো দলই জালের দেখা পায়নি। ম্যাচের ৪৯ মিনিটে সুরেশ রত্নায়েকে গোল করলে ব্যবধান বেড়ে দাঁড়ায় ৩-১। একই মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান ৩-২ এ নামিয়ে আনেন আমিরুল ইসলাম। শেষ দিকে সমতায় ফেরার মরিয়া চেষ্টা করেও সফল হতে পারেনি বাংলাদেশ।
প্রথম ম্যাচে চায়নিজ তাইপেকে ৪-৩ গোলে হারিয়ে শুভসূচনা করেছিল বাংলাদেশ। তবে আজ শ্রীলঙ্কার কাছে এই হারে পুল ‘বি’-তে কিছুটা ব্যাকফুটে চলে গেল দল। শ্রীলঙ্কা টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের পথে এক পা বাড়িয়ে রেখেছে। বাংলাদেশের পরের ম্যাচ ৬ এপ্রিল শক্তিশালী উজবেকিস্তানের বিপক্ষে।

মোস্তাফিজুর রহমান-মোহাম্মদ আমিরের মধ্যে চলছে ইঁদুর-বিড়াল খেলা। দুজনের মধ্যে উইকেটের ব্যবধান মাত্র ১। দুজনেই এবারের পিএসএলে উইকেটও নিচ্ছেন সমানতালে। আজ রাতে মোস্তাফিজের সামনে সুযোগ রয়েছে আমিরকে ছাড়িয়ে যাওয়ার।
৫ মিনিট আগে
মোস্তাফিজুর রহমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাদ পড়ার ঘটনায় জল কম গড়ায়নি। এই ইস্যুতে বাংলাদেশ এবং ভারতের ক্রিকেটীয় সম্পর্কের অবনতি হয়েছে। সম্পর্কে উন্নয়নে এবার ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজকের পত্রিকাকে এমনটাই জানিয়েছে বিসিবির একটি দায়িত্
৭ মিনিট আগে
কলকাতা নাইট রাইডার্সকে হারিয়ে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রথম জয়ের দেখা পেয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। দলের জয়ের দিনে ব্যাট হাতে ঝোড়ো ইনিংস খেলেছেন অভিষেক শর্মা। তবে আচরণবিধি লঙ্ঘনের জন্য তাঁকে জরিমানা করেছে আইপিএল কর্তৃপক্ষ
২৮ মিনিট আগে
বসনিয়া এন্ড হারজেগোভিনার কাছে টাইব্রেকারে হেরে যাওয়ায় বিশ্বকাপে আর খেলতে পারছে না ইতালি। টানা তৃতীয়বার বিশ্বকাপে খেলতে না পারার ব্যর্থতায় চলছে পদত্যাগের হিড়িক। ইতালির ফুটবল ফেডারেশনের (এফআইজিসি) প্রধান গ্যাব্রিয়েল গ্রাভিনার পদত্যাগের রেশ না কাটতেই সরে দাঁড়ালেন জিয়ানলুইজি বুফন।
২ ঘণ্টা আগে