
লিওনেল মেসি কখনো কাঁদেন। কখনো হাসেন। তবে মাঝেমধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বিস্ফোরক হয়ে ওঠেন তিনি। আর্জেন্টিনা-মিসর বহুল আলোচিত শেষ ষোলোর ম্যাচে মেসিকে দেখা গেছে অগ্নিগর্ভ অবস্থায়। কোচ ইবরাহিম হাসানের সঙ্গে লেগে গিয়েছিল মেসির। যদিও সেই ঘটনা সম্পর্কে পুরোটা মনে নেই মিসরের কোচের।
৭ জুলাই আটলান্টায় আর্জেন্টিনা-মিসর ম্যাচটা আলোচনা ছড়িয়েছে মূলত বিতর্কিত রেফারিংয়ের কারণে। বিশেষ করে শেষ ১৩ মিনিটে আর্জেন্টিনা ৩ গোল দিয়ে খাদের কিনারা থেকে জেতায় মিসর কোচ হোসাম ও ফরোয়ার্ড মোস্তফা জিকো বিস্ফোরক মন্তব্য করেছিলেন। সেই ম্যাচে পেনাল্টি এরিয়ায় মেসির সঙ্গে বাকবিতণ্ডা হয়েছিল হোসামের। এক সপ্তাহ পর অবশেষে নীরবতা ভাঙলেন হোসাম। মিসর কোচ বলেন, ‘‘সে আমার কাছে এসে বলল, ‘কেন? কেন? কেন?’ এরপর আর কী কী বলেছিল, ঠিক মনে নেই। ম্যাচ চলা অবস্থায় খুব কমই মেসিকে তর্কে জড়াতে দেখেছি।’
আর্জেন্টিনার বিপক্ষে শেষ ষোলোর সেই ম্যাচে মিসরের ফরোয়ার্ড জিকো গোল করে বাঁধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়েছিলেন। কিন্তু ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) মাধ্যমে যাচাই-বাছাই করে দেখা হয়, গোলের বিল্ডআপে লিসান্দ্রো মার্তিনেসের ওপর ফাউল করা হয়েছিল। গোল বাতিলের পর হাসানের দুই হাত বুকের সামনে ক্রসের ভঙ্গির দৃশ্য। অনেকেই এটাকে বর্ণবাদের ঘটনায় ম্যাচ বন্ধের আনুষ্ঠানিক সংকেত হিসেবে মনে করেছিলেন।
এক সপ্তাহ পর হাত ক্রস নিয়ে মুখ খুললেন হোসাম। মিসর কোচ বলেন, ‘সেই ইশারার সঙ্গে কোনো সম্পর্কই ছিল না বর্ণবাদের। আমি রেফারিকে বলতে চেয়েছিলাম, ‘আপনি ন্যায্য বিচার করছেন না।’’ শুধু তাই নয়, মেসির কান্না করার বিষয়েও কথা বলেন হোসাম। আটলান্টায় গত ৭ জুলাই ২-০ গোলে পিছিয়ে থেকে ৩-২ গোলে জয়ের পর মেসি কেঁদেই ফেলেছিলেন। ম্যাচে সমতাসূচক গোল এসেছিল আর্জেন্টাইন অধিনায়কের পা থেকেই। আর্জেন্টিনা-মিসর ম্যাচের এক সপ্তাহ পর হোসাম বলেন, ‘শেষ পর্যন্ত সে কেঁদে ফেলেছিল, কারণ মানসিকভাবে সে খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছিল।’
আর্জেন্টিনা এরপর কোয়ার্টার ফাইনালের বাধা পেরিয়ে উঠে গেছে সেমিফাইনালে। পরশু কানসাস সিটিতে সুইজারল্যান্ডের বিপক্ষে শেষ আটের ম্যাচে মেসি গোল না পেলেও আলেক্সিস মাক আলিস্তারকে দিয়ে গোল করিয়েছেন। তাতে প্রথম ফুটবলার হিসেবে বিশ্বকাপে ১০ অ্যাসিস্টের কীর্তি গড়েন মেসি। সুইসদের বিপক্ষে প্রথমার্ধে রেফারি জোয়াও পেদ্রো সিলভা পিনেইরোর সঙ্গে আর্জেন্টাইন তারকার অনেকবার কথা কাটাকাটি হয়েছে। রেফারির দিকে আঙুল উঁচিয়ে মেসি বলেছিলেন, ‘আমাকে সম্মান দেখিয়ে কথা বলুন।’
সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে আর্জেন্টিনা সেমিফাইনালে খেলবে ইংল্যান্ডের বিপক্ষে। তাতে বিশ্বকাপ ফুটবলে ঘটল এক ইতিহাস। ফিফা র্যাঙ্কিংয়ের প্রথম চারে থাকা দলগুলো এবারই প্রথমবারের মতো খেলছে সেমিফাইনালে। আজ ডালাসে প্রথম সেমিতে মুখোমুখি হবে ফ্রান্স-স্পেন। বর্তমান র্যাঙ্কিংয়ে ফ্রান্স ও স্পেন অবস্থান করছে ১ ও ৩ নম্বরে। আর আটলান্টায় আগামীকাল হবে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল। আর্জেন্টিনা ও ইংল্যান্ডের অবস্থান ২ ও ৪ নম্বরে। গত বছরের ৫ ডিসেম্বর যখন বিশ্বকাপের সূচি ঠিক করা হয়েছিল, তখনো র্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল ছিল আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন এবং ইংল্যান্ড।

আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ তো স্রেফ একটা ম্যাচ নয়। রাজনৈতিক বৈরিতা তো রয়েছেই, এমনকি মাঠের পারফরম্যান্সে দুই দলের উত্তপ্ত লড়াইয়ের ঘটনাও রয়েছে। বাংলাদেশ সময় আগামীকাল রাত ১টায় যখন আটলান্টায় মাঠে নামছে দুই দল, তখন ঘুরেফিরে আসছে দিয়েগো ম্যারাডোনার প্রসঙ্গও। আলেক্সিস মাক আলিস্তার বলেছেন লিওনেল মেসির কথাও
১ ঘণ্টা আগে
আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচের জন্য যেন সবাই উদগ্রীব হয়ে আছেন। ফুটবলার, ভক্ত-সমর্থকেরা সবাই অপেক্ষায় কখন আটলান্টায় আগামীকাল রেফারি শুরুর বাঁশি বাজাবেন। এই ম্যাচ তো স্রেফ একটা ম্যাচই নয়। যার সঙ্গে জড়িয়ে আছে রাজনৈতিক ইতিহাসও। এই ম্যাচ নিয়ে শোনা যাচ্ছে অনেক ঝাঁঝালো বক্তব্যও।
৩ ঘণ্টা আগে
বাজে অবস্থার মধ্য দিয়ে সৌদি আরবের ক্লাব আল নাসর। এতটাই বাজে অবস্থা যে অধিকাংশ খেলোয়াড়দের বেতনও ক্লাবটি দিতে পারছে না। তাতে করে নতুন মৌসুমের প্রস্তুতিতে বড় ধরনের অনিশ্চয়তার মধ্যে পড়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল।
৪ ঘণ্টা আগে
বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত সেমিফাইনালে স্পেন-ফ্রান্স লড়াইয়ের আগে বিতর্কে জড়িয়েছেন স্পেনের সাবেক প্রধানমন্ত্রী মারিয়ানো রাজয়। ফ্রান্স জাতীয় দলে কোনো ফরাসি খেলোয়াড় নেই—এমন মন্তব্য করে তিনি নিজ দেশ ও ফ্রান্সে তীব্র সমালোচনার মুখে পড়েছেন।
৫ ঘণ্টা আগে