
এশিয়ান গেমসের পুরুষ হকিতে ঘুরে দাঁড়ানোর পথে আরেক ধাপ এগোল বাংলাদেশ। পুল ‘এ’-এর ম্যাচে আজ ইন্দোনেশিয়াকে ৩-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ।
শুরুটা অবশ্য বাংলাদেশের পক্ষে ছিল না। ম্যাচের ষষ্ঠ মিনিটেই ফাতুর মোছামাদের গোলে পিছিয়ে পড়ে দল। তবে পাঁচ মিনিট পরই সমতায় ফেরে বাংলাদেশ। পেনাল্টি কর্নার থেকে গোল করেন আমিরুল ইসলাম। দ্বিতীয়ার্ধের শুরুতে ৩১ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন আমিরুল।
এরপর ৩৭ মিনিটে রাসেল মাহমুদ জিমির ফিল্ড গোলে ব্যবধান বাড়ে ৩-১। শেষ পর্যন্ত এই ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।
এশিয়ান গেমসে এটি বাংলাদেশের দ্বিতীয় জয়। এর আগে শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছিল তারা। টুর্নামেন্টের শুরুতে অবশ্য দক্ষিণ কোরিয়ার কাছে ৫-০ এবং স্বাগতিক জাপানের কাছে ৬-১ গোলে হেরেছিল বাংলাদেশ।
গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ ভারতের বিপক্ষে, ২৮ সেপ্টেম্বর। নকআউট পর্বে ওঠার সমীকরণে ম্যাচটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ।

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ ঘিরে নিজের লক্ষ্য পরিষ্কার করেছেন বিরাট কোহলি। ভারতের হয়ে আগামী বিশ্বকাপই তাঁর শেষ ওয়ানডে বিশ্বকাপ হবে বলে জানালেন এই অভিজ্ঞ ব্যাটার। আসন্ন বিশ্বকাপে শিরোপা জিততে যা কিছু করা দরকার, সবকিছু করতে প্রস্তুত তিনি।
২ ঘণ্টা আগে
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচে জশ ইংলিসকে পাচ্ছে না অস্ট্রেলিয়া। ডান হাতের তর্জনীতে চিড় ধরায় সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে থেকে ছিটকে গেছেন এই উইকেটরক্ষক ব্যাটার।
৪ ঘণ্টা আগে
এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে। শেষ চারে উঠার মিশনে মালয়েশিয়ার বিপক্ষে খেলতে নামবে লিটন দাসের দল।
৫ ঘণ্টা আগে
লিওনেল স্কালোনিকে নিয়ে আর্জেন্টিনা সমর্থকদের জন্য এলো সুখবর। বিশ্বকাপজয়ী কোচের সঙ্গে চুক্তি নবায়নের আনুষ্ঠানিক আলোচনা শুরু করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সভাপতি ক্লদিও তাপিয়া এ নিয়ে স্কালোনির সঙ্গে বৈঠকও করেছেন। এমনটাই জানিয়েছে টিওয়াইসি স্পোর্টস।
৫ ঘণ্টা আগে