
ক্লাব পর্যায়ে গোলের ঝুলঝুরি ছুটিয়ে অনেক আগেই গোলমেশিন তকমা পেয়েছেন আরলিং হালান্ড। এবারের বিশ্বকাপেও ধারাবাহিকভাবে জালের দেখা পাচ্ছেন। শেষ ষোলো থেকে ব্রাজিলকে বিদায় করার পথে দুইবার পেয়েছেন জালের দেখা। এরপর সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই স্ট্রাইকার।
নিউজার্সিতে প্রথম ৭৮ মিনিট গোলশূন্য থাকার পর হেডে নরওয়েকে লিড এনে দেন হালান্ড। নির্ধারিত সময়ের শেষ মিনিটে ম্যানচেস্টার সিটি তারকার গোলেই ব্যবধান বাড়ায় নরওয়ে। অথচ প্রথম গোলের আগে যেন মাঠে থেকেও ছিলেন না হালান্ড। ব্রাজিলের রক্ষণভাগের ভয়ের কারণ হতে পারেননি। কিন্তু শেষ দিকে সুযোগ পেয়েই কাজে লাগিয়েছেন। তাঁর কল্যাণেই বিশ্বকাপে প্রথমবার কোয়ার্টার ফাইনালে পা রেখেছে নরওয়ে।
খুব বেশি ভালো না খেলেও দুই-একটি সুযোগ পেয়ে ম্যাচের ব্যবধান গড়ে দেওয়ার সামর্থ্যই হালান্ডকে বাকিদের থেকে আলাদা করেছে। ক্লাব পর্যায়েও নিয়মিত এমন চিত্র দেখান নরওয়েজিয়ান ফুটবলারা। ব্রাজিলকে হারানোর পর নিজের এই গুণ নিয়ে কথা বলেছেন তিনি।
হালান্ড বলেন, ‘দুই-একটি সুযোগ পেলে আমি সেগুলোকে গোলে পরিণতম করি। এটা কীভাবে হয় নিজেও জানি না। তবে এটাই হয়ে আসছে। আমার মনে হয়, শেষ পর্যন্ত মনোযোগ ধরে রাখাই আসল কথা। মাঠে নিজেকে বলতে থাকি, সুযোগ আসবেই। এখন আমি বুঝতে শুরু করেছি যে, গোল করতে পারাটা সৃষ্টিকর্তার দেওয়া উপহার। এটা আমার কাছে অবিশ্বাস্য মনে হয়।’
এবারের বিশ্বকাপে গোল্ডেন বুট জেতার দৌড়ে এগিয়ে আছেন হালান্ড। লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপ্পের সমান ৭ গোল করেছেন তিনি। এখন পর্যন্ত মাঠে নামা ৪ ম্যাচের তিনটিতেই জোড়া গোল করেছেন। বাকি ম্যাচটাতে একবার জালের দেখা পান। গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে ফ্রান্সের বিপক্ষে বিশ্রামে ছিলেন হালান্ড।

সব কিছু ঠিকঠাক থাকলে প্রথম নারী চ্যাম্পিয়নস ট্রফি হতো শ্রীলঙ্কাতেই। দ্বীপ দেশটিতে আগামী বছরের ফেব্রুয়ারিতে হওয়ার কথা ছিল এই বৈশ্বিক ইভেন্ট। কিন্তু সেটা আর হতে যাচ্ছে না। শ্রীলঙ্কা থেকে এই টুর্নামেন্ট সরিয়ে নিচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
১৪ মিনিট আগে
নতুন ভবন নির্মাণের লক্ষ্য তুলে ধরে প্রতিমন্ত্রী আরও বলেন, ‘দ্রুতই পুরোনো ভবনটি ভেঙে সেখানে একটি বড় হাইরেজ ভবন নির্মাণের লক্ষ্য রয়েছে। সেই ভবনে আন্তর্জাতিক মানের ইনডোর সুবিধাসহ প্রয়োজনীয় সব ফ্যাসিলিটি রাখা হবে। এর মাধ্যমে আধুনিক ও উন্নত পরিবেশে ক্রীড়াবিদদের প্রশিক্ষণ ও বিভিন্ন কার্যক্রম পরিচালনার সুয
২২ মিনিট আগে
কানে ব্লুটুথ হেডফোন, হাতে লাগেজ, হাতে ঘড়ি পরে কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন এক ব্যক্তি। মেট্রোতে এমন ভঙ্গিতে হরহামেশাই চলাচল করেন অনেকে। কিন্তু তিনি যে আর চার-পাঁচ জনের চেয়ে আলাদা। তিনি আর কেউ নন। সাবেক ভারতীয় ক্রিকেটার জাভাগল শ্রীনাথ। যাঁর বর্তমান পরিচয় আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) ম্যাচ
১ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা সিরিজ শুরু হতে আর এক মাসও বাকি নেই। সেপ্টেম্বরের শেষে নিজেদের মাঠে দক্ষিণ আফ্রিকা তিনটি করে ওয়ানডে ও টেস্ট খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ঠিক এই সময়ই দুঃসংবাদ পেল প্রোটিয়ারা।
২ ঘণ্টা আগে