
এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি কেবলই আনুষ্ঠানিকতার। প্রতিযোগিতার মূল পর্বে খেলার সুযোগ আরও আগেই শেষ হলেও দ্বীপ দেশের বিপক্ষে ম্যাচটিকে ঘিরে উন্মাদনার যেন বিন্দুমাত্র কমতি নেই। এ দেশের বিভিন্ন সংবাদমাধ্যমগুলোতেও বাড়তি গুরুত্ব পেয়েছে বাংলাদেশের ম্যাচ।
বাংলাদেশ-সিঙ্গাপুরের ম্যাচ শুরু হবে আজ সন্ধ্যা ৬টায়। ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ শেষ করে গত ২৭ মার্চ সিঙ্গাপুর পৌঁছায় জামাল ভূঁইয়ার দল। এরপর বিশ্রাম শেষে নিয়ম করে অনুশীলন করছে সফরকারীরা। নিজেদের দেশের সংবাদমাধ্যমের মতো সিঙ্গাপুরের সংবাদমাধ্যমেও বেশ কাভারেজ পাচ্ছে তারা। অনুশীলন, মিটিংসহ বাংলাদেশ দলের সবকিছুই প্রাধান্য পাচ্ছে দেশটির সংবাদমাধ্যমে।
সিএনএ, দ্য স্ট্রেইটস টাইমস সিঙ্গাপুরের আরও বেশকিছু সংবাদমাধ্যমে বাংলাদেশ দলকে নিয়ে নিয়মিত খবর প্রকাশ করা হচ্ছে। সব খবরের প্রাধান্য পাচ্ছেন হামজা চোধুরী। আরও সহজভাবে বলতে গেলে, লেস্টার সিটির এই ডিফেন্সিভ মিডফিল্ডারকে কেন্দ্র করেই খবর প্রকাশ করছে সিঙ্গাপুরের সংবাদমাধ্যমগুলো। সংবাদমাধ্যমের এমন আগ্রহই বলে দিচ্ছে—হামজাকে নিয়ে কতটা সতর্ক সিঙ্গাপুর।
বাংলাদেশ দলের জিলং লারং ১২-তে অনুশীলনের আগে ফুটবলারদের খুব কাছে পেয়ে আবেগ ধরে রাখতে পারেননি প্রবাসী বাংলাদেশিরা। কেউ ছবি তুলেছেন, কেউ প্রিয় ফুটবলারদের ছুঁয়ে দেখেন। কাউকে আবার দেখা গেছে ফুটবলারদের সঙ্গে হ্যান্ডশেক করতে। সবাই একসঙ্গে প্রিয় দলকে নিয়ে স্লোগানও দিয়েছেন।
প্রবাসী বাংলাদেশি ফুটবলপ্রেমীদের সেই উন্মাদনা একটি ভিডিও পোস্ট করেছে সিএনএ। ওই ভিডিওর ক্যাপশনে লেখে হয়েছে, ‘জিলং লারং ১২-এ ছিল এমন দৃশ্য—বাংলাদেশ ফুটবল দল তাদের অনুশীলন মাঠে পৌঁছালে শত শত সমর্থক তাদের স্বাগত জানাতে ভিড় করেন মঙ্গলবার (৩১ মার্চ) সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে। ঝোপঝাড়ের ফাঁক গলে উঁকি দিয়ে, আবার কেউ সিঁড়িতে উঠে দাঁড়িয়ে—সমর্থকেরা জোরে জোরে স্লোগান দেন মিডফিল্ডার হামজা চৌধুরীর নামে, যিনি ইংলিশ ক্লাব লেস্টার সিটির হয়ে খেলেন।’
শক্তি এবং সাম্প্রতিক ফর্মের বিচারে বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে সিঙ্গাপুর। এর আগে প্রথম দেখায় ২-১ গোলে বাংলাদেশকে হারিয়েছিল তারা। ৫ ম্যাচে ৩ জয়ে সিঙ্গাপুরের সংগ্রহ ১১ পয়েন্ট। ‘সি’ গ্রুপে সবার ওপরে আছে তারা। বাংলাদেশের অবস্থান টেবিলের তিনে। এক জয় এবং দুই ড্রয়ে তাদের সংগ্রহ ৫ পয়েন্ট। ২ পয়েন্ট নিয়ে সবার নিচে ভারত।

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে দাপট দেখিয়ে খেলছে বাংলাদেশ। কখনো কখনো পাকিস্তান ফিরলেও লাগামটা থাকছে বাংলাদেশের হাতেই। এবার সিলেট টেস্টে নাজমুল হোসেন শান্তর দলের জয় কেবল সময়ের অপেক্ষা। তাতে পাকিস্তানের বিপক্ষে টানা চারবার টেস্ট জয়ের কীর্তি গড়বে বাংলাদেশ।
১ ঘণ্টা আগে
বাংলাদেশের বিপক্ষে সিলেট টেস্টে ব্যাট হাতে ছন্দে ফিরেছেন বাবর আজম। তাতে ওয়ানডে দলের দরজা খুলে যাচ্ছে সাবেক অধিনায়কের জন্য। চলমান টেস্ট সিরিজ শেষেই নিজেদের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। তার আগে সুখবর মিলছে বাবরকে নিয়ে।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপ সামনে রেখে দল গোছানোর কাজ প্রায় শেষ পর্যায়ে নিয়ে গেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। তবে চূড়ান্ত দল দেওয়ার আগে ভিন্ন এক পরিকল্পনা হাতে নিয়েছেন বিশ্বকাপজয়ী এই কোচ। সম্ভাব্য চোটের ঝুঁকি এড়াতে নির্ধারিত ২৬ জনের বেশি খেলোয়াড়কে প্রস্তুতি ক্যাম্পে ডাকতে চান তিনি।
৩ ঘণ্টা আগে
ঘরোয়া ফুটবলের শীর্ষ দুই ক্লাব বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের মধ্যকার ভেন্যু ও ম্যাচ বর্জন সংক্রান্ত চরম নাটকীয়তার মধ্যে অবশেষে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানাল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আজ নির্ধারিত সময়ে ফেডারেশন কাপের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে না। তবে ম্যাচটি বাতিল বা মোহামেডানকে
৩ ঘণ্টা আগে