Ajker Patrika

রোনালদোর দল জিতলেও জয় পাননি মেসিরা

ক্রীড়া ডেস্ক    
রোনালদোর দল জিতলেও জয় পাননি মেসিরা
রোনালদো জয় নিয়ে মাঠ ছাড়তে পারলেও মেসি জিততে পারেননি। ছবি: সংগৃহীত

দুজনেই ইউরোপ ছেড়েছেন ২০২৩ সালে। তবে ইউরোপে তাঁরা যে কীর্তি গড়েছেন, সেটা তো ফুটবলপ্রেমীদের স্মৃতিতে আজও অমলিন। বিশ্বের যে প্রান্তেই তাঁদের ম্যাচ হোক না কেন, ভক্ত-সমর্থকেরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। ক্রিস্টিয়ানো রোনালদো-লিওনেল মেসির সম্পর্কেই যে বলা হয়েছে, অনেকেই তা ধরতে পেরেছেন। তবে এবার একজন জিতলেও অপরজন কোনোরকমে হার এড়িয়েছেন।

বাংলাদেশ সময় গতকাল রাতে সৌদি প্রো লিগে রিয়াদের আল আওয়াল পার্কে মুখোমুখি হয়েছে আল নাসর-আভা। গোল করে দলকে জিতিয়েছেন রোনালদো। তবে ঘণ্টাখানেক পর বিশ্বের আরেক প্রান্তে মেসির দল জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি। সোলজার ফিল্ড স্টেডিয়ামে মেজর লিগ সকারে (এমএলএস) ইন্টার মায়ামি ড্র করেছে শিকাগো ফায়ারের বিপক্ষে।

আভার বিপক্ষে আল নাসর জিতেছে ২-১ গোলে। ২২ মিনিটে ম্যাচে প্রথম গোল করেন রোনালদো। তাঁকে অ্যাসিস্ট করেন আনহেলো গ্যাব্রিয়েল। প্রথমার্ধ ১-০ গোলে শেষ করে আল নাসর। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পর ১৫ মিনিটের মধ্যে ব্যবধান বাড়িয়ে নেয় দলটি। ৫৮ মিনিটে আব্দুল্লাহ আল হামদান করেন দলের দ্বিতীয় গোল। ম্যাচের শেষ দিকে এসে শুধু ব্যবধানই কমাতে পেরেছে আভা। ৭৫ মিনিটে আভা স্ট্রাইকার নাবিল ফেকির দলের একমাত্র গোল করেছেন।

সোলজার ফিল্ড স্টেডিয়ামে অবশ্য ইন্টার মায়ামি-শিকাগো ফায়ার ম্যাচ নিয়ে দর্শকদের আগ্রহ ছিল বেশি। দীর্ঘ সময় ইউরোপীয় ফুটবলে রাজত্ব করা মেসি-রবার্ট লেভানডফস্কির খেলা মার্কিন মুলুকে দেখতে গ্যালারিতে ছিলেন ৬৩ হাজারেরও বেশি দর্শক। দুইজনই স্ব স্ব দলের হয়ে অবদান রেখেছেন। ১০ মিনিটেই লেভার গোলে এগিয়ে যায় শিকাগো ফায়ার। তাঁকে অ্যাসিস্ট করেন অ্যান্ড্রু গাটম্যান।

প্রথমার্ধ ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে শিকাগো। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ৩ মিনিটের মধ্যে ব্যবধান কমায় ইন্টার মায়ামি। ৪৮ মিনিটে মেসির অ্যাসিস্টে সমতাসূচক গোল করেন কাসেমিরো। সোলজার ফিল্ড স্টেডিয়ামে এমএলএসের ইন্টার মায়ামি-শিকাগো ফায়ার ম্যাচ।

মেসি-রোনালদোর দল স্ব স্ব লিগে ভালো অবস্থায় আছেন। ২৪ ম্যাচে ১২ জয়, ৪ হার ও ৮ ড্রয়ে ৪৪ পয়েন্ট নিয়ে এমএলএসে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার দুইয়ে মায়ামি। সবার ওপরে থাকা ন্যাশভিলের পয়েন্ট ৫৩। তারাও খেলেছে ২৪ ম্যাচ। আর সৌদি প্রো লিগে ৬ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান করছে আল নাসর। সমান ৬ ম্যাচ খেলে ১৫ পয়েন্ট পেয়েছে আল হিলালও। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে আল হিলাল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত