
সমানে সমানে লড়াই বলতে যা বোঝায়, তা-ই হলো বার্সেলোনা-ইন্টার মিলান সেমিফাইনালে। দুই দলই প্রাণপণে চেষ্টা করেছে। যার ফল দুই লেগ মিলিয়ে সেমির স্কোরলাইন, ইন্টার মিলান ৭: বার্সেলোনা ৬। এই মৌসুমে ফাইনালের কাছাকাছি গিয়ে ব্যর্থ হলেও বার্সেলোনা তেমন একটা হতাশ নয়।
৩-৩ গোলে সমতা নিয়ে গতকাল সানসিরোতে সেমিফাইনালের দ্বিতীয় লেগে খেলতে নামে ইন্টার মিলান-বার্সেলোনা। লাওতারো মার্তিনেজ ও হাকান ক্যালহানোগলু ২১ ও ৪৫ মিনিটের অতিরিক্ত সময়ে গোল করে প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে নেন ইন্টার মিলানকে। সমতায় ফিরতে লেগেছে এরপর বার্সেলোনার লেগেছে ৬ মিনিট। ৫৪ ও ৬০ মিনিটে গোল দুটি করেন এরিক গার্সিয়া ও দানি অলমো। সমতায় ফেরার পর ৮৭ মিনিটে রাফিনিয়ার চমৎকার গোলে এগিয়ে যায় বার্সা। ইন্টার গোলরক্ষক ইয়ান সোমের প্রথমবার আটকে দিলেও ফিরতি সুযোগে বুলেট শটে লক্ষ্যভেদ করেন রাফিনিয়া।
৮৭ মিনিটে ৩-২ গোলে এগিয়ে থাকা বার্সেলোনার জন্য ফাইনাল খেলা তখন সময়ের ব্যাপার মনে হচ্ছিল। তবে ইন্টার ম্যাচ শুরুর আগে সামাজিক মাধ্যমে বিভিন্ন পোস্ট করে যে হুংকার ছুড়েছিল, ম্যাচে সেটাই তারা করে দেখিয়েছে। দ্বিতীয় লেগে ৪-৩ গোলে জিতে সিমোন ইনজাগির ইন্টার মিলান উঠে গেল ফাইনালে। ম্যাচ শেষে বার্সেলোনা কোচ ফ্লিক বলেন, ‘আমি হতাশ। তবে খেলোয়াড় অথবা তাদের পারফরম্যান্স নিয়ে নয়। তারা সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছে এবং সেটা তো দেখাই গেছে। আমরা বাদ পড়ে গিয়েছি। পরের বছর আবারও চেষ্টা করব এবং ক্লাব ও ভক্তদের খুশি করার চেষ্টা করব।’
৮৭ মিনিটে রাফিনিয়ার গোলের পর সান সিরো অনেকটা স্তব্ধ হয়ে যায়। ইন্টার মিলানের ভক্ত-সমর্থকদের কারও কারও চোখে দেখা গেছে পানি। কারণ, ম্যাচের সময় তখন আর বেশি বাকি নেই। তবে ইনজাঘি হয়তো মনে মনে তখন বললেন, ‘পিকচার আভি বাকি হ্যাঁয়।’ ৯০ মিনিটের পর অতিরিক্ত সময়ে ইন্টার ডিফেন্ডার ফ্র্যান্সেসকো অ্যাকার্বি বার্সেলোনার রক্ষণ চিড়ে দুর্দান্ত এক গোল করেন। গোলের পর তাঁর জার্সি খুলে উদযাপনই বলে দিচ্ছিল সবকিছু। এরপর অতিরিক্ত সময়ে গড়ালে ম্যাচের ৯৯ মিনিটে মিডফিল্ডার দাভিদ ফ্রাত্তেসি করেন ইন্টারের চতুর্থ গোল।
পিছিয়ে পড়ে শেষ মুহূর্তে ইন্টার যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, সেটার প্রশংসা করেছেন ফ্লিক। বার্সেলোনা কোচ বলেন, ‘ইন্টার ভালো খেলেছে। তারা দারুণ দল। তারা রক্ষণে ভালো করেছে। তাদের ভালো স্ট্রাইকার আছে। তারা বলের দখল রেখেছে ভালোভাবে। আমরা তরুণ দল এবং পরিণত হতে হবে। রক্ষণ ও অন্যান্য ব্যাপার নিয়ে কাজ করতে হবে।’
