
প্রথমবার এএফসি উইমেনস চ্যাম্পিয়ন্স লিগে খেলতে নেমে স্মরণীয় কিছু করার স্বপ্ন ছিল রাজশাহী স্টারসের। কিন্তু সেই স্বপ্নের শুরুটা হলো হতাশায়। ভারতের ইস্ট বেঙ্গলের বিপক্ষে চার গোল হজম করে টুর্নামেন্ট শুরু করেছে বাংলাদেশের দলটি।
মালয়েশিয়ার লিকাস স্টেডিয়ামে সোমবার প্রিলিমিনারি রাউন্ডের ‘এ’ গ্রুপের ম্যাচে ৪–০ গোলে হারে গোলাম রব্বানী ছোটনের দল। প্রথমার্ধেই তিন গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে যায় রাজশাহী স্টারস। দ্বিতীয়ার্ধে আরও এক গোল করে ইস্ট বেঙ্গল।
রাজশাহীর রক্ষণে ইস্ট বেঙ্গলের বিদেশি খেলোয়াড়দের সামলানোর পরিকল্পনা কাজে আসেনি। মাঝমাঠেও মনিকা চাকমা ও মারিয়া মান্ডাদের নিয়ন্ত্রণ ছিল না সেভাবে। আক্রমণে শামসুন্নাহার জুনিয়র ও তহুরা খাতুনরাও ছিলেন নিষ্প্রভ। ফলে পুরো ম্যাচেই চাপের মধ্যে কাটাতে হয়েছে বাংলাদেশের দলটিকে।
নবম মিনিটেই এগিয়ে যায় ইস্ট বেঙ্গল। পেনাল্টি থেকে গোল করেন ঘানার মিডফিল্ডার অলিভিয়া আনোকি। এরপর ২৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আস্তাম ওরাওন। মাঝমাঠ থেকে বাড়ানো বল নিয়ন্ত্রণে নিয়ে দ্রুত এগিয়ে যান তিনি। শাহেদা আক্তার রিপা তাঁকে আটকাতে পারেননি। এরপর ঠান্ডা মাথায় রুপনা চাকমাকে পরাস্ত করেন ওরাওন।
৩৭ মিনিটে তৃতীয় গোলটিও আসে আনোকির পা থেকে। ইস্ট বেঙ্গলের ডান দিক থেকে বাড়ানো ক্রস ঠিকভাবে ক্লিয়ার করতে পারেননি রাজশাহী স্টার্সের নেপালি ডিফেন্ডার বিমলা বিকে। সেই সুযোগ কাজে লাগিয়ে বল জালে পাঠান আনোকি।
দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর সুযোগও তৈরি করতে পারেনি রাজশাহী। উল্টো ৭১ মিনিটে চতুর্থ গোল হজম করে তারা। সৌমিয়া গুগুলোথের নেওয়া শট রুপনার হাত ফসকে জালে জড়ায়।
বাংলাদেশের হয়ে দুটি উইমেন’স সাফ জেতা গোলকিপার রুপনা চাকমাও এদিন ইস্ট বেঙ্গলের আক্রমণের সামনে খুব বেশি কিছু করতে পারেননি। শেষ পর্যন্ত চার গোলের হারেই শেষ হয় রাজশাহী স্টার্সের অভিষেক ম্যাচ। ‘এ’ গ্রুপের আয়োজক মালয়েশিয়ার সাবাহ এফসির বিপক্ষে আগামী বৃহস্পতিবার দ্বিতীয় ম্যাচ খেলবে রাজশাহী।

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলতে বাংলাদেশের সামনে এখন সমীকরণ কী—গতকাল ডারউইনে ৯ উইকেটের জয়ের পর এই আলোচনাটা চলছে বেশি। কারণ, অস্ট্রেলিয়ার মাঠে প্রথমবারের মতো টেস্টে জিতে ক্রিকেটার, ভক্ত-সমর্থকদের আশা-প্রত্যাশা অনেক বেড়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশনসের ইনচার্জ শাহরিয়ার নাফীসও
৪০ মিনিট আগে
ডারউইনে বাংলাদেশের কাছে ৯ উইকেটের হারে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে পিছিয়ে পড়েছে অস্ট্রেলিয়া। নিজেদের মাটিতে এমন হারের পর স্বাভাবিকভাবেই স্বাগতিকদের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন উঠেছে। বিশ্লেষক এবং সাবেক ক্রিকেটারা দিচ্ছেন পরিবর্তনের পরামর্শ। তবে দ্রুত বড় কোনো পরিবর্তনের পথে হাঁটতে চান না অস্ট্রেলিয়া
১ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার মাঠে প্রথমবার টেস্ট খেলতে নেমেই সব আলো যেন নিজেদের দিকে কেড়ে নিলেন তানজিদ হাসান তামিম ও হাসান মাহমুদ। তামিম আলো ছড়িয়েছেন ব্যাটিংয়ে। আর হাসান মাহমুদ অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ লণ্ডভণ্ড করে দিয়েছেন। ডারউইনে এই দুই ক্রিকেটারের পারফরম্যান্সে দেখে রীতিমতো মুগ্ধ পাকিস্তানি কিংবদন্তি ওয়াসিম আ
২ ঘণ্টা আগে
এই ডারউইনেই ২০০৩ সালে তিন দিনে ইনিংসে হেরেছিল বাংলাদেশ। সময়ের পরিক্রমায় ২৩ বছর পর পাল্টে গেছে অনেক কিছুই। বদলেছে বাংলাদেশও। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে বাংলাদেশ এবার ডারউইনের ম্যারারা ওভালে ৯ উইকেটের দাপুটে জয় পেয়েছে। তাও দেড় দিন হাতে রেখে।
২ ঘণ্টা আগে