
আলোচনাটা অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত তা-ই হলো। কার্লো আনচেলত্তির সঙ্গে চুক্তির মেয়াদ বাড়াল ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। থাকছেন তিনি আগামী বিশ্বকাপ পর্যন্ত।
আনচেলত্তির সঙ্গে চুক্তি চার বছর বাড়ানো হয়েছে বলে গত রাতে নিশ্চিত করেছে সিবিএফ। তাতে করে ২০৩০ ফুটবল বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিলের কোচের দায়িত্বে থাকছেন এই ইতালিয়ান। আনচেলত্তির চুক্তি বাড়ানো ব্রাজিলের ফুটবল ইতিহাসের ঐতিহাসিক দিন বলে মন্তব্য করেন সিবিএফ প্রেসিডেন্ট সামির জাউদ। এক বিবৃতিতে তিনি বলেন, ‘কার্লো আনচেলত্তির চুক্তির নবায়ন আমাদের সেই অঙ্গীকারে আরেকটি দৃঢ় পদক্ষেপ। এই চুক্তির ফলে আমরা পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন জাতীয় দলের কাঠামো আরও শক্তিশালী, আধুনিক এবং প্রতিদ্বন্দ্বিতামূলক করতে পারব।’
রিয়াল মাদ্রিদ ছেড়ে ২০২৫ সালের মে মাসে ব্রাজিল কোচের দায়িত্ব নেন আনচেলত্তি। প্রথমে তাঁর চুক্তির মেয়াদ ছিল ২০২৬ ফুটবল বিশ্বকাপ পর্যন্ত। এবার ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ মাঠে গড়ানোর আগেই তাঁর চুক্তি নবায়ন করল ব্রাজিল ফুটবল ফেডারেশন। চুক্তি বাড়ানোয় উচ্ছ্বসিত আনচেলত্তি সিবিএফের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলেন, ‘এক বছর আগে ব্রাজিলে এসে বুঝতে পেরেছিলাম তাদের কাছে ফুটবলের তাৎপর্য কী। সিবিএফ, আমি আরও বেশি কিছু চাই। অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত একসঙ্গে পথ চলা অব্যাহত থাকবে। আমার ওপর বিশ্বাস রাখায় সিবিএফকে ধন্যবাদ জানাতে চাই। উষ্ণ অভ্যর্থনা এবং ভালোবাসার জন্য ধন্যবাদ।’
১৮ মে ব্রাজিলের ২০২৬ বিশ্বকাপের দল ঘোষণা করবেন আনচেলত্তি। ‘সি’ গ্রুপে থাকা ব্রাজিল ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে। ২০ ও ২৪ জুন স্কটল্যান্ড ও হাইতির মুখোমুখি হবে সেলেসাওরা। এবার ব্রাজিল নামবে হেক্সা মিশনের লক্ষ্যে। সবশেষ ২০০২ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল সেলেসাওরা।
মেক্সিকোর আজতেকা স্টেডিয়ামে ১১ জুন মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ ফুটবল। ফাইনাল হবে ১৯ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে। কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া এবারের বিশ্বকাপেই প্রথমবারের মতো অংশ নিচ্ছে ৪৮ দল।

আধুনিক ফুটবলের কর্পোরেট দুনিয়ায়, যেখানে নামী-দামী একাডেমি আর কোটি টাকার প্রজেক্ট ছাড়া তারকা হওয়া অসম্ভব মনে করা হয়, সেখানে হাজেম মাস্তুরি এক জীবন্ত ব্যতিক্রম। তিনি প্রমাণ করেছেন, প্রতিভার সাথে যদি অদম্য ইচ্ছেশক্তি আর হার না মানা মানসিকতা থাকে, তবে পতনের শেষ সীমানা থেকেও স্বপ্নের চূড়ায় পা রাখা সম্ভব।
৬ ঘণ্টা আগে
লন্ডনে এক অপ্রাপ্তবয়স্ক ছেলেকে যৌন নিপীড়নের অভিযোগে বিশ্বকাপে ম্যাচ অফিসিয়ালের তালিকা থেকে বাদ পড়েছেন ডাচ রেফারি রব ডিপারিঙ্ক। ২০২৬ বিশ্বকাপে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে নির্বাচিত এই ডাচ কর্মকর্তা জানিয়েছেন যে, মেট্রোপলিটন পুলিশ মামলাটি বন্ধ করে দিয়েছে এবং তার বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযো
৭ ঘণ্টা আগে
লা লিগায় রিয়াল বেতিসের বিপক্ষে আগামীকাল নিজেদের শেষ ম্যাচ খেলবে চ্যাম্পিয়ন বার্সেলোনা। সেই ম্যাচ খেলার আগে আজ ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছেন ৩৭ বছর বয়সী পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানদোভস্কি। ২০২২ সালে বায়ার্ন মিউনিখ থেকে যোগ দেওয়ার পর চার মৌসুমে ১৯১ ম্যাচে ১১৯ গোল করে বার্সাকে তিনটি লা লিগা ও একটি কোপা দ
৭ ঘণ্টা আগে
বিসিবির পরিচালনা পর্ষদ ২০২৬ নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল প্রকাশ করা হয়েছে আজ। নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে আগামী ৭ জুন। বিসিবির নির্বাচনে তামিম যে অংশ নিচ্ছেন, তিনি আগেই জানিয়েছেন।
৮ ঘণ্টা আগে