
মাঠের ক্রিকেটে পারফরম্যান্সটা মোটেও আশানুরূপ নয় পাকিস্তানের। ছেলে-মেয়ে দুই ক্রিকেটেই বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে দল। এরই মধ্যে শৃঙ্খলাভঙ্গের দায়ে বড় শাস্তি পেলেন পাকিস্তান নারী ক্রিকেট দলের অভিজ্ঞ ওপেনার সিদ্রা আমিন। জরিমানার পাশাপাশি নামের পাশে জুটেছে ডিমেরিট পয়েন্টও।
আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে আমিনের শাস্তির কথা নিশ্চিত করেছে। বাজে আচরণের কারণে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা করা হয়েছে তাঁকে। আর্থিক জরিমানার পাশাপাশি সিদ্রার নামের পাশে যুক্ত হয়েছে এক ডিমেরিট পয়েন্ট। গত ২৪ মাসের মধ্যে এটি তাঁর দ্বিতীয় ভুল। এর আগে ২০২৫ সালের ৫ অক্টোবর ভারতের বিপক্ষে ম্যাচেও মেজাজ হারিয়ে শাস্তি পেয়েছিলেন তিনি। সব মিলিয়ে বর্তমানে তাঁর নামের পাশে দুটি ডিমেরিট পয়েন্ট।
ব্লুমফন্টেইনের ম্যানগং ওভালে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা প্রথম ওয়ানডে হয়েছে ২২ ফেব্রুয়ারি। ঘটনাটি ঘটে পাকিস্তানের ইনিংসের ২৪তম ওভারে। ব্যাট হাতে দারুণ ছন্দে থাকা সিদ্রা আমিন আউট হওয়ার পর ড্রেসিংরুমে ফেরার পথে ক্ষোভ ঝারেন তিনি। আইসিসির আচরণবিধির ২.২ অনুচ্ছেদ অনুযায়ী আন্তর্জাতিক ম্যাচে ক্রিকেটের কোনো সরঞ্জামের অপব্যবহার করার শাস্তি এটাই। তাঁর এই অপরাধকে লেভেল-১ পর্যায়ের অপরাধ হিসেবে দেখছে আইসিসি। ক্রিকেটের অভিভাবক সংস্থা জানিয়েছে, দোষ স্বীকার করে নেওয়ায় কোনো শুনানির প্রয়োজন হয়নি।
প্রথম ওয়ানডেতে আগে ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকা ৪১ ওভারে ২৬০ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে। জবাবে পাকিস্তান লড়াই করলেও ৩৮.৫ ওভারে ২২৩ রানে গুটিয়ে যায়। সিদ্রা আমিন ৬৯ বলে ৬৮ রানের কার্যকর ইনিংস খেলেন এবং আয়েশা জাফর করেন ৮১ রান। কিন্তু বাকিদের ব্যর্থতায় ৩৭ রানে ম্যাচটি হারতে হয় পাকিস্তানকে।

টিকে থাকার লড়াইয়ে হেরে গেল শ্রীলঙ্কা। গতকাল কলম্বোয় সুপার এইটের লড়াইয়ে নিউজিল্যান্ডের কাছে ৬১ রানে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ল বিশ্বকাপের সহ-আয়োজকেরা।
১ ঘণ্টা আগে
আইসিসির সাদা বলের ইভেন্টে দাপট দেখিয়ে খেলা ভারত এখন কোণঠাসা। দক্ষিণ আফ্রিকার কাছে বাজে হারের পর তাদের নিয়ে চলছে নানা সমালোচনা। সূর্যকুমার যাদব-অভিষেক শর্মাদের সেমিফাইনালে ওঠা নির্ভর করছে অনেক ‘যদি-কিন্তু’র ওপর। আগামীকাল জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামার আগে দলকে সতর্ক করলেন ভারতের ব্যাটিং কোচ সীতাংশু
২ ঘণ্টা আগে
ফুটবল মাঠে এ দৃশ্য আগে দেখা গিয়েছে। ২০০৬ সালের ফুটবল বিশ্বকাপের ফাইনালে ইতালির মার্কো মাতেরাজ্জিকে জিনেদিন জিদানের মারা ঢুঁস খেলাধুলার ইতিহাসে কুখ্যাত হয়ে রয়েছে। কিন্তু ক্রিকেট মাঠে প্রতিপক্ষ খেলোয়াড়কে ঢুঁস মারার ঘটনা খুব একটা পরিচিত নয়। এমন দৃশ্য এবার দেখা গিয়েছে রঞ্জি ট্রফির ফাইনালে।
৩ ঘণ্টা আগে
ইংল্যান্ডের কাছে হারের পর বড্ড বেকায়দায় পাকিস্তান ক্রিকেট দল। সেমিফাইনালে উঠতে হলে সালমান আলী আগার নেতৃত্বাধীন পাকিস্তানের এখন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা তো জিততে হবেই। তাকিয়ে থাকতে হবে গ্রুপের অন্যান্য ম্যাচের দিকেও। সেমিতে ওঠার সমীকরণ যখন অনেক ‘যদি-কিন্তু’র ওপর নির্ভর করছে,
৩ ঘণ্টা আগে