
অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা সিরিজ শুরু হতে আর এক মাসও বাকি নেই। সেপ্টেম্বরের শেষে নিজেদের মাঠে দক্ষিণ আফ্রিকা তিনটি করে ওয়ানডে ও টেস্ট খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ঠিক এই সময়ই দুঃসংবাদ পেল প্রোটিয়ারা।
চোটে পড়ায় অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দল থেকে কাগিসো রাবাদা ছিটকে গেছেন। হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন বলে এখন তিনি আসেন পুনর্বাসনপ্রক্রিয়ার মধ্যে। ক্রিকইনফোকে ক্রিকেট দক্ষিণ আফ্রিকাকে (সিএসএ) বলেছে, ‘কাগিসো রাবাদা বর্তমানে ডান হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন। বর্তমানে তিনি পুনর্বাসনপ্রক্রিয়ার প্রাথমিক ধাপে আছেন। সিএসএর মেডিকেল দলের নিবিড় তত্ত্বাবধানে তাঁর পুনর্বাসন চলছে। ২৪ থেকে ৩০ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তিনি খেলতে পারবেন না।’
২৪, ২৭ ও ৩০ সেপ্টেম্বর হবে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা সিরিজের তিন ওয়ানডে। সাদা বলের সিরিজ শেষে এরপর দল দুটির লড়াই লাল বলের ক্রিকেটে। ৯ অক্টোবর ডারবানে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা তিন ম্যাচের টেস্ট সিরিজ। যা দুই দলের জন্যই ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ফাইনালে ওঠার লড়াইয়ে অনেক গুরুত্বপূর্ণ।
রাবাদার চোটের ধরন সম্পর্কে সঠিক তথ্য সিএসএ কোনো তথ্য প্রকাশ করেনি। তবে দক্ষিণ আফ্রিকার ক্রিকেট বোর্ড জানিয়েছে, অন্তত সাড়ে চার সপ্তাহ মাঠের বাইরে থাকছেন তিনি। সেক্ষেত্রে টেস্ট সিরিজের শুরু থেকে তাঁকে পাওয়া যাবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। ক্রিকইনফোকে সিএসএ বলেছে, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে তার অংশগ্রহণ নির্ভর করবে পুনর্বাসনপ্রক্রিয়ার অগ্রগতির ওপর এবং সিরিজ শুরুর কাছাকাছি সময়ে দলে তাঁকে নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’
রাবাদার চোট কতটা গুরুতর, তা নিয়ে সংশয় দেখা দেওয়ার পর সিএসএ এই বিবৃতি দিয়েছে।দক্ষিণ আফ্রিকার সংবাদমাধ্যম র্যাপোর্ট জানিয়েছিল, রাবাদার তিন টেস্টের তিনটিই মিস করার সম্ভাবনা বেশি এবং তিনি ‘গ্রেড-থ্রি’ মাত্রার চোট পেয়েছেন। জোহানেসবার্গভিত্তিক তার ঘরোয়া দল লায়ন্সের বোলিং কোচ অ্যালান ডোনাল্ডের মন্তব্যের পর রাবাদার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। সিএসএ পুরোপুরি শঙ্কামুক্ত হওয়ার খবর না দিতে পারলেও বর্তমান অবস্থা সম্পর্কে জানিয়েছে।
২০১৫ থেকে ২০২৫ পর্যন্ত ১০ বছরে ৭৩ টেস্টে ৩৪০ উইকেট নিয়েছেন রাবাদা। দক্ষিণ আফ্রিকার ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জিততে তিনি অসামান্য অবদান রেখেছেন। লর্ডসে গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে অনুষ্ঠিত ফাইনালে নিয়েছিলেন ৯ উইকেট। যার মধ্যে প্রথম ইনিংসে পেয়েছিলেন ৫ উইকেট।
এবার অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা সিরিজের তিন টেস্ট হবে তিন ভেন্যুতে। ১৮ অক্টোবর পোর্ট এলিজাবেথে শুরু হবে দ্বিতীয় টেস্ট। তৃতীয় টেস্ট কেপ টাউনে মাঠে গড়াবে ২৭ অক্টোবর। ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের প্রথম তিনে থাকা অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের সফলতার হার ৮০, ৭৫ ও ৭২.২২ শতাংশ। অস্ট্রেলিয়া কদিন আগে ঘরের মাঠে ১-১ সমতায় টেস্ট সিরিজ ড্র করে বাংলাদেশের বিপক্ষে।

কলম্বোতে সদ্য সমাপ্ত ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্ট ম্যাচ এমনিতেই আলোচনায় সোনাল দিনুশার বীরত্বপূর্ণ ব্যাটিংয়ে। তাঁর অনবদ্য সেঞ্চুরিতে (১৩৩*) শ্রীলঙ্কা হেরে যাওয়া ম্যাচ ড্র করেছে ভারতের বিপক্ষে। তবে দিনুশাই নন, ভারতীয় বোলারদের অনিয়ন্ত্রিত বোলিংও এসেছে আলোচনায়। সুনীল গাভাস্কার এখানে বোলারদের পাশাপাশি কো
৩ ঘণ্টা আগে
চোখের পলক পড়তে না পড়তেই উইকেট পড়ছে। শুধু পাকিস্তানেরই নয়, লর্ডসে সিরিজের চতুর্থ টেস্টে মুড়ি-মুড়কির মতো উইকেট পড়ছে ইংল্যান্ডেরও। পেসারদের সুইং-গতিতে পরাস্ত হচ্ছেন ব্যাটাররা। এমন বিরুদ্ধ কন্ডিশনে দাঁড়িয়ে ‘ভঙ্গুর’ পাকিস্তানকে ভাঙতে হবে ৪২ বছরের পুরোনো এক রেকর্ড।
৪ ঘণ্টা আগে
চ্যাম্পিয়ন গান গেয়ে ভাইরাল ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভো ক্যারিয়ারে চ্যাম্পিয়ন তো কম হননি। ২০১২ ও ২০১৬ সালে দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ তো জিতেছেনই। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টেও চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেয়েছেন। এবার তাঁর জার্সিকে পাঠানো হলো অবসরে।
৪ ঘণ্টা আগে
দলবদলের ভবিষ্যৎ নিয়ে যখন জল্পনা তুঙ্গে, ঠিক তখনই আতলেতিকো মাদ্রিদের মূল দলের সঙ্গে অনুশীলনে ফিরেছেন হুলিয়ান আলভারেস। অসুস্থতার কারণে কয়েক দিন দলের বাইরে থাকার পর আবার সতীর্থদের সঙ্গে মাঠে নেমেছেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড।
৫ ঘণ্টা আগে