ভারতের সবচেয়ে বিখ্যাত নারী টেনিস খেলোয়াড় সানিয়া মির্জা। অন্যদিকে মোহম্মদ শামি দেশটির বিশ্ব চ্যাম্পিয়ন দলের তারকা ক্রিকেটার। দুজন দুই ভুবনের খেলোয়াড় হলেও সম্প্রতি তাঁদের এক করে ফেলেছেন ভক্ত ও কৌতূহলী মানুষেরা। গুঞ্জন উঠেছে তাঁরা বিয়ে করতে যাচ্ছেন। এর কারণও আছে। সম্প্রতি এই দুই তারকাই দাম্পত্য জীবনে ভাঙনের শিকার হয়েছেন। স্ত্রী হাসিনের সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে শামির। আর পাক ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টেনেছেন সানিয়া।
এ অবস্থায় সম্প্রতি শামি ও সানিয়ার বিয়ের গুঞ্জন ছড়াতে শুরু করেছিল। তবে বিষয়টিকে উড়িয়ে দিয়েছেন সানিয়া মির্জার বাবা ইমরান মির্জা। এনডিটিভির কাছে বিয়ের গুঞ্জনের বিষয়ে তিনি বলেন, ‘এই সব কিছুই ভুয়া। তারা দুজনের কখনো দেখাই হয়নি।’
এ বিষয়ে এক প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, শোয়েব মালিকের সঙ্গে বিচ্ছেদের পাঁচ মাস পর সম্প্রতি হজে গেছেন ভারতীয় টেনিস আইকন সানিয়া মির্জা। পেশাদার টেনিস থেকে ইতিমধ্যে তিনি অবসর নিলেও বর্তমানে তিনি ২০২৪ সালের ফ্রেঞ্চ ওপেনের নীতিনির্ধারক হিসেবে কাজ করছেন। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি জানিয়েছিলেন, তিনি একটি পরিবর্তনমূলক অভিজ্ঞতার ভেতর দিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং এর মধ্য দিয়ে তিনি আরও ভালো মানুষ হয়ে ফিরে আসার আশা করছেন। মনের ইচ্ছা পূরণ এবং সুপথ দেখানোর জন্য তিনি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনাও করেছিলেন।
সানিয়া লিখেছিলেন, ‘আমি অনেক সৌভাগ্যবতী এবং কৃতজ্ঞতা অনুভব করছি। আমি সারা জীবনের জন্য এই যাত্রা শুরু করেছি, আপনারা আমাকে আপনাদের চিন্তা ও প্রার্থনায় রাখবেন। আমি একজন সহৃদয় এবং শক্ত ইমান নিয়ে ভালো মানুষ হয়ে ফিরে আসার আশা করছি।’
সম্প্রতি ভারতীয় একটি টিভি চ্যানেলের জনপ্রিয় কমেডি শোতেও দেখা গিয়েছিল সানিয়া মির্জাকে। ওই শোর উপস্থাপক কপিল শর্মাকে তিনি তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ারের বর্ণনা দিয়েছিলেন। বিশেষ করে ২০১৫-১৬ সালে মার্টিনা হিঙ্গিসের সঙ্গে তাঁর জুটি বাঁধার সময়টিকে তিনি তাঁর আলোচনায় প্রাধান্য দিয়েছিলেন।

এশিয়ান গেমস ক্রিকেটের ফাইনালের আগে ভারতকে স্বস্তি দিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মহসিন নাকভি। আগামীকাল সকাল সাড়ে ১০টায় নিশিনের করোগি স্পোর্টস পার্কে শিরোপার লড়াইয়ে নামবে ভারত ও পাকিস্তান। সে ম্যাচে থাকছেন না নাকভি।
১০ ঘণ্টা আগে
বিশ্বকাপের পর নতুন পথচলায় একের পর এক খেলোয়াড়কে পরখ করছেন লিওনেল স্কালোনি। বলিভিয়াকে ৪-০ গোলে হারানোর পর এবার বুরকিনা ফাসোর বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। আগামী ৪ অক্টোবর ভোর ৬টায় এস্তাদিও মনুমেন্তালে তিনবারের চ্যাম্পিয়নদের আতিথেয়তা নেবে আফ্রিকার প্রতিনিধিরা।
১০ ঘণ্টা আগে
ক্রিস্টিয়ানো রোনালদোকে ঘিরে তৈরি হওয়া সংকট দ্রুত মেটাতে উদ্যোগ নিয়েছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন। জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যাওয়ার পর সিআরসেভেনের আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। পরিস্থিতি স্বাভাবিক করতে আগামী সপ্তাহে তারকা ফুটবলারের সঙ্গে বৈঠকে বসতে চান ফেডারেশনের কর্মকর্তারা।
১২ ঘণ্টা আগে
আর্থিক অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে উপযুক্ত শাস্তি পেতে হবে ম্যানচেস্টার সিটিকে। এমনটাই জানিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর দপ্তর। একই সঙ্গে ক্লাবটির বিরুদ্ধে চলমান প্রক্রিয়াকে স্বাধীনভাবে শেষ করার ওপরও জোর দিয়েছে তারা।
১২ ঘণ্টা আগে