
কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে বর্ণবাদী মন্তব্য করে আলোচনায় এসেছেন প্যারাগুয়ের সিনেটর সেলেস্তে আমারিয়া। এই ইস্যুতে ফ্রান্সের অধিনায়ক অবশ্য চুপ করে থাকলেন না। প্যারাগুয়ের সিনেটরকে ‘জঘন্য নারী’ বলে মন্তব্য করলেন তিনি।
বিশ্বকাপের রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ফ্রান্স। সেই ম্যাচের পর এমবাপ্পের উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক বর্ণবাদী মন্তব্য করেন আমারিয়া। তারকা ফরোয়ার্ডকে ‘ঔপনিবেশিক মানসিকতার ক্যামেরুনীয়’ বলে কটাক্ষ করেন। এ ছাড়া এমবাপ্পেকে ‘ক্ষুব্ধ, হঠাৎ ধনী হয়ে যাওয়া, অহংকারী ও কুৎসিত’ বলেও মন্তব্য করেন তিনি।
এতেই থেমে থাকেননি আমারিয়া। ম্যাচ শেষে প্যারাগুয়ের গোলরক্ষক অরল্যান্ডো গিলের সঙ্গে এমবাপ্পে করমর্দন না করা নিয়েও তীব্র সমালোচনা করেন। ব্যক্তিগত আক্রমণাত্মক ভাষায় এমবাপ্পেকে অপমান করার পাশাপাশি গিলের উদ্দেশে বলেন, ‘তার উচিত ছিল এমবাপ্পেকে মধ্যমা দেখানো।’
এসব মন্তব্যের জবাবে এক্সে প্রকাশিত এক বিবৃতিতে এমবাপ্পে লিখেছেন, ‘ম্যাডাম সেলেস্তে আমারিয়া, আপনি একজন জঘন্য নারী এবং আপনার পদে থাকার যোগ্য নন। আপনি প্যারাগুয়ের প্রতিনিধিত্ব করেন না—যে দেশ পুরো প্রতিযোগিতাজুড়ে আবেগ ও সম্মানের পরিচয় দিয়েছে।’
এমবাপ্পে আরও লিখেছেন, ‘আপনার অজ্ঞতা এবং নির্লজ্জ বর্ণবাদের কারণে পুরো বিশ্ব ইতোমধ্যে এই বিশ্বকাপে প্যারাগুয়ের খেলোয়াড়দের ঐতিহাসিক যাত্রা ও লড়াই ভুলে গেছে। তার পরিবর্তে আলোচনায় এসেছে এমন এক অযোগ্য নারী, যিনি নিজের দেশের সবচেয়ে খারাপ প্রতিচ্ছবি তুলে ধরছেন। আমি কখনোই আপনার মতো মানুষদের ঘৃণা ও বর্ণবাদ ছড়ানোর স্বাধীনতা মেনে নেব না।’
আমারিয়ার বর্ণবাদী আচরণের ঘটনায় কঠোর অবস্থান নিয়েছে ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ)। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, আমারিয়ার বিরুদ্ধে প্রসিকিউটরের দপ্তরে আনুষ্ঠানিক অভিযোগ করা হবে।
এফএফএফের বিবৃতিতে বলা হয়েছে, ‘প্যারাগুয়ের সিনেটর সেলেস্তে আমারিয়ার কিলিয়ান এমবাপ্পেকে লক্ষ্য করে করা বর্ণবাদী মন্তব্য সম্পূর্ণ জঘন্য এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। কীভাবে কেউ এমন বক্তব্য দিতে পারে? এসব বক্তব্য অপরাধমূলক এবং নিন্দনীয়। এখানে হোক বা বিশ্বের যেকোনো স্থানে—এ ধরনের বক্তব্যের বিচার হওয়া উচিত। ফ্রান্স জাতীয় দলের খেলোয়াড়েরাই ফ্রান্সের প্রতিনিধিত্ব করেন। তাই তাঁদের অপমান করা মানে আমাদের দেশকেই অপমান করা।’

প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে মাইকেল ওলিসেকে দেখানো বিতর্কিত হলুদ কার্ড বাতিলের দাবিতে ফিফার কাছে আপিল করেছে ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ)। সংশ্লিষ্ট সূত্রের বরাতে এমনটাই জানিয়েছে ইএসপিএন।
৫ মিনিট আগে
কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে আজ মাঠে নামছে আর্জেন্টিনা। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হচ্ছে শেষ ষোলোর আর্জেন্টিনা-মিসর ম্যাচ। সুইজারল্যান্ড-কলম্বিয়া ম্যাচ দিয়ে শেষ হচ্ছে শেষ ষোলো পর্ব। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
১৫ মিনিট আগে
মিসরকে মোটেও হালকাভাবে নিচ্ছে না আর্জেন্টিনা। প্রধান কোচ লিওনেল স্কালোনি থেকে শুরু করে দলটির খেলোয়াড়দের কথাতেই যেন সেটা স্পষ্ট। শেষ ষোলোর ম্যাচে আফ্রিকান দলটির বিপক্ষে মাঠে নামার আগে ব্রাজিলের বিদায়ের কথা স্মরণ করিয়ে আরও একবার সতীর্থদের সতর্ক করলেন আলবিসেলেস্তেদের মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেস।
১ ঘণ্টা আগে
নরওয়ের কাছে হেরে ব্রাজিলের বিশ্বকাপ অভিযান শেষ হয়েছে। সেলেসাওদের বিশ্বকাপ থেকে বিদায়ের পর আন্তর্জাতিক ফুটবল ছাড়ার ঘোষণা দেন নেইমার। তারকা ফরোয়ার্ডের এই সিদ্ধান্তে ব্যথিত ভক্তরা। খোদ তাঁর বাবা নেইমার সিনিয়রও বিষয়টি মানতে পারছেন না। তাই ছেলেকে খেলা চালিয়ে যেতে বলছেন তিনি।
৩ ঘণ্টা আগে