
লিওনেল মেসির আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ মাঠে গড়াতে এখনো দুই সপ্তাহ বাকি। কিন্তু ভক্ত-সমর্থকদের যেন তর সইছে না। সেদিন মাঠের আবহ কেমন থাকবে, দর্শকেরা এরই মধ্যে হৃদয়ের মণিকোঠায় নানারকম চিত্র এঁকে ফেলেছেন। আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড এবার নিজেই তাঁর জাতীয় দলের শেষ ম্যাচের জার্সি সম্পর্কে খোলাসা করেছেন।
সামাজিক মাধ্যমে অবসরের ঘোষণা দিলেও ভক্ত-সমর্থকদের আবদার মেটাতে ৬ অক্টোবর মনুমেন্তালে আর্জেন্টিনার জার্সিতে শেষবার নামবেন মেসি। তাঁর বিদায়ী ম্যাচ নিয়ে ভক্ত-সমর্থকদের যে অনেক কৌতূহল রয়েছে, সেটা তাঁর অজানা নয়। গত রাতে নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে বিদায়ী ম্যাচের জার্সি নিয়ে পোস্ট করেছেন আর্জেন্টাইন তারকা। তাঁর পোস্ট করা ভিডিওতে দেখা যাচ্ছে, দেয়ালে তিন তারকা, সাদার মাঝে তিনটি নীল উল্লম্ব রেখা এবং ১০ লেখা সংবলিত জার্সিটি তিনি খুলে ফেলেছেন। সেখানে সোনালি রঙে মেসি ১০ লেখা একটা জার্সি বসিয়েছেন। বিদায়ী ম্যাচের জার্সিতে আকাশী-নীলের মাঝে ফুটে উঠেছে সূর্যের হাসি।
দেয়ালে বিদায়ী ম্যাচের জার্সি রেখেই মেসি বসে থাকেননি। তাঁর সামনে রাখা একটা সোফায় রেখেছেন আকাশী-নীল রঙের এক জোড়া জুতো। আর্জেন্টিনার বিশ্বজয়ী তারকা ক্যাপশনে লিখেছেন, ‘একটা মাত্র ম্যাচ। সারা জীবনের এক জার্সি।’ পোস্ট করার পর ভক্ত-সমর্থকদের ভালোবাসায় সিক্ত হয়েছেন মেসি। ৬ অক্টোবর মনুমেন্তালে বেনিনের বিপক্ষে কেবল মাঠে নামার অপেক্ষা এখন আর্জেন্টাইন তারকার।
৬ অক্টোবর বেনিন ম্যাচ দিয়ে আর্জেন্টিনার মাঠে শেষবারের মতো আন্তর্জাতিক ফুটবলে খেলতে নামবেন মেসি। ফিফা উইন্ডো উপলক্ষে আর্জেন্টাইন ফুটবলাররা স্ব স্ব ক্লাব ছেড়ে দেশে ফিরছেন। গত রাতে সংবাদমাধ্যমে ফাকুন্দো মেদিনা, লাউতারো মার্তিনেসরা বিশ্বকাপজয়ী তারকার স্মরণীয় বিদায়ের প্রত্যাশার কথা শুনিয়েছেন। মনুমেন্তালে মেসির বিদায়ী ম্যাচে তাঁর সাবেক সতীর্থ ও দীর্ঘদিনের বন্ধু আনহেল দি মারিয়া থাকবেন বলে জানা গেছে।
সেপ্টেম্বর-অক্টোবরের ফিফা উইন্ডোতে আর্জেন্টিনা যে কেবল এক ম্যাচ খেলবে, তা নয়। ৩০ সেপ্টেম্বর আর্জেন্টিনা-বলিভিয়া ম্যাচ হবে মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে। অক্টোবরের দুই ম্যাচের ভেন্যু মনুমেন্তাল স্টেডিয়াম। ২ অক্টোবর লিওনেল স্কালোনির দলের প্রতিপক্ষ বুরকিনা ফাসো। ৬ অক্টোবর মেসির বিদায়ী ম্যাচের প্রতিপক্ষ বেনিন। আর্জেন্টিনা-বেনিন ম্যাচকেই ভক্ত-সমর্থকেরা পাখির চোখ করে আছেন।

আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো—বিখ্যাত শিল্পী মান্না দের এই গান না শোনা ব্যক্তি খুঁজে পাওয়া দুষ্কর। এখন কেন এই গানের প্রসঙ্গ এল, সেটা অনেকেই ধরতে পেরেছেন। গত মাসের শেষে সামাজিক মাধ্যমে লিওনেল মেসি অবসরের ঘোষণা দিলেও তাঁর বিদায়ী ম্যাচ আগামী মাসে। আর্জেন্টিনার বিশ্বজয়ী তারকার সেই বিদায়ী ম্যা
২২ মিনিট আগে
শুরুটা হয়েছিল দুঃস্বপ্নের মতো, শেষ হলো অন্তত স্বস্তির ১ পয়েন্টে। এশিয়ান গেমসে নিজেদের শেষ ম্যাচে মিয়ানমারের সঙ্গে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ। জাপানের নাগাই স্টেডিয়ামে গতকাল ৯০ মিনিটে দুই দলই গোলের সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত জালের দেখা পায়নি কেউ। ১ পয়েন্ট নিয়েই শেষ হলো বাংলাদেশ নারী ফুটবল দলের
২ ঘণ্টা আগে
ব্যাটিং ব্যর্থতায় ভারতের কাছে হেরে আগেই সেমিফাইনালে বিদায়ঘণ্টা বেজে যায় বাংলাদেশের। ফাইনালে না উঠতে পারলেও নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তত ব্রোঞ্জ জেতার সুযোগ ছিল। কিন্তু পাকিস্তানের বিপক্ষে সান্ত্বনার জয়টুকু পেল না বাংলাদেশ।
২ ঘণ্টা আগে
লিওনেল মেসির গল্পটা যেন শেষ হয়েও হলো না শেষ। সামাজিক মাধ্যমে একবার অবসরের ঘোষণা দেওয়ার পরও ৬ অক্টোবর দেখা যাচ্ছে তাঁকে। যদিও এই এক ম্যাচের বেশি তিনি খেলছেন না। বিশ্বজয়ী ফুটবলারের আর্জেন্টিনার হয়ে এক ম্যাচ পরই যে বিদায়ঘণ্টা বেজে যাচ্ছে, সেটা এখনো তাঁর সতীর্থদের বিশ্বাস হচ্ছে না।
১৩ ঘণ্টা আগে