
প্রিটোরিয়া থেকে বেনোনি—৫২ কিলোমিটার দূরত্বের দুই শহরে বাংলাদেশের দুই দল হেরেছে বাজেভাবে। প্রিটোরিয়ায় গতকাল দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের কাছে ইনিংস ও ৪১৩ রানে হেরেছিল বাংলাদেশ ‘এ’। আজ ৫২ কিলোমিটার দূরে বেনোনিতে ইনিংসে হারল বাংলাদেশ ইমার্জিং দল।
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের প্রথম টেস্ট গতকাল তিন দিনে শেষ হয়েছিল ঠিকই। তবে ইমার্জিং দলের ম্যাচ পুরো চার দিন ব্যাপীই হয়েছে। বেনোনিতে দক্ষিণ আফ্রিকা ইমার্জিংয়ের বিপক্ষে বাংলাদেশ ইমার্জিং সিরিজের দ্বিতীয় টেস্টে হার তো এড়াতে পারলই না। উপরন্তু ইফতিখার হোসেন ইফতির নেতৃত্বাধীন বাংলাদেশ হেরেছে ইনিংস ও ১৬ রানে।
দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ৯৪ রানে আজ চতুর্থ দিনের খেলা শুরু করে বাংলাদেশ ইমার্জিং। ইনিংস পরাজয় এড়াতে তখনো প্রয়োজন ১৫২ রান। প্রথম ইনিংসে ৭০ রান করা ইফতি দ্বিতীয় ইনিংসেও করেন ৫২ রান। তবে অধিনায়কের দুই ইনিংসে ফিফটি বাংলাদেশের হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না। দ্বিতীয় ইনিংসে ৭৪ ওভারে ২১০ রানে গুটিয়ে যায় বাংলাদেশ ইমার্জিং। ইফতির পর দ্বিতীয় সর্বোচ্চ ৪৪ রান আসে উইকেটরক্ষক মোহাম্মদ আব্দুল্লাহর ব্যাটে। দক্ষিণ আফ্রিকা ইমার্জিংয়ের শালক এঙ্গেলব্রেখট নেন ৫ উইকেট।
বেনোনিতে আগে ব্যাটিং করে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং ৮ উইকেটে ৪৯৭ রানে প্রথম ইনিংস ঘোষণা করে। সর্বোচ্চ ১৪৯ রান করেন জে পি কিং। বাংলাদেশের আবু হাসিম নিয়েছেন ৩ উইকেট। সফরকারীরা নিজেদের প্রথম ইনিংসে ২৭১ রানে গুটিয়ে যায়। ২২৬ রানে পিছিয়ে থাকা বাংলাদেশকে ফলো অন করিয়েই ইনিংসে জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশের দলগুলোর ইনিংস পরাজয়ের ধারাবাহিকতা শুরু হয়েছে রোববার থেকেই। মাত্র দুই দিনে শেষ হওয়া ম্যাকাইয়ে সিরিজের দ্বিতীয় টেস্টে বাংলাদেশকে ইনিংস ও ৫১ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। গতকাল দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের কাছে বাংলাদেশ ‘এ’ দল ইনিংস ও ৪১৩ রানে হেরেছে। আজ বাংলাদেশ ইমার্জিংও হারল ইনিংস ব্যবধানে।

লেস্টার সিটির সঙ্গে হামজা চৌধুরীর সম্পর্ক ১১ বছরের। মাঝে বার্টন আলবিয়ন, ওয়াটফোর্ড এবং শেফিল্ড ইউনাইটেডে খেললেও ফিরেছেন লেস্টারেই। এবার বাংলাদেশের অভিজ্ঞ এই ডিফেন্সিভ মিডফিল্ডারের ক্লাব ছাড়ার গুঞ্জন শোনা যাচ্ছে।
২ মিনিট আগে
টেস্টে বোলারদের র্যাঙ্কিংয়ে দীর্ঘদিন শীর্ষে ছিলেন জসপ্রীত বুমরা। অবশেষে আড়াই বছরেরও বেশি সময় পর বুমরার রাজত্বের অবসান হয়েছে। সিংহাসন খুইয়েছেন ভারতের তারকা পেসার।
২ ঘণ্টা আগে
কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে (এসএসসি) সিরিজের দ্বিতীয় টেস্টে জয়ের কাছাকাছিই রয়েছে ভারত। এরই মধ্যে শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে অর্ধেকেরও বেশি উইকেট হারিয়েছে। লঙ্কানদের লিডটাও খুব একটা হয়নি। তবে এত কাছে এসেও ভারতের আক্ষেপে পুড়তে হতে পারে দুটি কারণে।
৩ ঘণ্টা আগে
কথা-কাটাকাটি, স্লেজিংয়ের মতো ঘটনা ক্রিকেটে যে একেবারে নতুন, ব্যাপারটা তা নয়। বিশেষ করে, টেস্টে এ ধরনের ঘটনা অন্য রকম একটা মাত্রা দেয়। কিন্তু সম্প্রতি ভারতীয় ক্রিকেটাররা যখন প্রতিপক্ষের ক্রিকেটারদের সঙ্গে সংঘর্ষে জড়াচ্ছেন, তখন এই ব্যাপারে আলোচনা হওয়াটাই স্বাভাবিক। তাতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইস
৩ ঘণ্টা আগে