
র্যাঙ্কিংয়ের ব্যবধানটা মাঠের লড়াইয়ে ফুটিয়ে তুলতে পারল না বাংলাদেশ। এশিয়ান গেমস বাছাই হকিতে নিজেদের দ্বিতীয় ম্যাচে অপেক্ষাকৃত কম শক্তির শ্রীলঙ্কার কাছে হারতে হয়েছে বাংলাদেশকে। আজ ব্যাংককের আরটিএএফ টার্ফে ৩-২ গোলে হেরেছেন আশরাফুল-আমিরুলরা।
বিশ্ব হকি র্যাঙ্কিংয়ে বর্তমানে বাংলাদেশের অবস্থান ২৮তম। শ্রীলঙ্কা রয়েছে ৩৬ নম্বরে। র্যাঙ্কিংয়ে ৮ ধাপ এগিয়ে থেকেও লঙ্কানদের গতির কাছে পরাস্ত হতে হয়েছে আমিরুল-আশরাফুলদের।
ম্যাচের শুরু থেকেই বাংলাদেশকে চাপে রাখার চেষ্টা করে শ্রীলঙ্কা। ম্যাচের ৬ মিনিটেই পেনাল্টি কর্নার থেকে গোল করে লঙ্কানদের এগিয়ে নেন সেরান বোথালে। তবে পিছিয়ে পড়েও দমে যায়নি বাংলাদেশ। ১৩ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে দুর্দান্ত এক গোলে সমতা ফেরান নির্ভরযোগ্য ডিফেন্ডার আশরাফুল ইসলাম।
তবে সমতায় ফেরার স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১৬ মিনিটে কুশাল ভিরাপুলির ফিল্ড গোলে আবারও এগিয়ে যায় শ্রীলঙ্কা। এরপর দীর্ঘ সময় কোনো দলই জালের দেখা পায়নি। ম্যাচের ৪৯ মিনিটে সুরেশ রত্নায়েকে গোল করলে ব্যবধান বেড়ে দাঁড়ায় ৩-১। একই মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান ৩-২-এ নামিয়ে আনেন আমিরুল ইসলাম। শেষ দিকে সমতায় ফেরার মরিয়া চেষ্টা করেও সফল হতে পারেনি বাংলাদেশ।
প্রথম ম্যাচে চায়নিজ তাইপেকে ৪-৩ গোলে হারিয়ে শুভসূচনা করেছিল বাংলাদেশ। তবে আজ শ্রীলঙ্কার কাছে এই হারে পুল ‘বি’তে কিছুটা ব্যাকফুটে চলে গেল দল। শ্রীলঙ্কা টানা দুই জয়ে ৬ পয়েন্ট নিয়ে সেমিফাইনালের পথে এক পা বাড়িয়ে রেখেছে। বাংলাদেশের পরের ম্যাচ ৬ এপ্রিল উজবেকিস্তানের বিপক্ষে।

বেঙ্গালুরু থেকে নিউ চন্ডীগড়—দূরত্ব প্রায় ২৪০০ কিলোমিটার। দীর্ঘ এই দূরত্ব এক সুতোতে মিলিয়ে দিয়েছে ভারত-আফগানিস্তান। এই আফগানিস্তান যেন টেস্টে ভারতের সবচেয়ে সহজ প্রতিপক্ষ। এখন পর্যন্ত যে দুই টেস্টে তারা মুখোমুখি হয়েছে, দুটিতেই ইনিংসে জিতেছে ভারত।
১ ঘণ্টা আগে
জমে উঠেছে ২০২৬ ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। কে জিতবে শিরোপা, তা জানতে অপেক্ষা করতে হবে শেষ দিন পর্যন্ত।
২ ঘণ্টা আগে
ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) চলতি মৌসুমে উত্থান-পতনের মধ্য দিয়ে যাচ্ছিলেন জাকির হাসান। আট ইনিংসের মধ্যে তিনটিতে পঞ্চাশ পেরিয়েছেন। যাঁর মধ্যে একটি সেঞ্চুরিও রয়েছে। ঘরোয়া ক্রিকেটের এই ফর্মটা টেনে নিয়ে গেলেন জিম্বাবুয়ের বিপক্ষেও। তাঁর সেঞ্চুরিতে উড়ন্ত জয় পেয়েছে বাংলাদেশ।
৩ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের ২৪ ঘণ্টা এখনো পেরোয়নি। এরই মধ্যে পদত্যাগ করলেন মীর শাকরুল আলম সীমান্ত নামে এক পরিচালক।
৪ ঘণ্টা আগে