
ডারউইন টেস্টে নাজমুল হোসেন শান্তর বাংলাদেশের কাছে পাত্তা পায়নি অস্ট্রেলিয়া। সাড়ে তিন দিনেই ৯ উইকেটের বড় ব্যবধানে হেরেছে অজিরা। লজ্জাজনক হারের পর এবার বড় শাস্তির মুখে প্যাট কামিন্সের দল।
স্লো ওভার রেটের কারণে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের জরিমানা করতে পারে আইসিসি—এমনটাই জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম নিউজ ডট কম এইউ।
আইসিসির নিয়ম বলছে, টেস্ট ম্যাচে প্রতি ঘণ্টায় ১৫ ওভার শেষ করতে হয়। অর্থাৎ এক দিনে ৯০ ওভার করা বাধ্যতামূলক। কিন্তু ডারউইন টেস্টের তৃতীয় দিন সেটা করতে পারেনি অস্ট্রেলিয়া; ৪ ওভার কম করেছে স্বাগতিকেরা।
নিয়ম ভঙ্গ করায় প্রতি ওভারের জন্য অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের ম্যাচ ফির পাঁচ শতাংশ কেটে নিতে পারে আইসিসি। এমনটাই বলা হয়েছে ওই প্রতিবেদনে। একটি টেস্ট ম্যাচের জন্য ২০ হাজার ডলার (১ হাজার অস্ট্রেলিয়ান ডলার সমান প্রায় ৮৭ হাজার টাকা) পারিশ্রমিক পেয়ে থাকেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। এর পাঁচ শতাংশ করলে প্রতি ক্রিকেটারদের জরিমানা হবে ৪ হাজার ডলার। একাদশের সবার হিসেবে সেটা দাঁড়ায় ৪৪ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩৮ লাখ ২৭ হাজার টাকা।
শুধু আর্থিক জরিমানাতেই সীমাবদ্ধ থাকছে না স্লো ওভার রেটের শাস্তি; আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের (ডব্লুটিসি) পয়েন্টও হারাতে পারে অস্ট্রেলিয়া। নির্ধারিত সময়ের চেয়ে চার ওভার কম বোলিং করায় তাদের চার পয়েন্ট কাটা যাওয়ার আশঙ্কা রয়েছে। বর্তমানে ৮৪ পয়েন্ট ও ৭৭.৭৮ শতাংশ জয় নিয়ে টেবিলের শীর্ষে আছে অস্ট্রেলিয়া। ৩৬ পয়েন্ট ও ৭৫ শতাংশ জয় নিয়ে দক্ষিণ আফ্রিকা দ্বিতীয়, আর ৪০ পয়েন্ট ও ৬৬.৬৭ শতাংশ জয় নিয়ে বাংলাদেশের অবস্থান চতুর্থ।

বাংলাদেশের হয়ে দুটি উইমেন’স সাফ জেতা গোলকিপার রুপনা চাকমাও এদিন ইস্ট বেঙ্গলের আক্রমণের সামনে খুব বেশি কিছু করতে পারেননি। শেষ পর্যন্ত চার গোলের হারেই শেষ হয় রাজশাহী স্টার্সের অভিষেক ম্যাচ। ‘এ’ গ্রুপের আয়োজক মালয়েশিয়ার সাবাহ এফসির বিপক্ষে আগামী বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচ খেলবে রাজশাহী।
২২ মিনিট আগে
অস্ট্রেলিয়ার মাঠে প্রথমবার টেস্ট খেলতে নেমেই সব আলো যেন নিজেদের দিকে কেড়ে নিলেন তানজিদ হাসান তামিম ও হাসান মাহমুদ। তামিম আলো ছড়িয়েছেন ব্যাটিংয়ে। আর হাসান মাহমুদ অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ লণ্ডভণ্ড করে দিয়েছেন। ডারউইনে এই দুই ক্রিকেটারের পারফরম্যান্সে দেখে রীতিমতো মুগ্ধ পাকিস্তানি কিংবদন্তি ওয়াসিম আ
৩৯ মিনিট আগে
এই ডারউইনেই ২০০৩ সালে তিন দিনে ইনিংসে হেরেছিল বাংলাদেশ। সময়ের পরিক্রমায় ২৩ বছর পর পাল্টে গেছে অনেক কিছুই। বদলেছে বাংলাদেশও। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে বাংলাদেশ এবার ডারউইনের ম্যারারা ওভালে ৯ উইকেটের দাপুটে জয় পেয়েছে। তাও দেড় দিন হাতে রেখে।
১ ঘণ্টা আগে
২৩ বছর পর অস্ট্রেলিয়া সফরে গিয়েই বাংলাদেশ করল বাজিমাত। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে ডারউইনে সাড়ে তিন দিনে জয় ছিনিয়ে নিল বাংলাদেশ। অসাধারণ এই জয়ের পর ক্রিকেট বিশ্বে চলছে বাংলাদেশ বন্দনা। আকাশ চোপড়ার মতে অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশ কঠিন জবাব দিয়েছে।
২ ঘণ্টা আগে