
ওয়ানডে সিরিজ শেষ হয়েছে চারদিন আগে। এবার টি–টোয়েন্টির পালা। সিরিজের প্রথম ম্যাচে আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে লিটন কুমার দাসের দল। ওয়ানডের মতো টি–টোয়েন্টি সিরিজও রেখে দিতে চাইবে স্বাগতিকরা। এই সংস্করণে দুদলের সবশেষ দ্বিপাক্ষীক সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করেছিল বাংলাদেশ। সে সিরিজের সুখস্মৃতি কাজে লাগিয়ে এবারও দারুণ কিছু করতে মুখিয়ে দলটি। বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজের প্রথম টি–টোয়েন্টি ছাড়াও আজ মাঠে গড়াবে জাতীয় ক্রিকেট লিগের চারটি ম্যাচ। একনজরে দেখে নেওয়া যাক আজকের টিভি সূচি।
আজকের খেলা
ক্রিকেট
প্রথম টি-টোয়েন্টি
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ
সন্ধ্যা ৬টা, সরাসরি
টি স্পোর্টস, নাগরিক টিভি
জাতীয় ক্রিকেট লিগ
তৃতীয় দিন
সিলেট-ময়মনসিংহ
সকাল ১০ টা
ঢাকা-রংপুর
সকাল ১০ টা
খুলনা-বরিশাল
সকাল ১০ টা
চট্টগ্রাম-রাজশাহী
সকাল ১০টা

৯ অক্টোবর আবুধাবিতে শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের একমাত্র টেস্ট। তার আগে মরুর বুকে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন সৌম্য সরকার-মেহেদী হাসান মিরাজরা। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথম দিনটা বাংলাদেশের জন্য অম্লমধুরই বলা চলে।
৩ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে ব্যর্ধতার ষোলোকলা পূর্ণ করল বাংলাদেশ ক্রিকেট দল। নিশিনে গতকাল শ্রীলঙ্কার ৬২ রানে হেরে ব্রোঞ্জও পেল না বাংলাদেশ। হারের পর লিটন দাস জাপানে খাবারদাবার নিয়ে অজুহাত সামনে এনেছেন। অধিনায়কের মুখে এমন কথা শুনে অসন্তুষ্ট খালেদ মাহমুদ সুজন।
৪ ঘণ্টা আগে
ওয়ানডের অন্যতম সেরা ফিনিশারের নাম বললে মাইকেল বেভান, মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলিরা থাকবেন ওপরের তালিকায়। ঠাণ্ডা মাথায় প্রতিপক্ষের কাছ থেকে অনেকবার জয় ছিনিয়ে নিয়েছেন তাঁরা। গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ ধীরস্থির ব্যাটিংয়ে এড়ালেন ধবলধোলাই। পাহাড়সমান লক্ষ্য থাকলেও ঘাবড়ে যাননি তিনি।
৫ ঘণ্টা আগে
প্রথম শ্রেণির ক্রিকেটে সপ্তম সেঞ্চুরির দেখা পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তাঁর সেঞ্চুরিতে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে তুলনামূলক সুবিধাজনক অবস্থানে আছে স্বাগতিক চট্টগ্রাম। রাজশাহীর অর্ধেকেরও বেশি রান চট্টগ্রাম করে ফেলেছে কোনো উইকেট না হারিয়ে। চট্টগ্রাম দ্বিতীয় দিনটা স্বস্তিতে
৬ ঘণ্টা আগে