
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হওয়ার পর একটা অস্বস্তির মধ্যেই বোর্ড পরিচালনা করতে হয়েছে আমিনুল ইসলাম বুলবুলকে। একের পর এক এমন সব ঘটনা ঘটেছে যা, যা বিসিবি সভাপতি হিসেবে চাপ বাড়িয়ে দিয়েছে তাঁর ওপর। চলতি ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুর কথাই ধরা যাক। বাংলাদেশ দলের বিশ্বকাপ না খেলা নিয়ে বিব্রতকর পরিস্থিতিতেই পড়েছেন বুলবুল।
ক্রিকেটের মধ্যে রাজনীতি ঢুকে পড়ার কারণেই মূলত আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানের বাদ পড়া এবং শেষ পর্যন্ত বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত বাংলাদেশের। তবে বুলবুলের দাবি, রাজনৈতিক ঘরানার ব্যক্তিত্ব নন তিনি। আজকের পত্রিকাকে গত পরশু দেওয়া সাক্ষাৎকারে বিসিবি সভাপতি বলেন, ‘বড় কথা হচ্ছে, আমি সার্ভ করতে এসেছি। যত দিন পারি সার্ভ করব। যখন মনে হবে, চলে যাব। আমার কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই, ক্ষমতা নেই। আমার শক্তি একটাই—সততা আর এত বছরের ক্রিকেটের অভিজ্ঞতা। আমাদের টিম পরিচালকদের নিয়ে, ক্রিকেট বোর্ডের কর্মীদের নিয়ে গড়া।’
সাধারণত কোনো ক্রিকেট বোর্ডের সভাপতিকে নিয়মিত অফিস করতে দেখা যায় না। এখানেই ব্যতিক্রম বুলবুল। নিয়মিত বিসিবির কার্যালয়ে আসছেন। সাংবাদিকদের সঙ্গে কথাবার্তাও বলেছেন। এরই মধ্যে গুঞ্জন ছড়িয়েছে, তিনি নাকি পরিবারের সঙ্গে দেখা করতে অস্ট্রেলিয়ায় চলে গেছেন। এ ব্যাপারে তিনি বলেন, ‘এটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার (পরিবারের কাছে যাওয়া)। আর ক্রিকেট বোর্ডে প্রতিদিন সকাল ১০টা বা ১১টা থেকে অফিস শুরু করি, অনেক সময় রাত ১২টার সময় ফিরি। একটা বোর্ডে নতুন একটা কাঠামো দাঁড়াচ্ছে, এখানে সবাই মিলে নতুন লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। বিসর্জন দিয়েছি আমার চাকরিটা (আইসিসিতে), স্যাক্রিফাইস করেছি অনেক কিছু। আমি অবৈতনিক বোর্ড সভাপতি। সেখানে আমার কোনো ভাতা নেই। এখানে থাকা-খাওয়ার খরচ নিজেই বহন করি। জমানো টাকা দিয়ে চলছে। সেই টাকাও শেষ হয়ে যাবে।’
সব ধরনের অনিশ্চয়তা, শঙ্কা ছাপিয়ে ১৫ ফেব্রুয়ারি কলম্বোর প্রেমাদাসায় হচ্ছে ভারত-পাকিস্তান ম্যাচ। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) ভারত-পাকিস্তান ম্যাচ দেখার আমন্ত্রণ জানিয়েছিল। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই)-পিসিবির পাশাপাশি আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি), বিসিবি, শ্রীলঙ্কা ক্রিকেটকেও (এসএলসি) প্রেমাদাসায় ভারত-পাকিস্তান ম্যাচে চাইছে আইসিসি। বুলবুল দুই দিন আগে আজকের পত্রিকাকে নিশ্চিত করেছিলেন এই তথ্য। তবে তাঁর পক্ষে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর ম্যাচে থাকা সম্ভব না। ব্যক্তিগত কারণে ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে যেতে পারছেন না বলে বুলবুল জানিয়েছিলেন।
নিরাপত্তা ইস্যুতে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশকে যেতে দেয়নি সরকার। কারণ, বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে শ্রীলঙ্কায় স্থানান্তরের যে দাবি বিসিবি তুলেছিল, আইসিসি তা মেনে নেয়নি। তবে বিশ্বকাপ না খেললেও কোনো শাস্তি বা আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে না বাংলাদেশকে। বাংলাদেশের পাওনা টাকা দেওয়ার পাশাপাশি বিশ্বকাপের লাভের ভাগও দেবে আইসিসি। ২০২৮ থেকে ২০৩১ সালের মধ্যে একটি আইসিসির ইভেন্ট আয়োজনের সুযোগ পাচ্ছে।

ফুটবলে তারা চারবারের চ্যাম্পিয়ন। কিন্তু ক্রিকেটে বিশ্বকাপ জয় তো দূরে থাক। এবারই প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে এসেছে৷ ইতালি সম্পর্কে যে কথাটা বলা, সেটা অনেকেই বুঝতে পেরেছেন। আর নিজেদের প্রথম আইসিসি ইভেন্টেই তারা ঘটাল অঘটন। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে নেপালকে ১০ উইকেটে হারিয়েছে নবাগত এই দল।
৬ ঘণ্টা আগে
উৎসবমুখর পরিবেশে দেশজুড়ে চলছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। সাধারণ জনগণের পাশাপাশি ভোট দিয়েছেন ক্রিকেটাররাও। মোহাম্মদ আশরাফুল, তাসকিন আহমেদ, মারুফা আক্তার, আকবর আলীরা ভোট দেওয়ার পর ছবি তুলে সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন। কারও আবার এটাই জীবনের প্রথম ভোট।
৬ ঘণ্টা আগে
নামিবিয়ার বিপক্ষে আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে খেলতে নামার আগে বড় ধাক্কা খেয়েছে ভারতীয় ক্রিকেট দল। পেটে মারাত্মক সংক্রমণ এবং তীব্র পানিশূন্যতার কারণে আজ অভিষেক শর্মার খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। গতকাল হাসপাতাল থেকে ছাড়া পেলেও তাঁর শারীরিক দুর্বলতা টিম ম্যানেজমেন্টকে ভাবিয়ে তুলছে। রোববার
৬ ঘণ্টা আগে
ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ নিয়ে ছড়িয়ে পড়া একটা ভিডিওতে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে বলে দাবি করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সহসভাপতি রাজীব শুক্লা। সামাজিক মাধ্যমে এক পোস্টের মাধ্যমে তিনি এই ভিডিওর ব্যাপারে সবাইকে সাবধান থাকতে বলেছেন।
৭ ঘণ্টা আগে