
রাউন্ড অব সিক্সটিনে নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ যাত্রা শেষ হয় ব্রাজিলের। আরও একটি ব্যর্থ বিশ্বকাপ অভিযান শেষে ঘুরে দাঁড়াতে মরিয়া কার্লো আনচেলত্তি। তারই অংশ হিসেবে নতুন একটি দল গঠনের বার্তা দিলেন সেলেসাওদের এই ইতালিয়ান কোচ।
বিশ্বকাপ থেকে বিদায়ের পর নিজ দেশ ইতালিতে চলে যান আনচেলত্তি। ছুটি শেষে ব্রাজিলে ফিরেছেন এই মাস্টারমাইন্ড। এখন নতুন পরিকল্পনা সাজাতে ব্যস্ত তিনি। মঙ্গলবার ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সদর দপ্তরে কোচিং স্টাফ ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসে পরবর্তী রূপরেখা নিয়ে আলোচনা করেন আনচেলত্তি।
বৈঠকে আনচেলত্তি স্পষ্ট করে জানান, সামনে তরুণ খেলোয়াড়দের নিয়ে নতুন দল গঠনের প্রক্রিয়া শুরু হবে। তবে সবশেষ বিশ্বকাপে খেলা অভিজ্ঞ ফুটবলারদেরও পরিকল্পনার বাইরে রাখছেন না তিনি।
আনচেলত্তি বলেন, ‘আমরা নতুন একটি দল গঠন শুরু করব। তরুণ খেলোয়াড়দের পর্যবেক্ষণ করব, তাদের সুযোগ দিয়ে পরীক্ষা করে দেখব। তবে সর্বশেষ বিশ্বকাপে আমাদের সঙ্গে থাকা এবং এখনও জাতীয় দলে অবদান রাখার সামর্থ্য রয়েছে—এমন খেলোয়াড়দের আমরা বাদ দেব না।’
এই বৈঠকে আনচেলত্তির সঙ্গে উপস্থিত ছিলেন ব্রাজিল পুরুষ দলের সাধারণ সমন্বয়ক রদ্রিগো কায়েতানো, জেনারেল ম্যানেজার সিসেরো সৌজা, টেকনিক্যাল সমন্বয়ক হুয়ান সান্তোস, ফিটনেস প্রস্তুতি সমন্বয়ক ক্রিস্তিয়ানো নুনেস, পারফরম্যান্স বিশ্লেষক ব্রুনো বাকেতে ও তোমাস আরাউজো, ফিজিওলজিস্ট গিলিয়ার্মে পাসোস এবং সাধারণ তত্ত্বাবধায়ক সার্জিও দিমাস।
বৈঠক শেষে দলের নতুন যাত্রার কথা তুলে ধরেন কায়েতানো। তিনি বলেন, ‘জাতীয় দল বিভাগের দায়িত্বে আমাদের কাজের নতুন একটি অধ্যায়ের সূচনা হলো। সামনে বিশ্বকাপ বাছাইপর্ব ও কোপা আমেরিকা দিয়ে শুরু হওয়া প্রতিটি প্রতিযোগিতায় যেন আমরা দেশের প্রতিনিধিত্ব সেরা উপায়ে করতে পারি, সে লক্ষ্যেই এই সময়টায় সর্বোচ্চ পরিশ্রম করব।’

জিতলে বয়ে যায় প্রশংসার বন্যা। হারলে চলে তুমুল সমালোচনা। ক্রীড়াঙ্গনে এগুলো খুবই সাধারণ ঘটনা। বাংলাদেশ ক্রিকেটও এর ব্যতিক্রম নয়। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল মনে করেন, দেশের ক্রিকেট এগিয়ে নিয়ে যেতে পরিকল্পনায় একটু পরিবর্তন আনা উচিত।
৬ ঘণ্টা আগে
ওয়ানডে বিশ্বকাপ যে বাংলাদেশে আগে কখনো হয়নি, তা নয়। ২০১১ সালে ভারত-শ্রীলঙ্কার সঙ্গে যৌথভাবে আইসিসির এই ইভেন্ট আয়োজন করেছিল বাংলাদেশ। দীর্ঘ ২০ বছর পর ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। ২০৩১ ওয়ানডে বিশ্বকাপ উপলক্ষ্যে পূর্বাচল স্টেডিয়াম নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বিশেষ পরিকল্পনা রয়ে
৭ ঘণ্টা আগে
ওয়ানডে অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজের অধ্যায় শেষ। সাদা বলের এই সংস্করণেও লিটন নেতৃত্ব দেবেন বাংলাদেশকে। কেন এই অধিনায়ক পরিবর্তন—আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল সংবাদ সম্মেলনে ব্যাখ্যা দিয়েছেন। অধিনায়কত্বের ব্যাটন সরিয়ে নেওয়ার আগে মিরাজের সঙ্গে আলোচনাও করেছিলেন বলে জানিয়ে
৮ ঘণ্টা আগে
কাভা মেনস ভলিবল চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত এক অভিযান শেষে শিরোপার স্বপ্ন আর পূরণ হলো না বাংলাদেশের। ফাইনালে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ৩-০ সেটে হেরে রানার্সআপ হয়েই টুর্নামেন্ট শেষ করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
৯ ঘণ্টা আগে