আইনি ও প্রশাসনিক কাজের পারিশ্রমিক নিয়ে করা মামলায় নির্ধারিত শুনানিতে আদালতে হাজির হলেন না মোহামেদ সালাহ। রোববার নিউ কায়রো কোর্ট অব ফার্স্ট ইন্সট্যান্সে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে চূড়ান্ত শপথ নেওয়ার কথা ছিল মিসরীয় এই তারকার।
সালাহ শুনানিতে উপস্থিত না থাকায় মামলার কার্যক্রম নতুন জটিলতায় পড়েছে।
সালাহর বিরুদ্ধে মামলাটি করেছেন আইনজীবী আমর ফারাগ আল্লাহ। কায়রো ২৪-এর প্রতিবেদন অনুযায়ী, বিভিন্ন আইনি ও প্রশাসনিক কাজ, মামলা, প্রশাসনিক প্রক্রিয়া এবং আইনি পরামর্শের জন্য সালাহর কাছে পারিশ্রমিক দাবি করেছেন তিনি। একই সঙ্গে এসব কাজের কারণে আর্থিক ও মানসিক ক্ষতির জন্যও ক্ষতিপূরণ চেয়েছেন আইনজীবী।
দুই পক্ষের মধ্যে পাওনা পারিশ্রমিক নিয়ে বিরোধ নিষ্পত্তির জন্য সালাহকে ব্যক্তিগতভাবে আদালতে হাজির হয়ে শপথ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতই শপথের ভাষা নির্ধারণ করে দেয়।
নির্ধারিত চূড়ান্ত শপথে সালাহকে অস্বীকার করতে হতো যে, আইনজীবী মামলায় উল্লেখ করা বিতর্কিত আইনি ও প্রশাসনিক কাজগুলো করেছেন। পাশাপাশি এসব কাজের জন্য আইনজীবীর কোনো অর্থ বা পারিশ্রমিক তার কাছে পাওনা নেই—এ কথাও শপথ করে বলার কথা ছিল।
মামলার নথি অনুযায়ী, ফারাগ আল্লাহ সালাহর কাছে ২ লাখ ৫৫ হাজার পাউন্ড ক্ষতিপূরণ দাবি করেছেন। এর সঙ্গে মামলার খরচ এবং আইনজীবীর ফি বহনের নির্দেশও চেয়েছেন তিনি।
নিজের দাবির ভিত্তি হিসেবে আইনজীবী ২০১২ সালের ২০ জুলাই সালাহর দেওয়া একটি সাধারণ সরকারি পাওয়ার অব অ্যাটর্নির কথা উল্লেখ করেছেন। তাঁর দাবি, ২০২৫ সালের আগস্টে সালাহ সেটি প্রত্যাহার না করা পর্যন্ত ক্ষমতাপত্রটি কার্যকর ছিল।
আদালত জানিয়েছে, সালাহ যদি হাজির হয়ে শপথ না নেন, কিংবা গ্রহণযোগ্য কারণ ছাড়া শপথ নিতে অস্বীকৃতি জানান, তাহলে আইনগতভাবে ধরে নেওয়া হবে যে তিনি শপথ নিতে অস্বীকৃতি জানিয়েছেন। সালাহর অনুপস্থিতির পর মামলার খরচ ও আইনজীবীর ফি নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত স্থগিত রেখেছেন আদালত।

ব্যাটারদের ব্যর্থতায় স্কোরটাকে বড় করতে পারেনি বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবু মারুফা আক্তার-সুলতানা খাতুনদের নৈপুণ্যে ১১৪ রান করেও জয়ের সম্ভাবনা তৈরি করেছিল বাংলাদেশ। তবে শেষরক্ষা হয়নি।
২ মিনিট আগে
জিতলেই যে নিশ্চিত সেমিফাইনাল, আজ দুবাইয়ে বাংলাদেশের সামনে সমীকরণটা এমন ছিল না। শ্রীলঙ্কাকে হারালেও বাংলাদেশকে অপেক্ষা করতে হতো পরশু একই ভেন্যুতে হতে যাওয়া নিজেদের শেষ ম্যাচের দিকে। শ্রীলঙ্কার পর সংযুক্ত আরব আমিরাতকে হারালেই নিশ্চিত হতো নিগার সুলতানা জ্যোতির দলের সেমি। কিন্তু শ্রীলঙ্কার নিয়ন্ত্রিত বো
২ ঘণ্টা আগে
তাওহীদ হৃদয়ের বীরত্বপূর্ণ ৩৫০ রানের ইনিংসে বাংলাদেশ ‘এ’ দল দ্বিতীয় চার দিনের ম্যাচ ড্র করে হইচই ফেলে দিয়েছে। পচেফস্ট্রুমে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে এমন অসাধারণ ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছিলেন তিনি। ওয়ানডেতেও নিশ্চয়ই এমন কিছুর স্বপ্ন দেখেছিলেন। কিন্তু বৃষ্টি যে সেটা আর হতে দিল না।
৩ ঘণ্টা আগে
অভিষেকের দেড় বছরের মধ্যেই বাংলাদেশ ফুটবল দলের প্রাণভোমরা হয়ে উঠেছেন হামজা চৌধুরী। যখন খেলেন, তখন পুরো মাঠজুড়েই দেখা যায় তাঁর অস্তিত্ব। নতুন কোচ টমাস ডুলির মতে হামজাকে নতুন করে শেখানোর কিছু নেই।
৪ ঘণ্টা আগে