
আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির বিদায়ী ম্যাচ দেখতে ভক্ত-সমর্থকদের যেন তর সইছে না। প্রিয় ফুটবলারের ম্যাচ মাঠে বসে দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা দিন গুনছেন। সবকিছু ঠিকঠাক থাকলে মেসির শেষ ম্যাচের টিকিট বিক্রির কার্যক্রম এরই মধ্যে শুরু হওয়ার কথা। কিন্তু হঠাৎই বদলে গেল দিনক্ষণ।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) প্রথমে জানিয়েছিল যে মেসির শেষ ম্যাচ দেখতে ২২ সেপ্টেম্বর অর্থাৎ গতকাল থেকেই টিকিট বিক্রি শুরু হচ্ছে। কিন্তু তা দুই দিন পিছিয়ে গেছে। আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের গতকালের এক প্রতিবেদন থেকে জানা গেছে, আগামীকাল স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় টিকিট বিক্রি শুরু হবে। টিকিট কিনতে দিপোর্তিক ডট কম ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে। প্রত্যেক ব্যবহারকারী সর্বোচ্চ চারটি সাধারণ গ্যালারির টিকিট কিনতে পারবেন।
৬ অক্টোবর মনুমেন্তালে বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার হয়ে শেষবারের মতো মাঠে নামবেন মেসি। তবে এবারের ফিফা উইন্ডোতে আলবিসেলেস্তেরা কেবল এক ম্যাচ খেলবে না। ৩০ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে খেলতে নামবে আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির দলের পরের ম্যাচ ২ অক্টোবর। মনুমেন্তালে সেদিন হবে আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ।
টিকিট বিক্রির দিনক্ষণ বদলে যাওয়ার যে খবর প্রচার হয়েছে, তা কেবল মেসির বিদায়ী ম্যাচের জন্যই নয়। সেটা সেপ্টেম্বর-অক্টোবরের ফিফা উইন্ডোতে আর্জেন্টিনার তিন ম্যাচের জন্যই প্রয়োজ্য। আর মেসির বিদায়ী ম্যাচের টিকিটের দাম রীতিমতো আকাশচুম্বী। আর্জেন্টিনা-বেনিন ম্যাচের টিকিটের দাম এএফএ বাংলাদেশ সময় পরশু রাতে প্রকাশ করেছে। ৩ থেকে ১০ বছর বয়সী শিশুদের টিকিটের দাম ২৯ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় ৩৫ লাখ ৬১ হাজার টাকা। এটাই সর্বনিম্ন।
আর্জেন্টিনা-বেনিন ম্যাচে শিশু ব্যতীত যত টিকিট আছে, সবগুলোর দাম কোটি টাকার বেশি। মনুমেন্তালে জনসাধারণের জন্য পপুলার ক্যাটাগরির টিকিটের দাম ৯০ হাজার ডলার (১ কোটি ১০ লাখ টাকা)। ১ লাখ ৮০ হাজার ডলারে খেলা দেখা যাবে সিভোরি ও সেন্তেনারিওর আপার স্ট্যান্ডে বসে। বাংলাদেশি মুদ্রায় তা ২ কোটি ২১ লাখ টাকা। সর্বোচ্চ টিকিটের দাম ৪ লাখ ৮০ হাজার ডলার (৫ কোটি ৮৯ লাখ টাকা)। প্রায় ৬ কোটি টাকা খরচ করে মনুমেন্তালের সান মার্তিনো ও বেলগ্রানোর মিডল স্ট্যান্ডে বলে খেলা দেখা যাবে।
ডায়েরির তিনটি ছেঁড়া পাতা, একটি সোনালি কলম—গত ৩১ আগস্ট সামাজিক মাধ্যমে এমন একটি ছবি পোস্ট করে আবেগঘন পোস্টে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের ঘোষণা দেন মেসি। পুরো বিশ্বে যেন তখন ভূকম্পন অনুভূত হয়। গত ২১ বছরে আর্জেন্টিনার জার্সিতে ২০৭ ম্যাচে ১২৫ গোল করেছেন। অ্যাসিস্ট করেছেন ৬৮ গোলে। ২০২২ ফুটবল বিশ্বকাপ, ২০২২ ফিনালিসিমা, ২০২১ কোপা আমেরিকা, ২০২৪ কোপা আমেরিকা—আর্জেন্টিনার জার্সিতে এই চার শিরোপা জিতেছেন মেসি। অবসরের ঘোষণা দেওয়ার ৩৬ দিন পর আন্তর্জাতিক ফুটবলে শেষ ম্যাচ খেলতে নামছেন আর্জেন্টাইন তারকা।

জাপানের আইচি নাগোয়ায় এশিয়ান গেমস এরই মধ্যে শুরু হয়ে গেছে। মেয়েদের ক্রিকেটও শেষ। কিন্তু ছেলেদের ক্রিকেট টুর্নামেন্ট এখনো শুরু হয়নি। বাংলাদেশ অধিনায়ক লিটন দাস এশিয়ান গেমস শুরুর আগে নিজেদের আশাবাদ ব্যক্ত করেছেন। টুর্নামেন্টের ফাইনালে ওঠাই তাঁর লক্ষ্য।
১৪ মিনিট আগে
সময়টা মোটেও ভালো যাচ্ছে না মোহাম্মদ রিজওয়ানের। পাকিস্তান-ইংল্যান্ড টেস্ট সিরিজের মাঝপথে দেশে ফেরত পাঠানো হয়েছে। এবার ঘরোয়া টুর্নামেন্টেও খেলতে পারছেন না পাকিস্তানি এই উইকেটরক্ষক ব্যাটার। কারণ, তাঁর বিরুদ্ধে একটা মামলার তদন্ত চলছে।
১ ঘণ্টা আগে
২০১৯ থেকে শুরু করে এখন পর্যন্ত যে চার চক্রের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চলছে তাতে প্রত্যেকবারই অংশ নিয়েছে ৯ দল। পরবর্তীতে ১২ দলের টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব করা হয়। তবে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) নতুন প্রস্তাবে জিম্বাবুয়ে রাজি হলেও আফগানিস্তান- আয়ারল্যান্ড সায় দিল না।
২ ঘণ্টা আগে
২০২৬ সাল শেষ হতে আর বেশি সময় বাকি নেই। ২০২৭ সালের কিছু সিরিজের সূচি আগেভাগেই তৈরি করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। তবে নতুন বছরে আরও এক চ্যালেঞ্জ আইসিসির সামনে। ২০২৭-৩১ চক্রের ভবিষ্যৎ সফরসূচি (এফটিপি) তৈরি করতে হবে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। যার মধ্যে প্রভাবশালী দলগুলোর সূচি একরকম প্রস্ত
৩ ঘণ্টা আগে