
মোস্তাফিজুর রহমান-মোহাম্মদ আমিরের মধ্যে চলছে ইঁদুর-বিড়াল খেলা। দুজনের মধ্যে উইকেটের ব্যবধান মাত্র ১। দুজনেই এবারের পিএসএলে উইকেটও নিচ্ছেন সমানতালে। আজ রাতে মোস্তাফিজের সামনে সুযোগ রয়েছে আমিরকে ছাড়িয়ে যাওয়ার।
২০২৬ পিএসএলে দুটি ভিন্ন দলে খেলছেন মোস্তাফিজ ও আমির। মোস্তাফিজকে নিয়েছে লাহোর কালান্দার্স। আর আমির খেলছেন নবাগত রাওয়ালপিন্ডি পিন্ডিজের হয়ে। টি-টোয়েন্টিতে ৪১৫ উইকেট নিয়ে বাঁহাতি পেসারদের মধ্যে সবার ওপরে রয়েছেন তিনি। এই তালিকায় দুইয়ে থাকা মোস্তাফিজের উইকেট ৪১৪। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে লাহোর কালান্দার্স-মুলতান সুলতানস ম্যাচ। ছন্দে থাকা মোস্তাফিজ এই ম্যাচে ২ উইকেট পেলেই উঠে যাবেন টি-টোয়েন্টিতে বাঁহাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারী হয়ে যাবেন।
মোস্তাফিজ-আমির দুজনই এবারের পিএসএলে এখন পর্যন্ত দুটি করে উইকেট পেয়েছেন। তবে আমির রানের বন্যা বইয়ে দিয়েছেন। তাঁর ইকোনমি ১০.৮৭। পাকিস্তানের বাঁহাতি পেসারের অর্ধেকেরও কম ইকোনমিতে মোস্তাফিজ বোলিং করেছেন। ৮ ওভারে মোস্তাফিজ খরচ করেন ৩৯ রান।
শুধু ৪.৮৯ ইকোনমি দিয়ে মোস্তাফিজকে বোঝার উপায় নেই। তাঁর ২ উইকেটের দুটিই এসেছে প্রতিপক্ষের ইনিংসের প্রথম ১০ ওভারের মধ্যে। এখন পর্যন্ত ৪৮ বলের মধ্যে ১৮ বল ডট দিয়েছেন। স্লোয়ার-কাটারে ব্যাটাররা এতটাই বিভ্রান্ত হচ্ছেন যে ব্যাটে-বলে ঠিকমতো সংযোগই করতে পারছেন না তাঁরা। বিশেষ করে, মোস্তাফিজ ডেথ ওভারে ব্যাটারদের কাছে বনে যান মৃত্যুদূত। টুর্নামেন্টে তাঁর ১৮ ডটের সাতটিই দিয়েছেন শেষের দিকে এসে। গুরুত্বপূর্ণ সময়ে উইকেট না পেলেও রানের লাগাম টেনে ধরছেন এই বাঁহাতি পেসার।
মোস্তাফিজের জাদুকরী বোলিংয়ে রীতিমতো মুগ্ধ লাহোর কালান্দার্স। নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে লাহোর গতকাল তাঁর চারটি ছবি পোস্ট করেছে। কৌশলের ওস্তাদ, বরফের মতো ঠাণ্ডা, ডেথ ওভারের বিশেষজ্ঞ, কাটারের জাদুকর—এই চার উপাধি মোস্তাফিজকে দিয়েছে লাহোর। বাংলাদেশিদের জন্য উপাধিগুলোর বাংলা অনুবাদও করেছে ফ্র্যাঞ্চাইজিটি। ক্যাপশনে লাহোর লিখেছে, ‘মোস্তাফিজুর রহমান। আপনি আসলে এমনই।’
লাহোর কালান্দার্সে খেলছেন মোস্তাফিজের জাতীয় দলের সতীর্থ পারভেজ হোসেন ইমন। সচরাচর টপ অর্ডারে ব্যাটিং করলেও পিএসএলে দুটি ম্যাচে তিনি চার নম্বরে খেলেছেন। সর্বসাকল্যে করেছেন ২৬ রান। দুই ম্যাচে এক জয় ও এক হারে দুই পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচে লাহোর। টুর্নামেন্টে অংশ নিচ্ছে আট দল।
| বোলার | উইকেট | ইনিংস | ইকোনমি |
|---|---|---|---|
| মোহাম্মদ আমির | ৪১৫ | ৩৪৯ | ৭.৩৪ |
| মোস্তাফিজুর রহমান | ৪১৪ | ৩২২ | ৭.৪ |
| ওয়াহাব রিয়াজ | ৪১৩ | ৩৪৪ | ৭.৫৪ |
| সোহেল তানভীর | ৩৮৯ | ৩৮১ | ৭.৪৯ |
| ডেভিড উইলি | ৩৭১ | ৩৪৮ | ৭.৯৪ |

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
১০ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
১১ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
১২ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
১২ ঘণ্টা আগে