শেষ মুহূর্তের নাটকীয়তায় জাপানকে ২-১ গোলে হারিয়ে বিশ্বকাপে শেষ ষোলোর টিকিট কেটেছে ব্রাজিল। কিন্তু ১০০ মিনিট খেলা হলেও এই ম্যাচে একটি মিনিটের জন্যও মাঠে নামেননি নেইমার। চোট কাটিয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে ফিরেছিলেন এই তারকা। কিন্তু আজ তাঁকে না খেলানোটা এক রহস্যই ছিল বটে। ম্যাচ শেষে সেই রহস্যের জট খুলিয়ে দিলেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি।
শুরুর একাদশে না থাকলেও দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নেইমার মাঠে নামবেন এমনটাই ছিল ধারণা। ডাগআউটের পাশে তাঁকে গা গরম করতেও দেখা যায়। কিন্তু আনচেলত্তি আর নেইমারকে নামানোর প্রয়োজন বোধ করেননি। জয়ের পর ব্রাজিল কোচ বলেন, ‘আমি মূলত অতিরিক্ত সময়ের জন্য নেইমারকে প্রস্তুত রাখছিলাম। আমি ওকে আগেই বলেছিলাম, ম্যাচটি যদি সমতায় না ফেরে, তবে ৬০ বা ৬৫ মিনিটের দিকে সে মাঠে নামবে। কিন্তু আমরা যেহেতু (৫৫ মিনিটে) সমতায় ফিরে আসি, তাই আমি দলের চেনা কাঠামো আর ভাঙতে চাইনি। কারণ ওই সময় পুরো ম্যাচের নিয়ন্ত্রণ আমাদের হাতে চলে এসেছিল।’
নেইমার অধ্যায়ের পাশাপাশি ব্রাজিলের এখন বড় দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে চোট। ম্যাচের গোলদাতা কাসেমিরো এবং মিডফিল্ডার লুকাস পাকেতা চোট পেয়ে মাঠ ছেড়েছেন। তাঁদের বর্তমান অবস্থা নিয়ে আনচেলত্তি বলেন, ‘ আগামীকাল ওদের চোট পুঙ্খানুপুঙ্খভাবে মূল্যায়ন করতে হবে। জাপান মোটেও সহজ কোনো দল নয়, তারা অত্যন্ত সুসংগঠিত।’
তবে চোটের আঘাত সত্ত্বেও দলের গভীরতা নিয়ে বেশ আত্মবিশ্বাসী কোচ। স্কোয়াডের শক্তি নিয়ে তিনি বলেন, ‘আমাদের বেঞ্চ এবং মাঠ—দুই জায়গাতেই প্রচুর বিকল্প বা সম্পদ রয়েছে। এটা খুবই ইতিবাচক যে খেলোয়াড়রা ব্যক্তিগতভাবে দুর্দান্ত ফর্মে আছে এবং মাঠে সবাই দলগতভাবে এক হয়ে কাজ করছে।’
দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টি প্রকাশ করে আনচেলত্তি দাবি করেন, এই ম্যাচে জয় ব্রাজিলেরই প্রাপ্য ছিল। প্রথমার্ধে পিছিয়ে পড়ার পরও দল যে খেই হারিয়ে ফেলেনি, সেটাই কোচের কাছে সবচেয়ে স্বস্তির বিষয়। তিনি বলেন, ‘আমরা দারুণ ফুটবল খেলেছি এবং এই জয় আমাদের প্রাপ্য ছিল। আমরা বেশ কিছু গোলের সুযোগ মিস করেছি সত্যি, কিন্তু দল কখনো ধৈর্য হারায়নি। প্রথমার্ধেও আমাদের পারফরম্যান্স ভালো ছিল। এটি একটি চমৎকার ম্যাচ ছিল; প্রথমার্ধে আমরা উইং দিয়ে প্রচুর ক্রস করার চেষ্টা করেছিলাম এবং শেষ পর্যন্ত সেই কৌশলই আমাদের জন্য দারুণভাবে কাজ করেছে।’

নেইমারের এই বার্তার পেছনে কারণ হলো জোয়াকিম ক্লেমেন্টের সাম্প্রতিক একটি ভবিষ্যদ্বাণী। জার্মান এই অর্থনীতিবিদ ২০১৪ সাল থেকে প্রতিটি বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলের নাম সঠিকভাবে বলে আসছিলেন। নিজের গাণিতিক মডেলে তিনি মাথাপিছু জিডিপি, জনসংখ্যা এবং তাপমাত্রার মতো নানা সূচক ব্যবহার করেন। ৯ এপ্রিল প্রকাশিত তাঁর
৬ মিনিট আগে
দীর্ঘ ৯৬ বছরের অপেক্ষা। ফুটবলের মহাযজ্ঞে কতবার কত পরাশক্তির দেখা হয়েছে, কিন্তু বিশ্বকাপের মঞ্চে ফ্রান্স আর সুইডেনের পথ কখনো একবিন্দুতে মেলেনি। অবশেষে কাটতে যাচ্ছে সেই শতাব্দীপ্রাচীন অপেক্ষা। আজ রাত ৩টায় নিউজার্সিতে বিশ্বকাপের নকআউট পর্বের শেষ বত্রিশের লড়াইয়ে মুখোমুখি হচ্ছে তারা।
৪৩ মিনিট আগে
বিশ্বকাপ এলেই ব্রাজিল–আর্জেন্টিনার সমর্থনে দুভাগে ভাগ হয়ে যায় বাংলাদেশ। রাত হোক বা ভোর— বাংলাদেশি সমর্থকদের কাছে প্রিয় দলের খেলা দেখতে কোনো কিছুই বাধা মানে না। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে তা এখন পুরো বিশ্বই জানে। জানেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরোও।
৪৪ মিনিট আগে
২০১৮, ২০২২ এবং ২০২৬ বিশ্বকাপ মিলিয়ে এখন পর্যন্ত ১২টি ম্যাচ খেলে অপরাজিত থাকা কাসেমিরো এখন সেই এলিট ক্লাবের সদস্য, যেখানে রয়েছেন হুলিও ওলার্তিকলচিয়া, মেমফিস ডিপাই ও ডালি ব্লিন্ডের মতো তারকারা। গত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে ব্রাজিলের হারের ম্যাচে খেলেছিলেন কাসেমিরো। তবে টাইব্রেকারে
১ ঘণ্টা আগে