
দরজায় কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ। দলগুলোও ‘দ্য গ্রেটেস্ট শো আর্থের’ জন্য প্রস্তুতি নিচ্ছে। ঠিক এই সময়ে একের পর এক ফুটবলারের চোটে পড়ার দুঃসংবাদ শোনা যাচ্ছে। ফ্রান্সের হুগো একিতিকে, জার্মানির সার্জ ন্যাবরিদের সঙ্গে এই তালিকায় যুক্ত হলেন নেদারল্যান্ডসের জাভি সিমন্স।
ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় দীর্ঘ সময়ের জন্য সিমন্সকে মাঠের বাইরে থাকতে হবে। ২০২৫-২৬ মৌসুমের পাশাপাশি এবারের ফুটবল বিশ্বকাপ থেকেও ছিটকে গেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম গতকাল এক আবেগঘন বার্তায় ২৩ বছর বয়সী এই ডাচ মিডফিল্ডার লিখেছেন, ‘কখনো কখনো জীবন অনেক নিষ্ঠুর হয়। সেটাই এখন বুঝতে পারছি। হঠাৎ করেই মৌসুম শেষ হয়ে গেল।’
প্রত্যেক চার বছর পর পর হতে যাওয়া ফুটবল বিশ্বকাপে খেলার স্বপ্ন থাকে সকল ফুটবলারেরই। যেখানে এবার যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় হতে যাওয়া বিশ্বকাপে অনেক জমকালো আয়োজনের পরিকল্পনা রয়েছে ফিফার। বড় পরিসরে হতে যাওয়া এই বিশ্বকাপেই খেলা হচ্ছে না সিমন্সের। গতকাল ইনস্টাগ্রামে এক পোস্টে ডাচ মিডফিল্ডার লিখেছেন, ‘দেশের হয়ে প্রতিনিধিত্ব করার স্বপ্ন দেখেছিলাম। খেলতে চেয়েছিলাম বিশ্বকাপও। কিন্তু সেই সুযোগটাই এখন আর নেই।’
মলিনাক্স স্টেডিয়ামে গত পরশু উলভসের বিপক্ষে প্রিমিয়ার লিগের ম্যাচে ৬৩ মিনিটে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয়েছিল সিমন্সকে। সেই ম্যাচে সিমন্সের দল টটেনহাম জিতেছিল ১-০ গোলে। তখনই তাঁর বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো।
একিতিকে, ন্যাব্রি, সিমন্সদের মাঠে নামার আগেই শেষ হয়ে গেল বিশ্বকাপ। এদিকে লামিনে ইয়ামাল ২০২৫-২৬ মৌসুমের বাকি অংশ থেকে ছিটকে গেছেন। যদিও বিশ্বকাপে তাঁর খেলা নিয়ে রয়েছে অনেক ‘যদি-কিন্তু’। মিসরের ফরোয়ার্ড মোহাম্মদ সালাহও ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ খেলতে পারেন কি না, তা নিয়ে রয়েছে আশঙ্কা।
১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত হবে ৪৮ দলের বিশ্বকাপ। যুক্তরাষ্ট্রের ১১ শহর, মেক্সিকোর তিন ও কানাডার দুই শহরে হবে আগামী বিশ্বকাপ। এবারই প্রথমবারের মতো অংশ নিচ্ছে ৪৮ দল। আর্জেন্টিনা নামবে শিরোপা ধরে রাখার লড়াইয়ে।

জীবন পেয়ে সুযোগ কীভাবে কাজে লাগাতে হয়, সেটাই করে দেখালেন দেবদূত পাড়িক্কাল। গলের পর কলম্বোতেও সেঞ্চুরি পেয়েছেন পাড়িক্কাল। তাঁর তিন অঙ্ক ছোঁয়ার দিনে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিন দাপটের সঙ্গে শেষ করেছে ভারত।
১৩ মিনিট আগে
মাত্র ৭৫০ বলেই শেষ বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের দ্বিতীয় টেস্ট। ম্যাকাইতে মাত্র দুদিনে হেরে যাওয়ায় আলোচনায় বাংলাদেশের ব্যাটিং ব্যর্থতা। একই সঙ্গে প্রশ্ন উঠেছে টেস্টের পিচ নিয়েও। নাজমুল হোসেন শান্তর মতে এ ধরনের ঘটনা কখনোই ভোলা
১ ঘণ্টা আগে
ডারউইনে ৯ উইকেটে জয়ের পর প্রশংসায় ভাসছিল বাংলাদেশ ক্রিকেট দল। বিপরীত অবস্থা ছিল অস্ট্রেলিয়ার। তাদের সংবাদমাধ্যমেই ধুয়ে দেওয়া হচ্ছিল প্যাট কামিন্স-ট্রাভিস হেডদের। কিন্তু ম্যাকাইতে পাত্তাই পেলেন না নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজরা। তাতে করে ২৩ বছর আগে যা ঘটেছিল, সেই ঘটনাও হার মেনে গেল বাংলাদেশ-
২ ঘণ্টা আগে
ব্রাজিল ফুটবল কনফেডারেশনের একটি প্রতিনিধি দল আজ ঢাকায় এসে জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেছে। মাঠ, ড্রেনেজ ব্যবস্থা, ঘাস, ড্রেসিংরুম, গ্যালারি ও মিডিয়া বক্স ঘুরে দেখেছে দলটি। ভবিষ্যতে বাংলাদেশের বিপক্ষে কিংবা অন্য কোনো দেশের বিপক্ষে ম্যাচে ঢাকার এই স্টেডিয়ামকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে ব্যবহার করা যায় কি ন
৩ ঘণ্টা আগে