মোহাম্মদ সাইফউদ্দিনের চোটে কপাল খুলল আলিস আল ইসলামের। পেস বোলিং অলরাউন্ডারের বদলি হিসেবে এশিয়ান গেমসের দলে ডাক পেয়েছেন এই রহস্য স্পিনার। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আন্তর্জাতিক ক্রিকেটে এখনো অভিষেক না হওয়া আলিসের জন্য এটি বড় সুযোগ। লম্বা সময় ধরেই জাতীয় দলের পাইপলাইনেই ছিলেন তিনি। সম্প্রতি দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ ‘এ’ দলের হয়ে একমাত্র ওয়ানডেতে ৩ উইকেট নিয়েছেন। এবার এশিয়ান গেমসের দলে জায়গা করে নিলেন ২৯ বছর বয়সী ক্রিকেটার।
গত ১৯ সেপ্টেম্বর অনুশীলনে বোলিং করার সময় ডান হ্যামস্ট্রিংয়ে ব্যথা অনুভব করেন সাইফউদ্দিন। বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান জানিয়েছেন, সুস্থ হয়ে উঠতে প্রায় তিন সপ্তাহ পুনর্বাসন প্রয়োজন হবে এই অলরাউন্ডারের।
আলিসের জন্য জাতীয় দলের দরজা অবশ্য এর আগেও খুলেছিল। ২০২৪ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে ডাক পেয়েছিলেন তিনি। তবে সিরিজ শুরুর আগেই আঙুলের চোটে ছিটকে যান। দ্বিতীয়বারের মতো সুযোগ পেলেন আলিস।
২০১৯ সালে বিপিএলে অভিষেকেই হ্যাটট্রিক করে আলোচনায় এসেছিলেন আলিস। এখন পর্যন্ত ৫৮টি টি-টোয়েন্টি খেলে ওভারপ্রতি ৬.১২ রান দিয়ে ৫৯ উইকেট নিয়েছেন তিনি।
এশিয়ান গেমসে অংশ নিতে আগামীকাল জাপানের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশ দল। ২৮ সেপ্টেম্বর কোয়ার্টার ফাইনাল দিয়ে এশিয়ান গেমস শুরু করবে লিটন দাসের দল।

আসিয়ান কাপে বাংলাদেশ দলে জায়গা পাওয়া তিন নতুন মুখের একজন ফারহান আলী ওয়াহিদ। এই ফরোয়ার্ডের জন্ম ও বেড়ে ওঠা ইংল্যান্ডে। তবে পরিবারের সবাই বাঙালি বলে বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
৩ ঘণ্টা আগে
ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের সামনে কঠিন পরীক্ষা। কাল শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ আগামী পরশু। প্রতিপক্ষ মালয়েশিয়া, যারা র্যাঙ্কিংয়ে (১৩৬) এগিয়ে এবং সাম্প্রতিক সময়ে ফুটবলে বেশ উন্নতি করেছে। তবে প্রতিপক্ষের শক্তি কিংবা র্যাঙ্কিং নিয়ে ভাবতে রাজি নন হামজা চৌধুরী। তাঁর বার্তা পর
৪ ঘণ্টা আগে
পাকিস্তান ও শ্রীলঙ্কাকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দল। পাকিস্তানে হতে যাওয়া সে সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৪ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, শরীফুল ইসলাম—গত কয়েক বছর ধরে বিদেশের ফ্র্যাঞ্চাইজি লিগে বাংলাদেশের ক্রিকেটারদের তালিকাটা লম্বা হচ্ছে। শুধু তা-ই নয়, কখনো কখনো আগের ফ্র্যাঞ্চাইজি তাঁদের রেখে দিচ্ছে। বাংলাদেশি ক্রিকেটারদের ফেসবুকে ছবি পোস্ট করলেই সেখানে অনেক প্রত
৭ ঘণ্টা আগে