
রেকর্ড ৯ কোটি ২০ লাখ রুপিতে বিক্রি হলেও আইপিএল খেলতে পারছেন না মোস্তাফিজুর রহমান। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নির্দেশে তাঁকে দল থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স। যদিও বিসিসিআই তাদের এই সিদ্ধান্তের কারণ সুনির্দিষ্টভাবে কোথাও উল্লেখ করেনি। শুধু জানিয়েছে, চারদিকে যা ঘটছে, এর পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন ছিল।
প্রশ্ন উঠছে, মোস্তাফিজ তো নিজের ইচ্ছায় আইপিএল থেকে সরে যাননি, তাই তিনি ক্ষতিপূরণ পাবেন কি কলকাতার কাছ থেকে? সেই সম্ভাবনা খুব একটা নেই বলে জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই। যা খেলোয়াড়ের অধিকার নিয়ে বিতর্কের জন্ম দিয়েছে। এক সূত্রের বরাতে পিটিআই জানায়, বিদ্যমান বিমাকাঠামো ক্ষতিপূরণের খুব কম সুযোগ রেখেছে।
নাম প্রকাশ না করার শর্তে আইপিএলের এক কর্মকর্তা বলেন, আইপিএলে সব খেলোয়াড়ের বেতন বিমা করা থাকে। বিদেশি খেলোয়াড়দের ক্ষেত্রে সাধারণত ফ্র্যাঞ্চাইজি অর্থ দেয়, যদি তিনি ক্যাম্পে যোগ দেওয়ার পরে বা টুর্নামেন্ট চলাকালে চোটে পড়েন। সাধারণত বিমা থেকে ৫০ ভাগ অর্থ দেওয়া হয়। এটি ভারতের কেন্দ্রীয় চুক্তিবদ্ধ ক্রিকেটারদের জন্য ভালো, যাঁরা সাধারণত বিসিসিআইয়ের কাছ থেকে অর্থ পান।
মোস্তাফিজের ঘটনাটি সাধারণ বিমা শর্তাবলির আওতায় পড়ে না; যেহেতু কোনো ক্রিকেটীয় কারণে তাঁকে বাদ দেওয়া হয়নি। তাই কলকাতা তাঁকে কোনো অর্থ দিতে চুক্তিবদ্ধ নয়। ক্ষতিপূরণের জন্য মোস্তাফিজকে তাই হাঁটতে হবে আইনি পথে।
ওই কর্মকর্তা আরও বলেন, এটি দুর্ভাগ্যজনক, কিন্তু মোস্তাফিজের আইনি পথ ধরা ছাড়া খুব একটা বিকল্প নেই এবং আইপিএল ভারতের আইনগত এখতিয়ারের অধীনে পড়ে। কোনো বিদেশি ক্রিকেটারই এর মধ্য দিয়ে যেতে বা কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্ট (সিএএস) পথ নিতে চাইবেন না।
মোস্তাফিজের ঘটনা আর শুধু আইপিএলের মধ্যে সীমাবদ্ধ নয়। আগামী ৭ ফেব্রুয়ারি ভারত ও শ্রীলঙ্কায় শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। নিরাপত্তার শঙ্কা দেখিয়ে বাংলাদেশের ম্যাচের ভেন্যু ভারত থেকে সরাতে আইসিসিকে অনুরোধ করেছে বিসিবি।

মাঠের ক্রিকেটে পারফরম্যান্সটা মোটেও আশানুরূপ নয় পাকিস্তানের। ছেলে-মেয়ে দুই ক্রিকেটেই বাজে সময়ের মধ্য দিয়ে যাচ্ছে দল। এরই মধ্যে শৃঙ্খলাভঙ্গের দায়ে বড় শাস্তি পেলেন পাকিস্তান নারী ক্রিকেট দলের অভিজ্ঞ ওপেনার সিদ্রা আমিন। জরিমানার পাশাপাশি নামের পাশে জুটেছে ডিমেরিট পয়েন্টও।
৩৪ মিনিট আগে
আইসিসির সাদা বলের ইভেন্টে দাপট দেখিয়ে খেলা ভারত এখন কোণঠাসা। দক্ষিণ আফ্রিকার কাছে বাজে হারের পর তাদের নিয়ে চলছে নানা সমালোচনা। সূর্যকুমার যাদব-অভিষেক শর্মাদের সেমিফাইনালে ওঠা নির্ভর করছে অনেক ‘যদি-কিন্তু’র ওপর। আগামীকাল জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামার আগে দলকে সতর্ক করলেন ভারতের ব্যাটিং কোচ সীতাংশু
৩৬ মিনিট আগে
ফুটবল মাঠে এ দৃশ্য আগে দেখা গিয়েছে। ২০০৬ সালের ফুটবল বিশ্বকাপের ফাইনালে ইতালির মার্কো মাতেরাজ্জিকে জিনেদিন জিদানের মারা ঢুঁস খেলাধুলার ইতিহাসে কুখ্যাত হয়ে রয়েছে। কিন্তু ক্রিকেট মাঠে প্রতিপক্ষ খেলোয়াড়কে ঢুঁস মারার ঘটনা খুব একটা পরিচিত নয়। এমন দৃশ্য এবার দেখা গিয়েছে রঞ্জি ট্রফির ফাইনালে।
১ ঘণ্টা আগে
ইংল্যান্ডের কাছে হারের পর বড্ড বেকায়দায় পাকিস্তান ক্রিকেট দল। সেমিফাইনালে উঠতে হলে সালমান আলী আগার নেতৃত্বাধীন পাকিস্তানের এখন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা তো জিততে হবেই। তাকিয়ে থাকতে হবে গ্রুপের অন্যান্য ম্যাচের দিকেও। সেমিতে ওঠার সমীকরণ যখন অনেক ‘যদি-কিন্তু’র ওপর নির্ভর করছে,
২ ঘণ্টা আগে