
হাইতির বিপক্ষে ৩-০ ব্যবধানের দাপুটে জয়ে বিশ্বকাপের ‘সি’ গ্রুপ থেকে নকআউট পর্বের দৌড়ে বেশ সুবিধাজনক অবস্থানে পৌঁছে গেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। দুই ম্যাচ শেষে ৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে গ্রুপের শীর্ষে রয়েছে সেলেসাওরা। তবে দ্বিতীয় রাউন্ডের টিকিট পুরোপুরি নিশ্চিত করতে বৃহস্পতিবার স্কটল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে অন্তত একটি ড্র প্রয়োজন কার্লো আনচেলত্তির দলের।
গ্রুপের অন্য ম্যাচে মরক্কো ১-০ ব্যবধানে স্কটল্যান্ডকে হারিয়ে দেওয়ায় আফ্রিকান দলটির পয়েন্টও এখন ব্রাজিলের সমান ৪। তবে গোল ব্যবধানে দুই গোল পিছিয়ে থাকায় মরক্কো রয়েছে টেবিলের দ্বিতীয় স্থানে। ৩ পয়েন্ট নিয়ে স্কটল্যান্ড তৃতীয় এবং কোনো পয়েন্ট না পেয়ে তলানিতে অবস্থান করছে হাইতি। শেষ ম্যাচে ব্রাজিল যদি স্কটল্যান্ডের সঙ্গে ড্র করে এবং মরক্কো হাইতিকে হারায়, তবে গোল ব্যবধানে পিছিয়ে পড়লে ব্রাজিল দ্বিতীয় দল হিসেবে পরের রাউন্ডে যাবে। কিন্তু যদি ব্রাজিল হেরে যায় এবং মরক্কো জিতে যায়, তবে সেলেসাওরা গ্রুপে তৃতীয় স্থানে নেমে যাবে।
অবশ্য ২০২৬ বিশ্বকাপের নতুন নিয়ম অনুযায়ী ১২টি গ্রুপের মধ্যে শীর্ষ আটটি তৃতীয় স্থান অধিকারী দলও পরের রাউন্ডে যাওয়ার সুযোগ পাবে। অপ্টা অ্যানালিস্টের সুপারকম্পিউটারের সম্ভাবনায় দেখা গেছে, ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় দল হিসেবে পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা ৯৯.৮১ শতাংশ। তাই ব্রাজিলের বিদায়ের শঙ্কা না থাকলেও গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াই এখন মূল লক্ষ্য।
গ্রুপ ‘সি’র চ্যাম্পিয়ন হতে পারলে দ্বিতীয় রাউন্ডে ব্রাজিলের প্রতিপক্ষ হবে গ্রুপ ‘এফ’ (নেদারল্যান্ডস, জাপান,সুইডেন ও তিউনিসিয়া) এর রানার্সআপ দল। তাত্ত্বিকভাবে গ্রুপ চ্যাম্পিয়নের চেয়ে রানার্সআপ দলের মুখোমুখি হওয়া কিছুটা সহজ। এর চেয়েও বড় সুবিধা হলো, গ্রুপসেরা হলে নকআউট পর্বের ম্যাচটি হবে যুক্তরাষ্ট্রের হিউস্টনে। এর ফলে আমেরিকার পূর্ব উপকূলে ব্রাজিলের বর্তমান অনুশীলন বেস ধরে রাখা এবং ভ্রমণের ক্লান্তি এড়িয়ে কম দূরত্বে যাতায়াত করা সম্ভব হবে। কিন্তু গ্রুপে দ্বিতীয় হলে ব্রাজিলকে দ্বিতীয় রাউন্ডের ম্যাচ খেলতে উড়াল দিতে হবে মেক্সিকোর মন্তেরেতে। আর তৃতীয় হলে ভ্রমণের সমীকরণ আরও জটিল হয়ে পড়বে।

আকাশ উড়ছে সুইডেন। প্রথম ম্যাচে তিউনিসিয়াকে ৫-১ গোলে উড়িয়ে উত্তুঙ্গ আত্মবিশ্বাস দলটির। তবে দ্বিতীয় ম্যাচে আজ তাদের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। তিউনিসিয়াকে উড়িয়ে দিলেও দল হিসেবে সুইডেনের সত্যিকারের পরীক্ষা নেবে ডাচরাই।
২৬ মিনিট আগে
লাফিয়ে উঠে হেড দিয়েছিলেন তুরস্কের ডিফেন্ডার মেরিহ দেমিরাল। কিন্তু গোল করতে পারেননি। লক্ষ্যভ্রষ্ট হওয়ার পর তাঁর চোখেমুখে দেখা গেছে রাজ্যের হতাশা। দেমিরাল যেন তুরস্কের প্রতীকী চিত্রই হয়ে রইলেন। মাত্র কয়েক মিনিট পর রেফারি শেষ বাঁশি বাজালে উল্লাস শুরু প্যারাগুয়ের ডাগআউট। ১-০ গোলে জিতলেও তুরস্কের দাপুটে
১ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ দিয়ে একের পর এক নতুন নিয়ম চালু করেছে ফিফা। হাইড্রেশন ব্রেক, থ্রো-ইন ও গোল-কিকে ৫ সেকেন্ড টাইমার, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) ক্ষমতা সম্প্রসারণসহ বিশেষ শাস্তির ব্যবস্থাও রয়েছে। যার মধ্যে ফিফার নতুন নিয়মে প্রথমবারের মতো লাল কার্ডের ঘটনা ঘটেছে তুরস্ক-প্যারাগুয়ে ম্যাচে।
২ ঘণ্টা আগে
নেইমারের বর্তমান অবস্থা ও দলে ফেরা নিয়ে আনচেলত্তি বলেন, ‘হ্যাঁ, নেইমার আগামীকাল এককভাবে অনুশীলন করবে। সোমবার সে দলের সঙ্গে যোগ দেবে এবং তারপর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য প্রস্তুত হয়ে যাবে।’
২ ঘণ্টা আগে