
শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে এখন পর্যন্ত যে দুইবার ভারত রান তাড়া করে জিতেছে, দুটিই লঙ্কানদের মাঠে। ২০০২ সালে ক্যান্ডিতে ভারত জিতেছিল ৭ উইকেটে। এরপর কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে ২০১০ সালে কলম্বোর পি সারা ওভালে ৫ উইকেটের জয় পেয়েছিল ভারত।
১৬ বছর পর শুবমান গিলের নেতৃত্বাধীন ভারতের সামনে চতুর্থ ইনিংসে জয়ের সুযোগ রয়েছে। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) আজ চলছে ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনের খেলা। শেষ দিনের লাঞ্চ বিরতির আগ পর্যন্ত শ্রীলঙ্কা ৬ উইকেটে করেছে ৩২৯। লিড নিয়েছে ১১৬ রানের। সোনাল দিনুশা ও কেশারা নুয়ান্তা ৫৫ ও ৪৬ রানে ব্যাটিং করছেন। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
ক্রিকেট খেলা সরাসরি
কলম্বো টেস্ট: ৫ম দিন
ভারত-শ্রীলঙ্কা
সকাল ১০টা ১৫ মিনিট
সরাসরি
সনি টেন ১ ও ৩
ফুটবল খেলা সরাসরি
লা লিগা
বার্সেলোনা-আথলেতিক ক্লাব
রাত ১টা
সরাসরি
ফ্যানকোড

১৬৬ থেকে ২২০ রান—দুই দিনের ব্যবধানে বাংলাদেশ ৫৪ রানের উন্নতি হয়েছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে বাংলাদেশের সফলতা বলতে এটুকুই। ম্যাচের ফল সেই একই। টানা দুই ম্যাচ হেরে এখন নিগার সুলতানা জ্যোতির দল এখন পড়েছে ধবলধোলাইয়ের শঙ্কায়।
১৯ মিনিট আগে
ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে পর্তুগাল দলে চলছে টানাপোড়েন। ক্ষণে ক্ষণে বদলানো হচ্ছে সিদ্ধান্ত। দেওয়া হয়েছিল নিষেধাজ্ঞাও। তবে নিষিদ্ধ করার পর পর্তুগাল ফুটবল ফেডারেশন (এফপিএফ) সুর বদলেছে। তাঁকে দ্রুত আন্তর্জাতিক ফুটবলে ফেরাতে চায় এফপিএফ।
১ ঘণ্টা আগে
প্রথম ১ ঘণ্টার মথ্যেই আফগানিস্তানের ইনিংসের টেনে দিল বাংলাদেশ। আজ তৃতীয় দিনের খেলা শুরুর ৬১ বলের মধ্যেই হাসান মাহমুদ, ইবাদত হোসেন চৌধুরী আফগানিস্তানের ৬ উইকেট ভাগাভাগি করে নিয়েছেন। তৃতীয় দিনের প্রথম দুই সেশনেই দাপট দেখিয়ে খেলেছে বাংলাদেশ।
২ ঘণ্টা আগে
পাকিস্তানের বিপক্ষে জয় একরকম অভ্যাস বানিয়ে ফেলেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। তিনবারের দেখায় প্রত্যেকবারই স্বাগতিকদের হারাল বাংলাদেশ। আজ ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে ৩২ রানের জয়ে বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠে গেছে।
২ ঘণ্টা আগে