
বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে ২০১৪ সালে কলকাতা নাইট রাইডার্সের শিরোপা জয়ের মুহূর্ত হয়তো অনেকেই ভুলতে বসেছিলেন। ১১ বছর আগের ঘটনা বলে কথা। তবে গত রাতে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে যা হলো, তা আইপিএলের সেই রেকর্ডকেও ছাড়িয়ে গেছে।
২০২৫ পিএসএলের ফাইনালে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স-লাহোর কালান্দার্স। এই ম্যাচে ২০২ রানের লক্ষ্য তাড়া করে স্বীকৃত টি-টোয়েন্টির ফাইনালে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ডটা নিজেদের করে নিল রিশাদ হোসেন-সিকান্দার রাজাদের লাহোর কালান্দার্স। এর আগে এই রেকর্ডটা ছিল কলকাতা নাইট রাইডার্সের। ২০১৪ আইপিএলে পাঞ্জাব কিংসের দেওয়া ২০০ রানের লক্ষ্য তাড়া করে ৩ উইকেটে জিতে চ্যাম্পিয়ন হয়েছিল কলকাতা।
টস জিতে গত রাতে প্রথমে ব্যাটিং নিয়ে কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ২০ ওভারে ৯ উইকেটে ২০১ রান করেছে। পিএসএলে কোয়েটার দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়া মনে হচ্ছিল সময়ের ব্যাপার মাত্র। কারণ, হাতে ৬ উইকেট থাকলেও শেষ দুই ওভারে লাহোরের দরকার ছিল ৩১ রান। ১৯তম ওভারের মোহাম্মদ আমিরের করা প্রথম চার বল থেকে লাহোর নিতে পারে কেবল ৮ রান।
শেষ ৮ বলে ২৩ রানের সমীকরণ যখন লাহোর কালান্দার্সের সামনে, তখন আমিরকে চার ও ছক্কা মেরে কুশল পেরেরা সমীকরণ তুলনামূলক সহজ করে নিয়ে আসেন। আর শেষ ওভারের পঞ্চম বলে ফাহিম আশরাফকে চার মেরে লাহোরকে সিকান্দার রাজা এনে দেন তৃতীয় পিএসএল শিরোপা। রাজা তো বটেই, পুরো লাহোর কালান্দার্স যখন শিরোপা জয়ের উদযাপনে মত্ত। জিম্বাবুয়ের অলরাউন্ডারকে কাঁধে চড়িয়ে রিশাদরা করলেন উল্লাস।
কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের জন্য পিএসএল ফাইনাল এক অভিশাপই বটে। এখন পর্যন্ত চারবার ফাইনাল খেলে চ্যাম্পিয়ন হয়েছে একবার। ২০১৯ সালে পেশোয়ার জালমিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল কোয়েটা। ২০১৬, ২০১৭ সালে কোয়েটা শিরোপা খুইয়েছিল ইসলামাবাদ ইউনাইটেড ও পেশোয়ার জালমির কাছে।
স্বীকৃত টি-টোয়েন্টির ফাইনালে সর্বোচ্চ রান তাড়া করে জয়ের পাঁচ রেকর্ড
লক্ষ্য দল প্রতিপক্ষ সাল
২০২ লাহোর কালান্দার্স কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ২০২৫ পিএসএল
২০০ কলকাতা নাইট রাইডার্স কিংস ইলেভেন পাঞ্জাব ২০১৪ আইপিএল
১৯৫ ফরচুন বরিশাল চিটাগং কিংস ২০২৫ বিপিএল
১৯১ কলকাতা নাইট রাইডার্স চেন্নাই সুপার কিংস ২০১২ আইপিএল
১৯০ দুবাই ক্যাপিটালস ডেজার্ট ভাইপার্স ২০২৫ আইএলটি-টোয়েন্টি

স্বাগতিক হওয়ায় বাংলাদেশের হয়ে কে সংবাদ সম্মেলনে আসেন, সেদিকেই বেশি নজর ছিল সাংবাদিকদের। স্থানীয় সাংবাদিকদের অপেক্ষা বাড়িয়ে সবার আগে পাকিস্তানের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে হাজির হন মোহাম্মদ আব্বাস। ৫ মিনিট ধরে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিতে গিয়ে পিছিয়ে থাকায় ভাগ্যকে দায়ী করেছেন এই পেসার।
১ ঘণ্টা আগে
ফুটবল লিগের বাইলজের ২৭.১ ধারায়, একজন বিদেশি খেলোয়াড়কে শুধু মাত্র বিদেশি খেলোয়াড় দিয়েই বদলি করা যাবে। মাঠে থাকতে পারবেন তিন বিদেশি খেলোয়াড়। পুলিশের আপত্তি ছিল, গত সপ্তাহেই তাদের বিপক্ষে স্থানীয় খেলোয়াড়কে বদলি করে বিদেশি ফুটবলার নামায় পিডব্লিউডি। তাহলে পুলিশ কেন পারবে না। সেই উত্তরের জবাব দিতেই সম
২ ঘণ্টা আগে
ঢাকা টেস্টের প্রথম দিন মাঠে গড়াল ৮৫ ওভার। লিটন দাসকে সঙ্গে নিয়ে মুশফিকুর রহিম যখন মাঠ ছাড়ছিলেন, ততক্ষণে ৪ উইকেট হারিয়ে ৩০১ রান করে ফেলেছে স্বাগতিকরা। স্কোরবোর্ডের এই চিত্রই বলছে, প্রথম দিনটা নিজেদের রঙে রাঙিয়েছে বাংলাদেশ। এর কৃতিত্ব অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে দিলেন মুমিনুল হক।
২ ঘণ্টা আগে
জাতীয় দলের নতুন কোচ নিয়োগের ডামাডোলের মধ্যেই দৃশ্যপটে হাজির হয়ে আলো কেড়ে নিলেন হামজা চৌধুরী। শুক্রবার মোহাম্মদপুরে ‘নতুন কুঁড়ি’ ক্রিকেট ম্যাচ দেখতে গিয়ে দর্শকদের মাতালেন লেস্টার সিটির এই মিডফিল্ডার। সংক্ষিপ্ত বক্তব্যের শেষ দিকে বলে ওঠেন ‘বাংলাদেশ জিন্দাবাদ’।
৩ ঘণ্টা আগে