
বিশ্বকাপ ফাইনাল শুরু হতে বাকি এখনো ২৪ ঘণ্টারও বেশি কিছু সময়। তবে এখন থেকেই ভক্ত-সমর্থকদের মনে কাজ করছে রোমাঞ্চ-উত্তেজনা। আর্জেন্টিনা কি জিতবে টানা দ্বিতীয় বিশ্বকাপ, নাকি ১৬ বছরের অপেক্ষা ফুরোবে স্পেনের—সেটার ফয়সালা হবে আগামীকাল। শিরোপা নির্ধারণী এই ফাইনালেই আর্জেন্টিনার সামনে থাকছে আরও রেকর্ড গড়ার সুযোগ।
নিউজার্সিতে আগামীকাল বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল। যদি কাল ৪ গোল করতে পারে, তাহলে ব্রাজিলের দুটি রেকর্ড ভেঙে দেবে আর্জেন্টিনা। ২০২৬ ফুটবল বিশ্বকাপে এখন পর্যন্ত আলবিসেলেস্তেরা করেছে ১৯ গোল। কাল চার গোল করলে লিওনেল স্কালোনির দলের গোল হবে ২৩। তাতে করে এক বিশ্বকাপে সর্বোচ্চ গোলের তালিকায় আর্জেন্টিনা যৌথভাবে ফ্রান্সের পাশে বসবে। ১৯৫৮ বিশ্বকাপে ফ্রান্স করেছিল ২৩ গোল। আর ১৯৫০ ও ১৯৭০ বিশ্বকাপে ব্রাজিল করেছিল ২২ ও ১৯ গোল।
এক বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ডে অবশ্য হাঙ্গেরি অনেক এগিয়ে। ১৯৫৪ বিশ্বকাপে হাঙ্গেরি করেছিল ২৭ গোল। একই বিশ্বকাপে পশ্চিম জার্মানি ২৫ গোল করেছিল। অবশ্য ব্রাজিলের রেকর্ড ভাঙা আর্জেন্টিনার জন্য সহজ হবে না। কারণ, এবারের বিশ্বকাপে স্প্যানিশ গোলরক্ষক উনাই সিমন্স ‘চীনের মহাপ্রাচীর’ বনে গেছেন। সাত ম্যাচ মিলে কেবল এক গোল হজম করেছে স্পেন। বিপরীতে স্প্যানিশরা দিয়েছে ১৩ গোল।
২০২২ কাতার বিশ্বকাপে সৌদি আরবের কাছে হারের পর জয়রথ ছুটছে আর্জেন্টিনার। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ টানা ১৩ ম্যাচ জিতেছে আলবিসেলেস্তেরা। এই ম্যাচগুলোতে দুই বা ততোধিক গোল করে নতুন রেকর্ড গড়েছে আর্জেন্টিনা। এর আগে এই রেকর্ডটি ছিল উরুগুয়ের। ১৯৩০ থেকে ১৯৫৪ পর্যন্ত টানা ১১ ম্যাচ দুই বা ততোধিক গোল করেছিল লাতিন আমেরিকার দলটি।
আর্জেন্টিনা এবার সেমিফাইনালে উঠেই নতুন এক রেকর্ড গড়েছিল। তারা সেমিফাইনাল খেলেছিল ইংল্যান্ডের বিপক্ষে। আর সেমিতে ফ্রান্সের প্রতিপক্ষ ছিল স্পেন। তাতে ফিফা র্যাঙ্কিংয়ের প্রথম চারে থাকা দলগুলোর দেখা হয়েছে সেমিতে। বর্তমান র্যাঙ্কিংয়ে ফ্রান্স ও স্পেন অবস্থান করছে ১ ও ৩ নম্বরে। আর্জেন্টিনা ও ইংল্যান্ডের অবস্থান ২ ও ৪ নম্বরে। গত বছরের ৫ ডিসেম্বর যখন বিশ্বকাপের সূচি ঠিক করা হয়েছিল, তখনো র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল ছিল আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন এবং ইংল্যান্ড।
নিউজার্সিতে আগামীকাল স্পেন দ্বিতীয় বিশ্বকাপ জিততে মাঠে নামবে। এর আগে ২০১০ সালে একবারই ফাইনাল খেলে চ্যাম্পিয়ন হয়েছিল স্প্যানিশরা। আর্জেন্টিনা নামবে শিরোপা ধরে রাখার মিশনে। আলবিসেলেস্তেরা রোববার চ্যাম্পিয়ন হলে তৃতীয় দল হিসেবে বিশ্বকাপের শিরোপা ধরে রাখার কীর্তি গড়বে স্কালোনির দল। এর আগে ইতালি-ব্রাজিলের ছিল এমন কীর্তি।
| গোল | দল | সাল |
|---|---|---|
| ২৭ | হাঙ্গেরি | ১৯৫৪ |
| ২৫ | পশ্চিম জার্মানি | ১৯৫৪ |
| ২৩ | ফ্রান্স | ১৯৫৮ |
| ২২ | ব্রাজিল | ১৯৫০ |
| ১৯ | ব্রাজিল | ১৯৭০ |
| ১৯ | আর্জেন্টিনা | ২০২৬ |

ওমানের মাটিতে ইতিহাস গড়ে নারী অনূর্ধ্ব-২০ এএইচএফ কাপ হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। শনিবার রাতে টুর্নামেন্টের ফাইনালে কাজাখস্তানকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে লাল-সবুজের মেয়েরা। ফাইনালে ম্যাচসেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশের সারিকা রিমন। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হকি খেলে কাজাখস্তানকে
২০ মিনিট আগে
বিশ্বকাপ শুরুর আগের দিন উপস্থিত সাংবাদিকদের নিউইয়র্ক-নিউজার্সি স্টেডিয়াম ঘুরিয়ে দেখিয়েছিলেন ফিফার কর্মকর্তারা। সেদিন খুব কাছ থেকে নিউজার্সি স্টেডিয়ামের অন্দর দেখার সুযোগ হয়েছিল। ড্রেসিংরুম, ডাগআউট থেকে শুরু করে ঘন ঘাসের বুননে তৈরি সবুজ মাঠের কাছে দাঁড়িয়ে সেদিন ভবিষ্যদ্বাণী করা কঠিন ছিল...
১ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপের ইতি ঘটতে আর বেশি সময় নেই। আগামীকাল বাংলাদেশ সময় রাত ১টায় শিরোপা নির্ধারণী ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা-স্পেন। টুর্নামেন্টের শ্রেষ্ঠত্ব প্রমাণের মঞ্চে নামার আগে দুই দলই শেষবারের মতো নিজেদের ঝালিয় নিচ্ছে। তবে বাদ সাধল নিউজার্সির আবহাওয়া। বজ্রঝড়ের কবলে অনুশীলন বাতিল করতে
২ ঘণ্টা আগে
এক যুগ আগে ব্রাজিলের মারাকানায় চোখের জল নিয়ে ফিরেছিলেন তিনি। আট বছর পর কাতারের লুসাইলে সেই চোখেই ধরা দিয়েছিল পরিপূর্ণতার আনন্দ। দুটি বিশ্বকাপ, দুটি ভিন্ন অনুভূতি—কিন্তু এক জায়গায় মিল ছিল। দুই আসরেই লিওনেল মেসির হাতে উঠেছিল টুর্নামেন্টসেরার গোল্ডেন বল। কোনো ফুটবলারই তা পাননি এর আগে।
৩ ঘণ্টা আগে