
সানরাইজার্স হায়দরাবাদ, দিল্লি ক্যাপিটালস—এবারের আইপিএলে দুই দলেরই পয়েন্ট ৬। তবে নেট রানরেটের কারণে হায়দরাবাদ পয়েন্ট টেবিলের চারে। পাঁচে অবস্থান করছে হায়দরাবাদ। আজ দুই দলের যেকোনো এক দল জিতলেই সেরা চারে অবস্থান পোক্ত করবে। বাংলাদেশ সময় রাত ৮টায় হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে শুরু হবে দিল্লি-হায়দরাবাদ ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
| ম্যাচ | মুখোমুখি কারা | শুরুর সময় (বাংলাদেশ সময়) | সরাসরি সম্প্রচার |
|---|---|---|---|
| আইপিএল | হায়দরাবাদ-দিল্লি | রাত ৮টা | স্টার স্পোর্টস ১ |
| পিএসএল | লাহোর-কোয়েটা | বিকেল ৩টা ৩০ মিনিট | টি স্পোর্টস |
| পিএসএল | মুলতান-রাওয়ালপিন্ডি | রাত ৮টা | টি স্পোর্টস |
| ইংলিশ প্রিমিয়ার লিগ | ব্রাইটন-চেলসি | রাত ১টা | টফি অ্যাপ |

বোলারদের কাছে রীতিমতো আতঙ্ক ছিলেন ক্রিস গেইল। চার-ছক্কা মেরে প্রতিপক্ষ দলকে ছন্নছাড়া করে দিতেন চোখের পলকেই। আইপিএল, বিপিএলসহ বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে ছিল তাঁর পদচারণা। ইউনিভার্স বস নামে পরিচিত এই ক্যারিবীয় কিংবদন্তি এবার নিজেই একটি দল কিনেছেন।
১ ঘণ্টা আগে
বয়স মাত্র ২২ বছর। এই অল্প বয়সে টেনিস কোর্টে যেভাবে রাজত্ব করে চলেছেন কার্লোস আলকারাজ, তা রীতিমতো বিস্ময়কর। এবার তিনি জিতেছেন লরিয়াসের বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার। এই পুরস্কার জয়ের স্বপ্ন স্প্যানিশ টেনিস তারকা দেখেছিলেন তিন বছর আগেই।
২ ঘণ্টা আগে
২০০২ সালে জার্মানিকে হারিয়ে পঞ্চমবারের মতো বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। লাতিন আমেরিকার দেশটির ইতিহাসে সেটাই সবশেষ কোনো বিশ্বকাপ। তবে গত ২০ বছরে হেক্সা পূর্ণ করতে পারেনি সেলেসাওরা। এবার তাদের চ্যাম্পিয়ন হওয়ার উপযুক্ত সময় মনে করছেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার কাফু।
২ ঘণ্টা আগে
দায়িত্ব নেওয়ার পর থেকেই একের পর এক চ্যালেঞ্জের মুখে পড়েছেন রিয়াল মাদ্রিদের কোচ আলভারো আরবেলোয়া। ক্লাবকে সঠিক পথে ফেরানোর আশ্বাস দিলেও মাঠের ফল পক্ষে আসেনি। এ অবস্থায় দায়িত্ব নেওয়ার অল্প সময়ের মধ্যেই তাঁর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে।
৪ ঘণ্টা আগে