
বিশ্বের বিভিন্ন দেশে ই-স্পোর্টস পেয়েছে পেশাদারত্বের ছোঁয়া। এবার বাংলাদেশেও স্বীকৃতি পেল খেলাটি। আজ ই-স্পোর্টসবিষয়ক নীতিমালা প্রণয়নের লক্ষ্যে একটি কমিটি গঠন করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। যেখানে আহ্বায়ক করা হয়েছে ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. সাইফুল আলমকে। সদস্যসচিব হিসেবে রয়েছেন ক্রীড়া পরিষদের ক্রীড়া পরিচালক, সদস্য করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইআইটি বিভাগের অধ্যাপক এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিনিধিকে।
আন্তর্জাতিক অলিম্পিক কমিটির গাইডলাইন অনুসরণে বিশেষজ্ঞ ও স্টেকহোল্ডারদের মতামত পর্যালোচনা করে খসড়া নীতিমালা প্রণয়ন, ই-স্পোর্টসসংক্রান্ত ওয়াচডগ হিসেবে কাজ করার লক্ষ্যে সরকারের নিকট প্রয়োজনীয় প্রস্তাব পেশ করা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মতামতসহ সরকারি আইন ও বিধিবিধান, আদেশ, নির্দেশনা থাকলে তা পর্যালোচনা করবে কমিটি। ২১ কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ভিডিও গেমের প্রতিযোগিতামূলক সংস্করণকে বলা হয় ই-স্পোর্টস। ইতিমধ্যে তা এশিয়ান গেমসে স্বীকৃতি পেয়েছে। চীনের হাংজুতে গত আসরে খেলাটির সাতটি ইভেন্ট অনুষ্ঠিত হয়েছে। অলিম্পিকেও যুক্ত করার উদ্যোগ চলছে।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের মৌসুমের ফাইনাল ম্যাচ হওয়ার কথা ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হোম ভেন্যু এম চিন্নাস্বামী স্টেডিয়ামে। কিন্তু এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। নতুন ঘোষণা অনুযায়ী, আগামী ৩১ মে আইপিএলের ফাইনাল হবে আহমেবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়া
২ ঘণ্টা আগে
এ বছরের নভেম্বরে সৌদি আরবে হবে ‘ই-স্পোর্টসের বিশ্বকাপ’ নামে পরিচিত ই-স্পোর্টস নেশনস কাপ। প্রথমবারের মতো এই টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ দল।
২ ঘণ্টা আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজ জিততে না পারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে আলো ছড়িয়েছেন তাওহীদ হৃদয়। দুই ম্যাচেই ভালো ব্যাটিং করে জিতেছেন সিরিজসেরার পুরস্কার। এবার আইসিসির পুরস্কারও পেলেন এই মিডলঅর্ডার ব্যাটার।
২ ঘণ্টা আগে
পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের দলে নতুন মুখ দুজন; তানজিদ হাসান তামিম ও অমিত হাসান। তাঁদের মধ্যে কারও অভিষেক কি না—প্রথম টেস্টের আগে আলোচনার খোরাক জুগিয়েছে এই প্রসঙ্গ। এমন প্রশ্নের জবাবে খুব সহজ কথায় প্রধান কোচ ফিল সিমন্সের উত্তর–এখনো কিছু ঠিক হয়নি।
৩ ঘণ্টা আগে