
পাকিস্তান ক্রিকেট দলকে তো এমনি এমনি ‘আনপ্রেডিক্টেবল’ বলা হয় না। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি অধিনায়ক-কোচ পরিবর্তন এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ভেতরেও রদবদল হয় হুটহাট করেই। এ কারণেই আন্তর্জাতিক টি-টোয়েন্টি দলের অধিনায়ক হতে চান না বলে কদিন আগে উল্লেখ করেছিলেন শাদাব খান। এবার অল্প সময়েই বদলে গেল তাঁর জীবন।
বাংলাদেশ সময় আজ সকালে ব্রিজটাউনে অনুষ্ঠিত ফাইনালে জ্যামাইকা কিংসমেনকে ৮ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো সিপিএল চ্যাম্পিয়ন হয়েছে অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকনস। অলরাউন্ড পারফরম্যান্সে শাদাব হয়েছেন টুর্নামেন্টসেরা। তাঁর মতে মানসিক প্রশান্তিই নিজের সেরাটা দিতে প্রভাবক হিসেবে কাজ করেছে। চ্যাম্পিয়ন হওয়ার পর পাকিস্তানি অলরাউন্ডার বলেন, ‘ব্যাটিংয়ে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল, সেকারণেই মানসিক শান্তি নিয়ে খেলতে পেরেছি। বেশিরভাগ সময় ইনিংসের শেষের ওভারগুলোতে ব্যাটিং করতে হয়েছিল। আমিও সেভাবেই নিজের মানসিকতা তৈরি করে নিয়েছিলাম।’
৯ ম্যাচে ৬ ইনিংস ব্যাটিং করে শাদাব ১৩২ রান করেছেন। সদ্য সমাপ্ত সিপিএলে তিনি সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় রয়েছেন ৩৩ নম্বরে। কিন্তু পরিসংখ্যানটা আরেকটু গভীরভাবে বিশ্লেষণ করলে বোঝা যাবে তাঁর ইমপ্যাক্ট। ৬৬ গড় ও ২২৭.৫৮ স্ট্রাইকরেটে খেলেছেন তিনি। রয়েছে একটা ফিফটিও।
অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকনস স্বাধীনভাবে খেলতে দিয়েছিল বলেই এমন দুর্দান্ত খেলতে পেরেছেন বলে মনে করেন শাদাব। পাকিস্তানি অলরাউন্ডার বলেন, ‘আপনি যখন মানসিকভাবে স্বাধীন থাকবেন, নিজের মতো খেলবেন, তখন ব্যর্থতাও আসবে। সেটা মেনে নিতে হবে। কিন্তু যখন মুক্তভাবে খেলবেন, তখন বেশিরভাগ সময়ই সফল হবেন।’
ইমপ্যাক্টফুল ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়ে ১১ উইকেট নিয়েছেন শাদাব। বোলিং করেছেন ৪.৮৯ ইকোনমিতে। যার মধ্যে গত শুক্রবার গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে প্রথম কোয়ালিফায়ারে করেন হ্যাটট্রিক। নিজের অলরাউন্ড পারফরম্যান্স নিয়ে ২৭ বছর বয়সী লেগস্পিনার বলেন, ‘একজন অলরাউন্ডার হিসেবে নিজের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করি। যে ভেন্যুতেই বোলিং করি, উইকেট নিতে চেষ্টা করি। বোলিংটা তাই ভালো হয়েছে। কারণ, গত কয়েক বছর ধরে বোলিং নিয়ে সংগ্রাম করছিলাম। ছন্দ ও আত্মবিশ্বাস ফিরে পেতে এমন পারফরম্যান্স দরকার ছিল।’
ফাইনালে আজ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অ্যান্টিগা এন্ড বারবুডা ফ্যালকনস অধিনায়ক মঈন আলী। আগে ব্যাটিং পাওয়া জ্যামাইকা কিংসমেন ২০ ওভারে ৯ উইকেটে করে ১৭৩ রান। জবাবে অ্যান্টিগা ১৬.৪ ওভারে ২ উইকেটে করে ১৭৩ রান। দলটির বাঁহাতি চায়নাম্যান বোলার সুফিয়ান মুকিয়াম ৪ ওভারে ১৪ রানে ৪ উইকেট নিয়ে হয়েছেন ফাইনালসেরা।
২০২৬ সিপিএলে সর্বোচ্চ চার রানসংগ্রাহকের দুই জনই গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের। এই দলের শিমরন হেটমায়ার ও শাই হোপ করেন ৩৬৭ ও ৩৩২ রান। হেটমেয়ার সর্বোচ্চ রানসংগ্রাহকের তালিকায় দুইয়ে অবস্থান করছেন। চারে রয়েছেন হোপ। ৩৯২ রান করে বার্বাডোস ট্রাইডেন্টসের কুইন্টন ডি কক সর্বোচ্চ রানসংগ্রাহক। রানার্সআপ জ্যামাইকা কিংসমেনের মাজ সাদাকাত করেন ৩৬৩ রান।

কোভিড-১৯ মহামারির সময় নেওয়া এক ভুল সিদ্ধান্তের দায় প্রকাশ্যে স্বীকার করলেন গ্রানিত জাকা। ২০২২ সালে টিকা না নিয়েও ভুয়া টিকা সনদ সংগ্রহ করেছিলেন সুইজারল্যান্ডের অধিনায়ক ও সান্ডারল্যান্ডের এই মিডফিল্ডার। পুরোনো সেই ঘটনায় এখন তদন্তের মুখে পড়েছেন তিনি। এর জেরে আসন্ন নেশনস লিগের চারটি ম্যাচের
২১ মিনিট আগে
জিম্বাবুয়ে সিরিজ শেষ হতে না হতেই দলে পরিবর্তন আনতে বাধ্য হলো অস্ট্রেলিয়া। চোট-ওয়ার্কলোডের কথা বিবেচনা করে দুই ক্রিকেটারকে বাদ দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। যোগ করা হয়েছে আরেক ক্রিকেটারকে।
১ ঘণ্টা আগে
এশিয়ান গেমসে বাংলাদেশের পদকের আশায় কাবাডির নামটা বরাবরই থাকে। কিন্তু সেই আশা পূরণ হচ্ছে না দীর্ঘদিন। পুরুষ কাবাডিতে সর্বশেষ পদক এসেছিল ২০০৬ সালের দোহা এশিয়ান গেমসে। সেটা ছিল ব্রোঞ্জ। এরপর চারটি এশিয়ান গেমস পেরিয়ে গেলেও পদকহীন বাংলাদেশ। এবার শুরুতেই টানা দুই জয় সেই অপেক্ষা ঘোচানোর স্বপ্ন দেখাচ্ছে।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ দল ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় পৌঁছেছিল আগেই। অপেক্ষাটা ছিল হামজা চৌধুরীর। সেই অপেক্ষাও শেষ হলো। ফিফা আসিয়ান কাপ খেলতে ইন্দোনেশিয়ার জাকার্তায় পৌঁছে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন হামজা।
২ ঘণ্টা আগে