বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল দক্ষিণ আফ্রিকা

খেলা তো দূরে থাক। সেঞ্চুরিয়নের বৈরি আবহাওয়া হতে দেয়নি টসও। অবশেষে দীর্ঘ ৩ ঘণ্টা ৪৫ মিনিটের অপেক্ষা ফুরোল ক্রিকেটপ্রেমীদের। বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠাল দক্ষিণ আফ্রিকা।
মেঘাচ্ছন্ন আবহাওয়ায় যে দলই টস জিতবে, তাদের ফিল্ডিং নেওয়াটাই স্বাভাবিক। কারণ, এমন আবহাওয়ায় পেসারদের সুইংয়ে প্রতিপক্ষের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দিতে চাইবে যেকোনো দল। যেখানে প্রোটিয়া দলে আছেন চার পেসার অ্যানরিখ নরকিয়া, কাগিসো রাবাদা, ভিয়ান মুলডার, মার্কো ইয়ানসেন। দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত অধিনায়ক এইডেন মার্করাম নিলেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত।









