
নিজেদের অবস্থানে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল পাঠাবে না তারা। ইতিমধ্যে বিষয়টি নিয়ে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। এই ইস্যুতে বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থাকে আবারও বোঝানো হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পরবর্তী পর্বকে সামনে রেখে গত মাসে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত মিনি নিলাম থেকে মোস্তাফিজুর রহমানকে দলে টেনেছিল কলকাতা নাইট রাইডার্স। এতে বেশ ক্ষোভের মুখে পড়ে তিনবারের চ্যাম্পিয়নরা। খোদ কলকাতার মালিক শাহরুখ খানকে ‘বেইমান’ বলে আখ্যা দেন বেশ কিছু বিজেপি নেতা, ধর্মীয় গুরু এবং এক শ্রেণির সাধারণ মানুষ। তোপের মুখে পড়ে শেষপর্যন্ত মোস্তাফিজকে ছেড়ে দিতে কলকাতাকে নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
ওই ঘটনাকে কেন্দ্র করে টি–টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতের বিকল্প ভেন্যু চেয়ে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে, তাদের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে আইসিসি। এরই মধ্যে বুলবুল জানালেন, নিজেদের পক্ষে যুক্তি দাঁড় করাতে পুনরায় আইসিসির দ্বারস্থ হবে তাঁর বোর্ড।
আজ সংবাদমাধ্যমকে বুলবুল বলেন, ‘আমরা আইসিসিকে প্রথমে লিখেছিলাম যে, নিরাপত্তা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমাদের কাছে সুযোগ আছে খেলোয়াড়দের নিরাপত্তার বিষয়টি দেখা। কিন্তু খেলোয়াড়দের বাইরে যে বড় একটা জনগোষ্ঠী আছে, যেমন সাংবাদিক, ক্রিকেট স্পনসর বা অনেকেই খেলা দেখতে যাবে; সব নিরাপত্তা তো আর ক্রিকেট বোর্ডের দেওয়া সম্ভব না। এ জন্য আমি সরকারের নির্দেশনা নিয়েছি। কারণ, আমাদের যেকোনো সফরের আগে সরকারের অনুমতি দরকার হয়। নিরাপত্তার বিষয়টি যদি নিশ্চিত না করা হয়, তাহলে আমরা বিষয়টি নিয়ে নিজেদের চেষ্টা চালিয়ে যাব।’
আইসিসিকে বোঝানোর আগে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে পরামর্শ করেছেন বিসিবি সভাপতি। বলেন, ‘আমরা তো একটা (নিরাপত্তা ইস্যু) যথার্থ কারণ নিয়ে কথা বলছি। এর আগে আমরা এতগুলো বিশ্বকাপ খেলেছি, কিন্তু কখনো এই ধরনের কথা বলিনি। আমাদের কাছে মনে হয়েছে (নিরাপত্তা ইস্যুতে সমস্যা), তাই এটা নিয়ে আইসিসিকে আমরা বোঝাব। আমাদের মন্ত্রী (ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল) যেভাবে বলেছেন।’
মোস্তাফিজের ঘটনা টেনে বুলবুল বলেন, ‘দেখেছেন তো, মোস্তাফিজ যেমন একটা খেলোয়াড়, একটা খেলোয়াড়কেই যখন দেখলাম নিরাপত্তা দিতে অসুবিধা হচ্ছে, এ জন্য তাকে বাদ দেওয়া হয়েছে। তখন একটা দল, পুরো বাংলাদেশের জনগোষ্ঠী যারা খেলা দেখতে যাবে, এটা তো বিরাট ব্যাপার।’

হাঁটুৃর চোটে পড়ায় নিয়মিত বোলিং করতে পারছিলেন না পাকিস্তানের নারী ক্রিকেটার আইমান আনওয়ার। ধকল সামলাতে না পেরে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়ই বলে দিলেন তিনি। সাবেক পাকিস্তানি পেসার এবার নতুন ক্যারিয়ার শুরু করেছেন।
৪ ঘণ্টা আগে
কঠিন এক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন হুলিয়ান আলভারেস। বিশেষ করে, বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদের মতো দুই ক্লাবের রেষারেষিতে বেশ চাপে আছেন। প্রতিদিনই তিনি খবরের শিরোনাম হচ্ছেন। এবার তাঁকে নিয়ে বিস্ফোরক এক মন্তব্য করল আতলেতিকো মাদ্রিদ।
৪ ঘণ্টা আগে
লেস্টার সিটির সঙ্গে হামজা চৌধুরীর সম্পর্ক ১১ বছরের। মাঝে বার্টন আলবিয়ন, ওয়াটফোর্ড এবং শেফিল্ড ইউনাইটেডে খেললেও ফিরেছেন লেস্টারেই। এবার বাংলাদেশের অভিজ্ঞ এই ডিফেন্সিভ মিডফিল্ডারের ক্লাব ছাড়ার গুঞ্জন শোনা যাচ্ছে।
৫ ঘণ্টা আগে
প্রিটোরিয়া থেকে বেনোনি—৫২ কিলোমিটার দূরত্বের দুই শহরে বাংলাদেশের দুই দল হেরেছে বাজেভাবে। প্রিটোরিয়ায় গতকাল দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের কাছে ইনিংস ও ৪১৩ রানে হেরেছিল বাংলাদেশ ‘এ’। আজ ৫২ কিলোমিটার দূরে বেনোনিতে ইনিংসে হারল বাংলাদেশ ইমার্জিং দল।
৬ ঘণ্টা আগে