
সবশেষ ২০১৮ সালে বাংলাদেশে হয়েছিল সাফ। অবশেষে অপেক্ষার অবসান হচ্ছে। ২০২৬ সাফ চ্যাম্পিয়নশিপের তারিখ ও ভেন্যু নিশ্চিত করা হয়েছে। এ বছরের ৪ থেকে ১৭ নভেম্বর হচ্ছে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট।
চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি পর্বের অংশ হিসেবে ২৫ জুলাই ঢাকায় আনুষ্ঠানিক লোগো উন্মোচন করা হবে। ১ আগস্ট ভুটানের থিম্পুতে আনুষ্ঠানিক ড্র হওয়ার কথা। সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাতেল বলেন, ‘২০২৬ সাফ চ্যাম্পিয়নশিপের তারিখ ও ভেন্যু ঘোষণা করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। এই টুর্নামেন্টটি আমাদের হৃদয়ে একটি বিশেষ স্থান অধিকার করে আছে। যা বছরের পর বছর ধরে এই অঞ্চলের ফুটবল ভক্তদের জন্য অসংখ্য স্মরণীয় মুহূর্ত তৈরি করেছে।’
ফিফা বিশ্বকাপ ২০২৬ সবেমাত্র শেষ হওয়ায় ঘোষণাটি দক্ষিণ এশিয়ার ফুটবলপ্রেমীদের জন্য এক রোমাঞ্চকর সময়ে এসেছে। আশা করি বাংলাদেশ একটি জমকালো ও সফল আয়োজন উপহার দেবে যা খেলোয়াড় এবং ভক্ত উভয়ের মনেই একটি স্থায়ী ছাপ রেখে যাবে। পুরুষোত্তম বলেন,
‘আগামী সপ্তাহ ও মাসে আমরা চ্যাম্পিয়নশিপ সম্পর্কিত বিভিন্ন কার্যক্রম, আপডেট এবং ইভেন্ট উন্মোচন করব।কাউন্টডাউন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ভক্ত-সমর্থকেরাও এই রোমাঞ্চে শামিল হবেন।’
এই নিয়ে ১৫ বার হতে যাচ্ছে সাফ। সর্বোচ্চ ৯ বার চ্যাম্পিয়ন হয়েছে ভারত। সবশেষ দুইবারও তারা সাফে চ্যাম্পিয়ন। যার মধ্যে সবশেষ ২০২৩ সাফ ভারত জিতেছে ঘরের মাঠে। ২০২১ সাফ ভারত জেতে মালদ্বীপে। বাংলাদেশে এই নিয়ে চতুর্থবার হতে যাচ্ছে সাফ। ২০০১ সালে স্বাগতিক হিসেবে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। এটাই এখন পর্যন্ত সাফে তাদের প্রথম শিরোপা।
২০০৯ সালে বাংলাদেশে অনুষ্ঠিত সাফে মালদ্বীপকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ৯ বছর পর মালদ্বীপ প্রতিশোধ নিয়েছে বাংলাদেশের মাঠে। ২০১৮ সাফে ভারতকে হারিয়ে সাফ জেতে মালদ্বীপ।

অস্ট্রেলিয়ার বিপক্ষে হারারেতে সিরিজের প্রথম ওয়ানডে খেলতে নেমেই ইতিহাস গড়েছেন জিম্বাবুয়ের অভিজ্ঞ ক্রিকেটার ব্রেন্ডন টেলর। শচীন টেন্ডুলকারকে পেছনে ফেলে পুরুষদের ওয়ানডে ইতিহাসে সবচেয়ে দীর্ঘ ক্যারিয়ারের রেকর্ড নিজের করে নিয়েছেন তিনি।
৭ মিনিট আগে
ব্যালন ডি’অর নিয়ে কিলিয়ান এমবাপ্পের সাম্প্রতিক এক মন্তব্য ঘিরে সৃষ্টি হয়েছে বিতর্ক। প্রকাশ্যে তিনি ভোট চেয়েছিলেন। এটার রেশ ছড়িয়ে পড়েছে ফ্রান্স দলেও। সতীর্থরা রীতিমতো ক্ষুব্ধ। তাতে করে ড্রেসিংরুম দুই ভাগে বিভক্ত বলে ফরাসি এক সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে।
১৭ মিনিট আগে
সাফ চ্যাম্পিয়নশিপের ড্র হয়েছিল গত আগস্টে। তখনই জানা গিয়েছিল, ঘরের মাঠের আসরে বাংলাদেশের গ্রুপসঙ্গী ভুটান ও শ্রীলঙ্কা। এবার জানা গেল, কোন দলের বিপক্ষে কবে মাঠে নামবে বাংলাদেশ।
২ ঘণ্টা আগে
ইমরান খানের সুচিকিৎসার দাবিতে সোচ্চার ক্রিকেটবিশ্ব। সাবেক অধিনায়কেরা দফায় দফায় পাকিস্তান সরকারের কাছে চিঠি পাঠাচ্ছেন। এবার অস্ট্রেলিয়ার কিংবদন্তি অধিনায়কেরা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর স্বাস্থ্যগত দিক নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাঁরা অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর কাছে দিয়েছেন একটা চিঠিও।
২ ঘণ্টা আগে