বার্সেলোনার পরের ম্যাচ ১১ মে লা লিগায় রিয়াল মাদ্রিদের বিপক্ষে। চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় ঘণ্টা বেজে যাওয়ায় বার্সা কোচ ফ্লিকের লক্ষ্য এখন ‘এল ক্লাসিকো’ ম্যাচে। বার্সা কোচ বলেন, ‘এই মৌসুম ও তার পরেও আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। খেলা শেষ এবং আমাদের ঘুরে দাঁড়াতে হবে যেহেতু সামনে ক্লাসিকো আসছে। দলকে আমি জাগিয়ে তুলব।’
৩৪ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে ২০২৪-২৫ মৌসুমের লা লিগার পয়েন্ট তালিকার শীর্ষে বার্সেলোনা। দুই, তিন ও চারে থাকা রিয়াল মাদ্রিদ, আতলেতিকো মাদ্রিদ ও অ্যাথলেটিক ক্লাব বিলবাওয়ের পয়েন্ট ৭৫, ৬৭ ও ৬১। তারাও খেলেছে ৩৪টি করে ম্যাচ।

রোলার কোস্টার রাইডের মতোই রাতটা গেল লিওনেল মেসির। পেনাল্টি মিস, গোল মিসের হতাশা থেকে শেষমেশ বিজয়ীর বেশে মাঠ ছেড়ে কান্না—আটলান্টায় গত রাতে শেষ ষোলোর ম্যাচটা ছিল মেসিময়। তবে এমন অবিশ্বাস্য জয়ের রাতেও নিজের ওপর প্রচণ্ড রাগ হচ্ছিল আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ডের।
৩৮ মিনিট আগে
বিশ্বকাপের সেরা ৩২-এ আর্জেন্টিনা-কেপ ভার্দের ম্যাচ চলাকালে বর্ণবাদী আচরণের শিকার হয়েছেন জনপ্রিয় মার্কিন ইউটিউবার ও কনটেন্ট নির্মাতা আইশোস্পিড। এই ঘটনায় তদন্ত শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। নেক্কারজনক এই কাণ্ডে রীতিমতো নিন্দা জানিয়েছে ফিফা।
৩ ঘণ্টা আগে
শেষ বাঁশি বাজার আগ পর্যন্ত ছিল শঙ্কা, উত্তেজনা আর নাটকীয়তা। পিছিয়ে থেকেও শেষ মুহূর্তের দুর্দান্ত প্রত্যাবর্তনে মিসরকে ৩-২ গোলে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পা রেখেছে আর্জেন্টিনা। এমন রুদ্ধশ্বাস জয়ের পর সামাজিক মাধ্যমে হাস্যরসের খোরাক জুগিয়েছেন আর্জেন্টাইন গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস।
৩ ঘণ্টা আগে
মিসরের বিপক্ষে নাটকীয় জয়ে আর্জেন্টিনার বিশ্বকাপ অভিযানে আবারও আলো ছড়িয়েছেন লিওনেল মেসি। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে দুর্দান্ত পারফরম্যান্সে দলকে ঘুরে দাঁড়াতে সাহায্য করা এই ফরোয়ার্ডকে প্রশংসায় ভাসিয়েছেন সুইডিশ কিংবদন্তি জ্লাতান ইব্রাহিমোভিচ।
৫ ঘণ্টা আগে