চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালি। অথচ টানা তিন বিশ্বকাপেই অনুপস্থিত বিশ্বকাপের অন্যতম সফল দলটি। সর্বশেষ বিশ্বকাপে কোয়ালিফাই করতে ব্যর্থ হওয়ার পর দেশটির ফুটবল কাঠামোকেই ঢেলে সাজানোর পথে হাঁটছে ইতালি।
যার অংশ হিসেবে দেশটির সর্বকালের অন্যতম সেরা ডিফেন্ডার পাওলো মালদিনিকে টেকনিক্যাল ডিরেক্টর এবং ব্রাজিলের সাবেক তারকা লিওনার্দোকে পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে ফেডারেশন। তাঁদের দায়িত্ব শুধু জাতীয় দল নয়, বয়সভিত্তিক ফুটবল থেকে শুরু করে খেলোয়াড় তৈরির পুরো প্রক্রিয়াকে আধুনিক রূপ দেওয়া।
তবে সবচেয়ে বড় চমক হতে পারে কোচ নিয়োগে। ইতালিয়ান ফুটবল ফেডারেশনের প্রধান জিওভান্নি মালাগো নিশ্চিত করেছেন, কিংবদন্তি কোচ পেপ গার্দিওলাকে দায়িত্ব দেওয়ার বিষয়ে তাঁর সঙ্গে আলোচনা হয়েছে। যদিও তিনি স্পষ্ট করে বলেছেন, এই নিয়োগ হবে কি না, তা এখনই নিশ্চিত নয়। তবে সংলাপ চালিয়ে যাওয়াটাকে তিনি গুরুত্বপূর্ণ মনে করছেন।
মালাগোর কথাতে বোঝা যায়, গার্দিওলার ক্ষেত্রে ব্যতিক্রমী সিদ্ধান্ত নিতেও প্রস্তুত ইতালি। কোচের বেতনের বাজেট বাড়ানোর প্রশ্নে তিনি স্বীকার করেছেন, প্রয়োজন হলে সেটিও করা হবে। কারণ গার্দিওলার মতো কোচকে পাওয়া সাধারণ কোনো সুযোগ নয়।
আসলে ইতালির এই আগ্রহের পেছনে যথেষ্ট কারণও আছে। বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার সিটিকে সাফল্যের শিখরে তুলে নেওয়া গার্দিওলা আধুনিক ফুটবলের সবচেয়ে প্রভাবশালী কোচদের একজন। ম্যানচেস্টার সিটিতে এক দশকে তিনি জিতেছেন ছয়টি প্রিমিয়ার লিগ শিরোপা, একটি চ্যাম্পিয়নস লিগসহ অসংখ্য ট্রফি। গত মৌসুম শেষে সিটি ছেড়ে এখন নতুন চ্যালেঞ্জের অপেক্ষায় আছেন তিনি।
ইতালিয়ান ফুটবলের সঙ্গে তাঁর পরিচয়ও নতুন নয়। একসময় ব্রেসিয়া ও রোমার হয়ে খেলেছেন, ফলে দেশটির ফুটবল সংস্কৃতি সম্পর্কে তাঁর ধারণা যথেষ্ট সমৃদ্ধ।
তবে ইতালি ফুটবল দলের কোচের পদটির জন্য গার্দিওলা একমাত্র প্রার্থী নন। ইতালিয়ান সংবাদমাধ্যমের দাবি, সাবেক বিশ্বকাপজয়ী আন্দ্রেয়া পিরলো এবং ইউরো ২০২০ জেতানো কোচ রবার্তো মানচিনির নামও বিবেচনায় রয়েছে। কিন্তু বিশ্ব ফুটবলে যে বার্তা ইতালি দিতে চায়, সেটি সবচেয়ে জোরালোভাবে পৌঁছাবে গার্দিওলার মতো একজন বিশ্বখ্যাত কোচকে নিয়োগ দিতে পারলে।
গার্দিওলাকে ইতালি নিয়োগ দিতে পারলে ২০৩০ বিশ্বকাপে দেখা যেতে পারে এক ভিন্ন দৃশ্য। ব্রাজিলের ডাগআউটে থাকবেন কার্লো আনচেলত্তি। জার্মান দলের দায়িত্ব নিতে রাজি হয়েছেন ইয়ুর্গেন ক্লপ। আর ইংল্যান্ডের ডাগ-আউটে থাকবেন টমাস টুখেল। সব মিলিয়ে পরের বিশ্বকাপে কোচদের কৌশলের লড়াই দেখাটাও হতে পারে বড় একটা আকর্ষণ।

বিশ্বকাপ ব্যর্থতা কাটিয়ে নতুন করে শুরুর পরিকল্পনায় এগোচ্ছে ইউরোপের দুই ফুটবল পরাশক্তি জার্মানি ও ফ্রান্স। সেই নতুন পথের নেতৃত্ব দিতে যাচ্ছেন আধুনিক ফুটবলের দুই কিংবদন্তি কোচ—ইয়ুর্গেন ক্লপ ও জিনেদিন জিদান...
১০ ঘণ্টা আগে
বিশ্বকাপের শেষ ষোলোয় বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে যুক্তরাষ্ট্রের জয়ে লাল কার্ড দেখেছিলেন বালোগান। নিয়ম অনুযায়ী পরের ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে তাঁর নিষিদ্ধ থাকার কথা ছিল। কিন্তু ফিফা সেই নিষেধাজ্ঞা স্থগিত করলে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়। পরে জানা যায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোনে
১১ ঘণ্টা আগে
আর্জেন্টিনা-স্পেন ফাইনালের গল্প ‘শেষ হয়েও না শেষ হওয়া’র মতোই। অনেকের হয়তো মনে হতে পারে, বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচটা কি ফের মাঠে গড়াচ্ছে? আসলে তা নয়। ১৯ জুলাই নিউজার্সিতে অনুষ্ঠিত ফাইনাল ঘিরে চলছে ‘গণস্বাক্ষর কর্মসূচি’। কেউ পুনরায় ম্যাচটা আয়োজনের পক্ষে রয়েছেন। আবার অনেকেই আর্জেন্টিনাকে বিশ্বক
১৩ ঘণ্টা আগে
সেঞ্চুরির পর তামিম ইকবালের শূন্যে উড়ে উদযাপন। ১৭ বছর আগে তামিমের সেই বাঁধভাঙা উচ্ছ্বাসের দৃশ্য দেশের ক্রিকেটপ্রেমীদের স্মৃতিতে এখনো টাটকা। বাংলাদেশের সাবেক অধিনায়কের ঐতিহাসিক সেঞ্চুরির ভেন্যু লর্ডসে খেলার অপেক্ষা অবশেষে ফুরোচ্ছে। আগামী বছর এই ভেন্যুতে টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ।
১৫ ঘণ্টা আগে