
হাঁটুৃর চোটে পড়ায় নিয়মিত বোলিং করতে পারছিলেন না পাকিস্তানের নারী ক্রিকেটার আইমান আনওয়ার। ধকল সামলাতে না পেরে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়ই বলে দিলেন তিনি। সাবেক পাকিস্তানি পেসার এবার নতুন ক্যারিয়ার শুরু করেছেন।
পাকিস্তান জাতীয় দলকে বিদায় বলে ম্যাচ রেফারি হিসেবে ক্যারিয়ার শুরু করেছেন আইমান।কদিন আগে করাচিতে অনূর্ধ্ব-১৯ নারী টুর্নামেন্টে ম্যাচ রেফারি হিসেবে তাঁর অভিষেক হয়েছে। ক্রিকইনফোকে পাকিস্তানের সাবেক পেসার বলেন, ‘দলে ফিরতে না পারার পরই ম্যাচ রেফারি হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ তবে আইমান স্থানীয় টুর্নামেন্ট ও লিগে খেলা চালিয়ে যাবেন।
আইমান ২০১০ সালের জানুয়ারিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) জাতীয় অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে করাচির হয়ে খেলে ক্রিকেট ক্যারিয়ার শুরু করেন। ম্যাচ রেফারি হিসেবে নতুন ক্যারিয়ার শুরুর ব্যাপারে এক্সে সাবেক পাকিস্তানি পেসার বলেন, ‘ম্যাচ রেফারি হিসেবে নতুন অধ্যায় শুরু করছি। আগের অধ্যায় (আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়) শেষ ঠিকই। কিন্তু গল্পটা একই থাকছে। অধ্যায়টি বন্ধ করার সময় পেছনে ফিরে তাকালে অনেক কৃতজ্ঞতা কাজ করে। অনেক গর্ব অনুভব হয়। আজীবন মনে রাখার মতো স্মৃতিও রয়েছে।’
২০১৬ সালের জুলাইয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় আইমানের। পাকিস্তানের জার্সিতে ৮ ওয়ানডে ও ৩৭ টি-টোয়েন্টি খেলেছেন। ওয়ানডেতে নিয়েছেন ৪ উইকেট। ২৯ উইকেট পেয়েছেন টি-টোয়েন্টিতে। ২০২৩ টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটাই আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচ। ২০১৮ ও ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলেছেন। ২০২২ ওয়ানডে বিশ্বকাপেও খেলেছেন সাবেক পাকিস্তানি পেসার।
ক্রিকেটের পাশাপাশি আইমান সম্প্রচার মাধ্যমেও কাজ করেছেন। উপস্থাপক ও ধারাভাষ্যকার হিসেবে কাজ করেছেন। কদিন আগে মুলতানে অনুষ্ঠিত ৫০ ওভারের ন্যাশনাল চ্যাম্পিয়নস কাপে ধারাভাষ্য প্যানেলে ছিলেন তিনি। এ ছাড়া বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোতে বিশ্লেষক হিসেবেও কাজ করেছেন সাবেক পাকিস্তানি পেসার।

চট্টগ্রাম থেকে আবুধাবি—গুগল ম্যাপসের হিসেবে দূরত্ব ৩৮০০ কিলোমিটার। দীর্ঘ দূরত্বের মতো বাংলাদেশের অপেক্ষাটাও ছিল অনেক বড়। ১৩ বছর পর টেস্টে হাসান মাহমুদের হাত ধরেই বাংলাদেশ পেল আরেক হ্যাটট্রিকের দেখা। আফগানিস্তানের বিপক্ষে রেকর্ড বই ওলট পালট করে দেওয়া হাসান পেলেন আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) প
১০ ঘণ্টা আগে
প্রতিভা অন্বেষণমূলক আয়োজন নতুন কুঁড়িতে ১৬ লাখেরও বেশি খেলোয়াড় নিবন্ধন করেছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক আজ তা নিশ্চিত করেছেন।
১১ ঘণ্টা আগে
অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জয় তো দূরে থাক। বাংলাদেশ নারী ক্রিকেট দল ন্যুনতম প্রতিদ্বন্দ্বিতাও করতে পারল না। নিগার সুলতানা জ্যোতির দলকে হোয়াইটওয়াশ করল বাংলাদেশ।
১২ ঘণ্টা আগে
অ্যালান ডোনাল্ডের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ছিন্ন হয়েছে তিন বছর আগে। এবার তিনি আরেক দায়িত্ব পেলেন। দক্ষিণ আফ্রিকার এক ফ্র্যাঞ্চাইজির বোলিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।
১২ ঘণ্টা আগে