
কাভা মেনস ভলিবল চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত এক অভিযান শেষে শিরোপার স্বপ্ন আর পূরণ হলো না বাংলাদেশের। ফাইনালে স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে ৩-০ সেটে হেরে রানার্সআপ হয়েই টুর্নামেন্ট শেষ করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
ইসলামাবাদে গতকাল হওয়া ফাইনালে প্রথম দুই সেটে শুরুটা ভালো করেও সেই ছন্দ ধরে রাখতে পারেনি বাংলাদেশ। অভিজ্ঞতা আর শক্তিশালী আক্রমণে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখে টানা তিন সেট জিতে শিরোপা নিশ্চিত করে পাকিস্তান।
প্রথম সেটে দুই দলই সমানতালে লড়াই করে। ৭-৭ সমতায় থাকার পর পাকিস্তান ধীরে ধীরে ম্যাচের গতি নিজেদের দিকে টেনে নেয়। ধারাবাহিক স্পাইক ও কার্যকর ব্লকে বাংলাদেশের রক্ষণ ভেঙে ২৫-২০ পয়েন্টে সেটটি জিতে নেয় স্বাগতিকেরা। দ্বিতীয় সেটে বাংলাদেশের পারফরম্যান্স ছিল আরও আশাব্যঞ্জক। একসময় স্কোরলাইন ছিল ১০-৯। কিন্তু এরপরই ছন্দপতন ঘটে। সহজ কিছু ভুলের সুযোগ কাজে লাগিয়ে পাকিস্তান দ্রুত ব্যবধান বাড়িয়ে ২৫-১৬ পয়েন্টে সেটটি নিজেদের করে নেয়।
দুই সেটে পিছিয়ে পড়ার পর ম্যাচে টিকে থাকতে তৃতীয় সেট জয়ের বিকল্প ছিল না বাংলাদেশের সামনে। শেষ সেটে লড়াইয়ের চেষ্টা চালালেও গুরুত্বপূর্ণ মুহূর্তে আবারও এগিয়ে যায় পাকিস্তান। শেষ পর্যন্ত ২৫-২০ পয়েন্টে সেট জিতে ৩-০ ব্যবধানে ম্যাচ ও শিরোপা দুটিই নিশ্চিত করে তারা।
প্রতিযোগিতায় সাত ম্যাচে পাঁচটি জয় পেয়েছে বাংলাদেশ। রাউন্ড রবিন পর্বে উজবেকিস্তানকে হারিয়ে যাত্রা শুরু করলেও পাকিস্তানের কাছে প্রথম হার দেখে বাংলাদেশ। এরপর কাজাখস্তান, নেপাল ও শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয়। শেষ চারে আবারও উজবেকিস্তানকে এবার ৩-০ সেটে উড়িয়ে দিয়ে ফাইনালে ওঠে বাংলাদেশ।

ওয়ানডে অধিনায়ক হিসেবে মেহেদী হাসান মিরাজের অধ্যায় শেষ। সাদা বলের এই সংস্করণেও লিটন নেতৃত্ব দেবেন বাংলাদেশকে। কেন এই অধিনায়ক পরিবর্তন—আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল সংবাদ সম্মেলনে ব্যাখ্যা দিয়েছেন। অধিনায়কত্বের ব্যাটন সরিয়ে নেওয়ার আগে মিরাজের সঙ্গে আলোচনাও করেছিলেন বলে জানিয়ে
৪ মিনিট আগে
আলোচনাটা অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত সেটাই সত্যিই হলো। বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক এখন লিটন দাস।
২ ঘণ্টা আগে
তারুবায় হারের ক্ষত এখনো শুকায়নি। ব্যাটিং ব্যর্থতায় গতকাল চার দিনে শেষ হওয়া সিরিজের প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৯০ রানে হেরেছে পাকিস্তান। হারের ২৪ ঘণ্টা না পেরোতেই পাকিস্তানের দুই ক্রিকেটারকে শাস্তি দিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। দুজনেই পেয়েছেন ডিমেরিট পয়েন্ট।
২ ঘণ্টা আগে
স্যার গারফিল্ড সোবার্সের ৯০তম জন্মদিনে ৯০ রানের জয়—কী দারুণভাবেই মিলে গেল সব কিছু। কিন্তু সোবার্স যে এই দুনিয়ায় এখন নেই। অনন্তলোকে পাকিস্তানের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের অসাধারণ এই জয় দেখেছেন। ম্যাচ শেষে ক্যারিবীয় কিংবদন্তির শেষকৃত্যে যায় রোস্টন চেজের নেতৃত্বাধীন উইন্ডিজ।
৩ ঘণ্টা আগে