
ইসরায়েলকে ২ কোটি টাকা জরিমানা করেছে ফিফা। ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের (পিএফএ) আবেদনের পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা।
ফিফা গতকাল এক বিজ্ঞপ্তিতে ইসরায়েল ফুটবল অ্যাসোসিয়েশনকে (আইএফএ) দেড় লাখ সুইস ফ্রাঁ জরিমানা করেছে। বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৩১ লাখ টাকা। ফিফার ৭৪তম অধিবেশনে পিএফএর অভিযোগের পরিপ্রেক্ষিতে ফিফা ডিসিপ্লিনারি কমিটিকে ইসরায়েলকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত দেয় ফিফা কাউন্সিল। ইসরায়েলের বিরুদ্ধে বেশ কিছু নীতিমালা ভঙ্গের অভিযোগ উঠেছে। ফিফা আচরণবিধির অনুচ্ছেদ ১৫ অনুসারে বৈষম্য ও বর্ণবাদী কর্মকাণ্ড এবং ১৩ অনুযায়ী আক্রমণাত্মক আচরণ ও ফেয়ার প্লে নীতিমালা লঙ্ঘনের অভিযোগ তোলা হয়েছে।
জরিমানার পাশাপাশি ইসরায়েলকে আচরণের সতর্কবার্তা দেওয়া হয়েছে। আরও কিছু কাজ আইএফএকে করার নির্দেশ দিয়েছে ফিফা। সেগুলো হলো
১. আইএফএকে তাদের পরবর্তী তিনটি এ-লেভেলের ফিফা প্রতিযোগিতার হোম ম্যাচে একটি ব্যানার তৈরি করতে হবে। সেখানে লেখা থাকবে ‘ফুটবল পুরো বিশ্বকে একত্র করে। এখানে বৈষম্যের ঠাঁই নেই’। ব্যানারটি বড় হতে হবে, যাতে সবার দৃষ্টিগোচর হয় আর এটার সঙ্গে আইএফএর লোগো থাকতে হবে। ব্যানারের আকার, নকশা এবং স্টেডিয়ামে এর অবস্থান প্রতিটি ম্যাচের অন্তত ১৫ দিন আগে ফিফার অনুমোদনের জন্য জমা দিতে হবে।
২. সিদ্ধান্তের নোটিশের ৬০ দিনের মধ্যে আইএফএকে জরিমানার এক-তৃতীয়াংশ দিতে হবে একটি বিশাল পরিকল্পনা বাস্তবায়নে। বৈষম্য প্রতিরোধ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা নিশ্চিত করবে, যা ফিফার আচরণবিধির ১৫ নম্বর অনুচ্ছেদের ৭ নম্বর ধারার সঙ্গে মেলে। এই পরিকল্পনাটির অনুমোদন ফিফার কাছ থেকে নিতে হবে। সংস্কার, প্রটোকল, পর্যবেক্ষণ এবং স্টেডিয়াম ও অফিশিয়াল চ্যানেলে পুরো একটি মৌসুমে শিক্ষামূলক প্রচারণা এই প্রকল্পের আওতায় থাকবে। বাকি জরিমানার অর্থ সিদ্ধান্তের নোটিশ পাওয়ার ৩০ দিনের মধ্যে পরিশোধ করতে হবে।
ফিফা ডিসিপ্লিনারি কমিটির দায়িত্ব ফিফার অভ্যন্তরীণ নীতিমালা প্রয়োগে সীমাবদ্ধ থাকলেও ফুটবল যে বৃহত্তর মানবিক প্রেক্ষাপটে পরিচালিত হয়, সে ব্যাপারে তারা ওয়াকিবহাল। শান্তি, সংলাপ এবং পারস্পরিক শ্রদ্ধার একটি প্ল্যাটফর্ম হিসেবে থাকা উচিত বলে ফিফা মনে করে। বিশেষত সংঘাত ও বিভাজনের সময়ে ফিফা ঐক্য, মানবিক মর্যাদা, সাম্য এবং মানবিক মূল্যবোধ রক্ষার দায়িত্ব বহন করে।

এ বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেওয়া হয়েছিল লিটন দাসকে। কিন্তু আইপিএল থেকে মোস্তাফিজের বাদ পড়া এবং উদ্ভুত পরিস্থিতিতে বিশ্বকাপ খেলা হয়নি বাংলাদেশ। তবে এই সংস্করণে লিটনের প্রতি আস্থা রেখেই তাঁর নেতৃত্বের মেয়াদ ২০২৮ সাল পর্যন্ত বর্ধিত করেছে বিসিবি। এই সময় পর্যন্ত লিটনের ডে
৫ ঘণ্টা আগে
প্রবাসী ফুটবলারদের নিয়ে যু্ব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের প্রত্যাশা, ‘আমরা এই দলকে ধরে আগামী বাংলাদেশের ফুটবল টিম গড়তে চাই। যারা বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড়রা রয়েছেন তাদের মাধ্যমে এবং আমাদের টিমওয়ার্কের মাধ্যমে আমরা একটি কথা প্রমাণ করতে চাই যে আমরা সবাই বাংলাদেশি এবং সবার আগে আমার বাংলাদেশ
৫ ঘণ্টা আগে
বিমানবন্দর থেকে ফুটবলারদের নিয়ে বাসটি সরাসরি হাতিরঝিলের এম্ফিথিয়েটারের উদ্দেশে রওনা হয়। সেখানে বাফুফের পক্ষ থেকে খেলোয়াড়দের জন্য আনুষ্ঠানিক সংবর্ধনার আয়োজন করা হয়েছে।
৭ ঘণ্টা আগে
পিঠের চোটের কারণে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সানরাইজার্স হায়দরাবাদের হয়ে এখনো মাঠে নামা হয়নি প্যাট কামিন্সের। চোটের সবশেষ অবস্থা জানতে টুর্নামেন্টের মাঝপথে দল ছেড়ে দেশে ফিরলেন এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডার।
১১ ঘণ্টা আগে