
মিসরকে মোটেও হালকাভাবে নিচ্ছে না আর্জেন্টিনা। প্রধান কোচ লিওনেল স্কালোনি থেকে শুরু করে দলটির খেলোয়াড়দের কথাতেই যেন সেটা স্পষ্ট। শেষ ষোলোর ম্যাচে আফ্রিকান দলটির বিপক্ষে মাঠে নামার আগে ব্রাজিলের বিদায়ের কথা স্মরণ করিয়ে আরও একবার সতীর্থদের সতর্ক করলেন আলবিসেলেস্তেদের মিডফিল্ডার লেয়ান্দ্রো পারেদেস।
এবারের বিশ্বকাপের সবচেয়ে বড় চমক ব্রাজিলের বিদায়। রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে নরওয়ের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে কার্লো আনচেলত্তির দল। অথচ ফেবারিট হিসেবেই বিশ্বকাপের মঞ্চে এসেছিল তারা। কিন্তু পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের পথচলা থেমেছে নরওয়ের মতো তুলনামূলক কম শক্তির দলের কাছে হেরে।
আর্জেন্টিনাও মিসরের চেয়ে বেশ এগিয়ে। এরপরও মোহাম্মদ সালাহদের হালকাভাবে নিচ্ছেন না পারেদেস। ব্রাজিলের বিদায়ের ঘটনাকে উদাহরণ হিসেবে তুলে ধরে বলেছেন, নকআউটে সহজ ম্যাচ বলে কিছু নেই। এখানে সর্বোচ্চ প্রস্তুতি থাকায় যেকোনো ছোট দলও বিপদের কারণ হতে পারে।
পারেদেস বলেন, ‘প্রতিটি দলই লড়াকু। যে কেউ যে কাউকে হারাতে পারে। বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায় সবার দৃষ্টি আকর্ষণ করেছে। বিশ্বকাপের মতো মঞ্চে সহজ ম্যাচ বলে কিছু নেই। প্রতিটি দলই দারুণ প্রস্তুত নিয়ে এসেছে।’
আর্জেন্টিনার ডিফেন্ডার নাউয়েল মলিনাও মনে করেন, মিসরকে হারাতে হলে নিজেদের সেরাটা খেলতে হবে আর্জেন্টিনাকে, ‘দিন শেষে কেউ আপনাকে কোনো কিছু ছেড়ে দেবে না। সব প্রতিপক্ষই আপনাকে বিশ্লেষণ করবে, সবাই নিজেদের জাতীয় দলের জন্য নিজেদের উজাড় করে দেবে। আমাদের দিক থেকে, বরাবরের মতোই আমরা মূল ভূমিকায় থাকা এবং সম্ভাব্য সেরা উপায়ে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করার চেষ্টা করব।’

প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে মাইকেল ওলিসেকে দেখানো বিতর্কিত হলুদ কার্ড বাতিলের দাবিতে ফিফার কাছে আপিল করেছে ফ্রান্স ফুটবল ফেডারেশন (এফএফএফ)। সংশ্লিষ্ট সূত্রের বরাতে এমনটাই জানিয়েছে ইএসপিএন।
২ মিনিট আগে
কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে আজ মাঠে নামছে আর্জেন্টিনা। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হচ্ছে শেষ ষোলোর আর্জেন্টিনা-মিসর ম্যাচ। সুইজারল্যান্ড-কলম্বিয়া ম্যাচ দিয়ে শেষ হচ্ছে শেষ ষোলো পর্ব। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
১২ মিনিট আগে
কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে বর্ণবাদী মন্তব্য করে আলোচনায় এসেছেন প্যারাগুয়ের সিনেটর সেলেস্তে আমারিয়া। এই ইস্যুতে ফ্রান্সের অধিনায়ক অবশ্য চুপ করে থাকলেন না। প্যারাগুয়ের সিনেটরকে ‘জঘন্য নারী’ বলে মন্তব্য করলেন তিনি।
২ ঘণ্টা আগে
নরওয়ের কাছে হেরে ব্রাজিলের বিশ্বকাপ অভিযান শেষ হয়েছে। সেলেসাওদের বিশ্বকাপ থেকে বিদায়ের পর আন্তর্জাতিক ফুটবল ছাড়ার ঘোষণা দেন নেইমার। তারকা ফরোয়ার্ডের এই সিদ্ধান্তে ব্যথিত ভক্তরা। খোদ তাঁর বাবা নেইমার সিনিয়রও বিষয়টি মানতে পারছেন না। তাই ছেলেকে খেলা চালিয়ে যেতে বলছেন তিনি।
৩ ঘণ্টা আগে