
ওমানের মাটিতে ইতিহাস গড়ে নারী অনূর্ধ্ব-২০ এএইচএফ কাপ হকিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। শনিবার রাতে টুর্নামেন্টের ফাইনালে কাজাখস্তানকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে লাল-সবুজের মেয়েরা। ফাইনালে ম্যাচসেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশের সারিকা রিমন।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হকি খেলে কাজাখস্তানকে কোণঠাসা করে রাখে বাংলাদেশ। প্রথম কোয়ার্টারের শেষ দিকে আইরিনের চমৎকার ফিল্ড গোলে লিড নেয় দল। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান ২-০ করেন এমা নাদিরা। এরপর বাকি দুই কোয়ার্টারে আর কোনো গোল না হলেও রক্ষণভাগের দৃঢ়তায় লিড ধরে রেখে জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে লাল-সবুজ প্রতিনিধিরা। জুনিয়র এএইচএফ কাপের গত আসরে রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হলেও এবার অপরাজিত থেকে ট্রফি নিজেদের করে নিল দল।
পুরো টুর্নামেন্টেই অপ্রতিদ্বন্দী ছিল বাংলাদেশ। প্রথম ম্যাচে পাকিস্তানকে ৬-০ গোলে হারিয়ে শুভসূচনা করার পর দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে ১-০ ব্যবধানে জয় পায় দল। তৃতীয় ম্যাচে আবারও পাকিস্তানকে ৮-০ গোলে বিধ্বস্ত করে মেয়েরা। এর আগে রাউন্ড রবিন লিগের প্রথম দেখায়ও এই কাজাখস্তানকে ২-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ।
ওমান মিশন সফল করে চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে রোববারই দেশে ফিরছে অনূর্ধ্ব-২০ নারী হকি দল।

বাংলাদেশ-সংযুক্ত আরব আমিরাত দুই দলেরই পয়েন্ট ২। আজ যে দল জিতবে, তারাই উঠবে সেমিফাইনালে। দুবাইয়ে বাংলাদেশ সময় আজ রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে বাংলাদেশ-আরব আমিরাত ম্যাচ। এই ম্যাচ সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও সনি টেন ৪। এছাড়া রাতে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস লিগের ২০২৬-২৭ মৌসুম। সান্তিয়াগো বার্নাব্যুতে
৩০ মিনিট আগে
প্রথমবারের মতো এই প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে মুখোমুখি হচ্ছে ভারত-জাপান। ২২ সেপ্টেম্বর তারা খেলবে টি-টোয়েন্টি। ঐতিহাসিক এই টি-টোয়েন্টির জন্য দল ঘোষণা করেছে জাপান।
১ ঘণ্টা আগে
তিন দিনের ব্যবধানে ফের মাঠে নামবে কেন্ট। আজ তারা খেলতে নামবে ডার্বিশায়ারের বিপক্ষে। এবারও বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার হাসান মাহমুদ-সৈয়দ খালেদ আহমেদকে রেখে দিল কেন্ট। দলে দুই বিদেশি রাখার নিয়ম থাকলেও তিন বিদেশি ক্রিকেটার নিয়েছে ইংল্যান্ডের এই ক্লাব।
২ ঘণ্টা আগে
জিতেছেন বিশ্বকাপ। একমাত্র ফুটবলার হিসেবে দুইবার জিতেছেন গোল্ডেন বুটের পুরস্কার। ফুটবল বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটাও লিখিয়েছেন নিজের নামে। অনেকেই বুঝে গেছেন যে এখানে কিলিয়ান এমবাপ্পের কথা বলা হচ্ছে। তবে তারকা এই ফুটবলার এখনো জেতেননি ব্যালন ডি’অর পুরস্কার। সেই ইচ্ছে প্রকাশ করতে গিয়েই তো
২ ঘণ্টা আগে