
আগামী ১১ মার্চ থেকে মিরপুরে শুরু হতে যাওয়া পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দলে ফেরানো হয়েছে লিটন দাস ও আফিফ হোসেনকে।গুঞ্জন থাকলেও দলে সুযোগ হয়নি সাকিব আল হাসানের। সিরিজের বাকি দুই ম্যাচ হবে ১৩ ও ১৫ মার্চ।
২০২৫ সালের অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা সর্বশেষ ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়েছেন ব্যাটার নুরুল হাসান সোহান, জাকের আলী অনিক এবং শামীম হোসেন। চোটের কারণে এই সিরিজে পাওয়া যাচ্ছে না দুই পেসার হাসান মাহমুদ ও তানজিম হাসান সাকিবকে। হাসান মাহমুদ বর্তমানে ডান হাতের কনুই এবং তানজিম সাকিব পিঠের ব্যথায় ভুগছেন। তবে আশা করা হচ্ছে, চলতি মাসের শেষের দিকে তারা পূর্ণ ফিটনেস ফিরে পাবেন।
সর্বশেষ ৮ ওয়ানডে ম্যাচের একটিতেও দুই অঙ্ক ছুঁতে পারেননি লিটন। তাঁকে ফেরানোর ব্যাখ্যায় জাতীয় দলের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘লিটন দাসের সাম্প্রতিক ওয়ানডে ফর্ম নিয়ে প্রশ্ন থাকতে পারে, তবে সে তার ব্যাটিং নিয়ে কোচদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে। আমরা বিশ্বাস করি সে দ্রুতই এই ফরম্যাটে নিজের সেরা ছন্দে ফিরবে এবং মিডল অর্ডারকে শক্তিশালী করতে আমরা তাকে একটি বিকল্প হিসেবে বিবেচনা করছি।’
সুযোগ পেয়ে কাজে লাগাতে না পারায় বাদ পড়তে হয়েছে সোহান-জাকেরকে। লিপু বলেন, ‘আমরা মিডল অর্ডারে বেশ কিছু খেলোয়াড়কে সুযোগ দিয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের মধ্যে কয়েকজন নিজেদের জায়গা ধরে রাখার মতো পারফরম্যান্স করতে পারেনি। সেই ভাবনা থেকেই আফিফ হোসেনকে দলে ফেরানো হয়েছে। সে অভিজ্ঞ এবং বর্তমানে বেশ ভালো ফর্মে আছে। মাহিদুল ইসলাম ভূঁইয়াকে দলে রাখা হয়েছে এবং তার সামনে এটি একটি বড় সুযোগ নিজের প্রতিভার প্রমাণ দেওয়ার।’
বাংলাদেশ দল:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস, আফিফ হোসেন, মাহিদুল ইসলাম ভূঁইয়া, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।

লিওনেল মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কে পাবেন—সেটিই এখন বড় প্রশ্ন। ইএসপিএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, আটবারের ব্যালন ডি’অর জয়ীর বিদায়ের পর মর্যাদাপূর্ণ এই জার্সির নতুন মালিক হিসেবে তরুণ মিডফিল্ডার নিকো পাসকে বেছে নিয়েছেন লিওনেল স্কালোনি।
১ ঘণ্টা আগে
প্রথম শ্রেণীর ক্রিকেটে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ রানের ইনিংসটি এখন তাওহীদ হৃদয়ের দখলে। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ৩৫০ রানের অপরাজিত ইনিংস খেলে পেছনে ফেলেছেন তামিম ইকবালকে।
১ ঘণ্টা আগে
অপহরণকারীদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে। কিন্তু সেই পরিকল্পনা সফল হতে দেয়নি ফ্রান্সের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের বিচক্ষণতায় অপহরণকারীদের হাত থেকে বেঁচে গেছেন রিয়াল মাদ্রিদ ও ফ্রান্সের অধিনায়ক।
২ ঘণ্টা আগে
২০তম এশিয়ান গেমসকে সামনে রেখে দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেল। লিটন দাসকে অধিনায়ক করে শক্তিশালী দল নিয়ে যাবে বাংলাদেশ।
৩ ঘণ্টা আগে